তারিখ লোড হচ্ছে...

বেহেলী চেয়ারম্যানের বিরুদ্ধে ৩০০ টাকা আদায় ও চাল কম দেওয়ার অভিযোগ পর্যটন নগরী শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বাস স্টপেজের দাবিতে মানববন্ধন দীঘিনালায় বন্যাকবলিত মানুষের পাশে জেলা বিএনপি ও জেলা পরিষদ ‎সুন্দরবনে আবারো বড় জাহাঙ্গীর বাহিনীর তান্ডব ট্রলারসহ জিম্মি ৫ রাঙামাটিতে ৮ বছরের শিশুধর্ষণ: আসামির যাবজ্জীবন দণ্ড শ্রীবরদীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি-নিয়মিতকরণের দাবি সাতক্ষীরায় নারী ও শিশু ভুক্তভোগীদের সুরক্ষায় পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ নাটোরের সিংড়ায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার, ছিনতাইয়ের সন্দেহ মাদক ও অনলাইন জুয়ার বিস্তারে তরুণ প্রজন্ম ধ্বংসের পথে কেশবপুরে বাবার লাশ রেখে জমি বিরোধে দুই ভাইয়ের সংঘর্ষ, কুড়ালের কোপে আহতের অভিযোগ মির্জা ফখরুল ইসলামের আগে দেশে ১৮ জন রাষ্ট্রপতি, কে কতদিন দায়িত্বে ছিলেন সম্পাদক নাছির উদ্দিন পাটওয়ারীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল সিরাজগঞ্জে ৪ কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২, ট্রাক জব্দ সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক হলেন ফিরোজ আগামিতে মাস্টার্স পর্যন্ত মেয়দের বিনা বেতনে শিক্ষার পরিকল্পনা করছেন যোগ্য মায়ের যোগ্য উত্তরসূরী প্রধ... সাতক্ষীরায় ন্যাচারাল হেলথ সেন্টারের বিরুদ্ধে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেফতার রাঙামাটিতে যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতন: স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে-সার্ক ও বিশ্বব্যাংকের কৃষি পরামর্শক ড. নওশের... ঢাকার ৫০ ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা যে কোনো শর্তে জামিন চেয়েও পাননি উইং কমান্ডার সাইফ লোডশেডিং-গ্যাস সংকটের পর এখন পানি আসছে না, কার কাছে বলব এই দুঃখ কেশবপুরে অসত্য তথ্য প্রচারের প্রতিবাদে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন চাঁদাবাজির প্রতিবাদে সিরাজগঞ্জে চালকল মালিকদের মানববন্ধন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত বিডা-বেজা-পিপিপিএ একীভূত,নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ যে ৫ ধরনের পরামর্শ এআইয়ের কাছে না চাওয়াই ভালো বাংলাদেশে প্রিমিয়ার লিগের উত্তাপ, দেখা যাবে পুরো মৌসুম ৬ বছর পর রোগী সেজে চিকিৎসক স্ত্রীর সামনে প্রবাসী স্বামী কারা নির্যাতিত বিএনপি নেতা তাজ উদ্দিন তাজুকে অব্যাহতি প্রদানের প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল সুপেয় পানির কষ্ট লাঘবে উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেয়া হবে প্রতিমন্ত্রী ভারতের কলকাতায় আগুনে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ ভোমরা স্থলবন্দর হয়ে নিজ বাড়িতে পৌঁছেছে বরগুনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প সীমান্তে বিজিবির অভিযানে ১৯৬ বোতল মাদকদ্রব্য জব্দ লবণচরার জোড়া খুন: শীর্ষ সন্ত্রাসী সাইফিসহ ৩ জন গ্রেফতার  অস্ত্র উদ্ধার সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ নোয়াখালীতে ৩০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা লংগদুতে মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের মাদকবিরোধী র‍্যালি  বিএনপি নেতা বুলবুল এর উদ্যোগে অসহায় পরিবারকে মানবিক সহায়তা ও টিনের ঘর উপহার কাশিয়ানীতে ধর্ষণচেষ্টার শিকার আপন দুই শিশু বোন ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল: তথ্যমন্ত্রী সিলেট বালাগঞ্জ বিএনপি’র নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, ক্ষুন্ন হচ্ছে ফ্যামিলি কার্ড পরিকল্প... হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর সিরাজগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও জনসভা মোংলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক এনওসি ছাড়াই বিদেশ সফরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিপিএইচইতে কোটি টাকার দুর্নীতির সিন্ডিকেট প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের

বেহেলী চেয়ারম্যানের বিরুদ্ধে ৩০০ টাকা আদায় ও চাল কম দেওয়ার অভিযোগ

বেহেলী চেয়ারম্যানের বিরুদ্ধে ৩০০ টাকা আদায় ও চাল কম দেওয়ার অভিযোগ
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোটারঃ

বেহেলী ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে ৩০০ টাকা আদায় ও চাল কম দেওয়ার অভিযোগ, ভিত্তিহীন দাবি ইউপি চেয়ারম্যান-মেম্বারদের এরশাদুল হক

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ১নং বেহেলী ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রী কর্তৃক বরাদ্দ দেওয়া ক্ষতিগ্রস্ত কৃষকদের নগদ অর্থ ও চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কৃষকদের কাছ থেকে ৩০০ টাকা করে আদায় এবং নির্ধারিত পরিমাণের চেয়ে কম চাল দেওয়ার অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান ও ইউপি সদস্যরা বলছেন, সরকারি বরাদ্দের ৩ হাজার টাকা ও ১৫ কেজি করে চাল যথাযথভাবে বিতরণ করা হয়েছে। তাদের দাবি, ৩০০ টাকা নেওয়ার বিষয়টি সরকারি নির্ধারিত ইউনিয়ন করের টাকা এবং তা কেউ জোরপূর্বক আদায় করেনি।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, বেহেলী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রধানমন্ত্রীর বরাদ্দ হিসেবে ৩ হাজার টাকা ও ১৫ কেজি করে চাল দেওয়া হয়। গত ১৬ ও ১৭ আগস্ট ইউনিয়ন পরিষদের মাধ্যমে এসব সহায়তা বিতরণের সময় কৃষকদের কাছ থেকে ৩০০ টাকা করে জোরপূর্বক আদায় করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

অভিযোগকারীদের দাবি, ৩০০ টাকা না দিলে ১৫ কেজি চাল ও ৩ হাজার টাকা দেওয়া হবে না-এমন চাপ প্রয়োগ করা হয়। ফলে অনেক কৃষক ধার-দেনা করে ওই টাকা পরিশোধ করে সরকারি সহায়তা নিতে বাধ্য হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়া অভিযোগে নির্ধারিত ১৫ কেজির পরিবর্তে কোনো কোনো কৃষককে প্রায় ১৩ কেজি করে চাল দেওয়ার কথাও বলা হয়েছে। চাল বিতরণের সময় বস্তা ছিঁড়ে চাল পড়ে যাওয়া এবং বিতরণে ওজনের অসঙ্গতির কথাও অভিযোগে উঠে এসেছে। এসব অনিয়মের পক্ষে ছবি ও ভিডিও ফুটেজ রয়েছে বলেও অভিযোগকারীরা দাবি করেছেন।

অভিযোগে আরও বলা হয়, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ৩০০ টাকা আদায়ের জন্য দেওয়া কিছু রশিদে আদায়কারীর স্বাক্ষর থাকলেও অনেক রশিদে স্বাক্ষর নেই। এমনকি কোন সনের বা কোন খাতের কর আদায় করা হয়েছে, সেটিও কিছু রশিদে উল্লেখ করা হয়নি বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে বেহেলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার বলেন,
প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত ৩ হাজার টাকা ও ১৫ কেজি করে চাল ইউনিয়ন পরিষদের গঠিত কমিটির সদস্য ও সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বারদের উপস্থিতিতে ভুক্তভোগী কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে।
৩০০ টাকা আদায়ের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা দাবি করে চেয়ারম্যান বলেন,

সরকারি নির্ধারিত কর পরিশোধের জন্য এক থেকে দুই সপ্তাহ আগে থেকেই ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাইকিং করে জানানো হয়েছিল। অধিকাংশ নাগরিক ও কৃষক কার্ডধারী বরাদ্দ পাওয়ার আগেই নিজেদের ইচ্ছায় কর পরিশোধ করে রশিদ নিয়েছেন। কাউকে জোর করে টাকা নেওয়া হয়নি।

চাল কম দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন,

দুইজন কৃষককে একটি করে ৩০ কেজির বস্তা দেওয়া হয়েছে, যাতে বিতরণে সময় কম লাগে। বস্তা ছিঁড়ে গেলে বা চাল মিশ্রিত হয়ে গেলে সামান্য কম-বেশি হতে পারে। তবে এ বিষয়ে কেউ আমার কাছে অভিযোগ করেনি।

বেহেলী ইউনিয়ন পরিষদের সচিবের দায়িত্বে থাকা প্রদীপ রায় বলেন,

সরকারি করের টাকা আদায়ে কাউকে কোনো ধরনের জবরদস্তি করা হয়নি। সচেতন নাগরিকরা নিজেদের ইচ্ছায় কর পরিশোধ করেছেন। এমনকি বিতরণের দিনও কাউকে জোর করা হয়নি। এখনো অনেক নাগরিক কর পরিশোধ করেননি।

৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জালাল মেম্বার বলেন,

আমাদের চেয়ারম্যান সম্পূর্ণ নির্দোষ আমরা উপস্থিত ছিলাম এমন কোনো ঘটনা ঘটলে আমরা জানতাম। সবাই ৩ হাজার টাকা ও ১৫ কেজি করে চাল পেয়েছেন। করের টাকা সবাই বরাদ্দ নেওয়ার আগেই নিজেদের ইচ্ছায় পরিশোধ করেছেন।

তিনি আরও দাবি করেন, অভিযোগকারীদের মধ্যে মাইন উদ্দিনের নাম ওই বরাদ্দের তালিকায় নেই। নয়ন ও ওয়াসিম আকরাম যথাযথভাবে টাকা ও চাল বুঝে নিয়েছেন বলেও দাবি করেন তিনি।

৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাশেম মেম্বার বলেন,বিতরণে কোনো অনিয়ম হয়নি।

আমি কমিটির একজন সদস্য ছিলাম। কমিটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। সবার সামনে টাকা ও চাল বুঝিয়ে দেওয়া হয়েছে অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। অভিযোগকারী শামীম নিজেও ৩ হাজার টাকা ও ১৫ কেজি চাল নিয়েছেন।

৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জিতু মেম্বার বলেন

, এটি একটি ভিত্তিহীন অভিযোগ চেয়ারম্যান ও মেম্বারদের সম্মানহানি করার জন্য এসব করা হয়েছে। আমরা সব মেম্বার সেখানে উপস্থিত ছিলাম সচিব ও চেয়ারম্যান সম্পূর্ণ নির্দোষ করের টাকা সবাই বরাদ্দ পাওয়ার আগেই পরিশোধ করেছেন।

বেহেলী গ্রামের স্থায়ী বাসিন্দা ও বরাদ্দ পাওয়া কৃষক সুখল দাশ বলেন, আমি একজন বরাদ্দ পাওয়া কৃষক। সেখানে উপস্থিত থেকে ৩ হাজার টাকা ও ১৫ কেজি চাল পেয়েছি। আমরা শান্তিপূর্ণভাবেই সহায়তা পেয়েছি কোনো কৃষককে অভিযোগ করতে দেখিনি। প্রত্যেক ওয়ার্ডের মেম্বাররা নিজ নিজ ওয়ার্ডের কৃষকদের দায়িত্ব নিয়ে বরাদ্দ বুঝিয়ে দিয়েছেন।

তিনি আরও বলেন, আমরা বরাদ্দ পাওয়ার আগেই নিজেদের কর পরিশোধ করেছি। যারা টাকা পাওয়ার পরও কর দেয়নি, তাদেরও জোর করা হয়নি।

এ বিষয়ে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,❝কৃষকদের লিখিত একটি অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য দেওয়া হয়েছে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

লন্ডনে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র মতবিনিময় ও ইফতার সম্পন্ন

মুসলিম খান, লন্ডন প্রতিনিধি: যুক্তরাজ্যে রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের ইসলামী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিলের আয়োজন করেছে মানবাধিকার সংগঠন নিরাপদ বাংলাদেশ চাই ইউকে। সোমবার ১৫ই রামাদান (২৫শে মার্চ) ইস্ট লন্ডনের প্যাটিসেরি ইস্ট-এর হলে উক্ত মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মুসলিম খানের সভাপতিত্বে, সেক্রেটারী তাহমিদ হোসেন খান ও সহকারী সেক্রেটারী আরিফ আহমদের যৌথ পরিচালনা শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সাবেক ছাত্রশিবির নেতা আবদুল হামিদ শিমুল। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালিক, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি আশিকুর রহমান আশিক, কানাইঘাট উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী সৈয়দ জামাল আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক আ স ম ইয়াহইয়া। মতবিনিময় সভায় রাজনৈতিক

আরও পড়ুন
language Change