তারিখ লোড হচ্ছে...

বেহেলী চেয়ারম্যানের বিরুদ্ধে ৩০০ টাকা আদায় ও চাল কম দেওয়ার অভিযোগ পর্যটন নগরী শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বাস স্টপেজের দাবিতে মানববন্ধন দীঘিনালায় বন্যাকবলিত মানুষের পাশে জেলা বিএনপি ও জেলা পরিষদ ‎সুন্দরবনে আবারো বড় জাহাঙ্গীর বাহিনীর তান্ডব ট্রলারসহ জিম্মি ৫ রাঙামাটিতে ৮ বছরের শিশুধর্ষণ: আসামির যাবজ্জীবন দণ্ড শ্রীবরদীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি-নিয়মিতকরণের দাবি সাতক্ষীরায় নারী ও শিশু ভুক্তভোগীদের সুরক্ষায় পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ নাটোরের সিংড়ায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার, ছিনতাইয়ের সন্দেহ মাদক ও অনলাইন জুয়ার বিস্তারে তরুণ প্রজন্ম ধ্বংসের পথে কেশবপুরে বাবার লাশ রেখে জমি বিরোধে দুই ভাইয়ের সংঘর্ষ, কুড়ালের কোপে আহতের অভিযোগ মির্জা ফখরুল ইসলামের আগে দেশে ১৮ জন রাষ্ট্রপতি, কে কতদিন দায়িত্বে ছিলেন সম্পাদক নাছির উদ্দিন পাটওয়ারীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল সিরাজগঞ্জে ৪ কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২, ট্রাক জব্দ সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক হলেন ফিরোজ আগামিতে মাস্টার্স পর্যন্ত মেয়দের বিনা বেতনে শিক্ষার পরিকল্পনা করছেন যোগ্য মায়ের যোগ্য উত্তরসূরী প্রধ... সাতক্ষীরায় ন্যাচারাল হেলথ সেন্টারের বিরুদ্ধে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেফতার রাঙামাটিতে যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতন: স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে-সার্ক ও বিশ্বব্যাংকের কৃষি পরামর্শক ড. নওশের... ঢাকার ৫০ ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা যে কোনো শর্তে জামিন চেয়েও পাননি উইং কমান্ডার সাইফ লোডশেডিং-গ্যাস সংকটের পর এখন পানি আসছে না, কার কাছে বলব এই দুঃখ কেশবপুরে অসত্য তথ্য প্রচারের প্রতিবাদে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন চাঁদাবাজির প্রতিবাদে সিরাজগঞ্জে চালকল মালিকদের মানববন্ধন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত বিডা-বেজা-পিপিপিএ একীভূত,নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ যে ৫ ধরনের পরামর্শ এআইয়ের কাছে না চাওয়াই ভালো বাংলাদেশে প্রিমিয়ার লিগের উত্তাপ, দেখা যাবে পুরো মৌসুম ৬ বছর পর রোগী সেজে চিকিৎসক স্ত্রীর সামনে প্রবাসী স্বামী কারা নির্যাতিত বিএনপি নেতা তাজ উদ্দিন তাজুকে অব্যাহতি প্রদানের প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল সুপেয় পানির কষ্ট লাঘবে উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেয়া হবে প্রতিমন্ত্রী ভারতের কলকাতায় আগুনে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ ভোমরা স্থলবন্দর হয়ে নিজ বাড়িতে পৌঁছেছে বরগুনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প সীমান্তে বিজিবির অভিযানে ১৯৬ বোতল মাদকদ্রব্য জব্দ লবণচরার জোড়া খুন: শীর্ষ সন্ত্রাসী সাইফিসহ ৩ জন গ্রেফতার  অস্ত্র উদ্ধার সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ নোয়াখালীতে ৩০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা লংগদুতে মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের মাদকবিরোধী র‍্যালি  বিএনপি নেতা বুলবুল এর উদ্যোগে অসহায় পরিবারকে মানবিক সহায়তা ও টিনের ঘর উপহার কাশিয়ানীতে ধর্ষণচেষ্টার শিকার আপন দুই শিশু বোন ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল: তথ্যমন্ত্রী সিলেট বালাগঞ্জ বিএনপি’র নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, ক্ষুন্ন হচ্ছে ফ্যামিলি কার্ড পরিকল্প... হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর সিরাজগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও জনসভা মোংলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক এনওসি ছাড়াই বিদেশ সফরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিপিএইচইতে কোটি টাকার দুর্নীতির সিন্ডিকেট প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের

পর্যটন নগরী শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বাস স্টপেজের দাবিতে মানববন্ধন

পাঠক সংখ্যা
638

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজারঃ

হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের বিরতিহীন বাস সার্ভিসে শ্রীমঙ্গলে স্টপেজ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন শ্রীমঙ্গলবাসী। বিশেষ করে পর্যটন নগরী হিসেবে খ্যাত শ্রীমঙ্গলে আগত দেশ-বিদেশের পর্যটক যারা শ্রীমঙ্গল থেকে পাশের জেলা হবিগঞ্জের বিভিন্ন উপজেলার পর্যটন স্পটগুলোতে ভ্রমণে আগ্রহী তাদের দুর্ভোগ চরমে পৌছেছে।

দীর্ঘদিনের এই ভোগান্তির অবসান এবং শ্রীমঙ্গলে বাসটির স্টপেজের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন শ্রীমঙ্গলের সর্বস্তরের ভুক্তভোগী জনসাধারণ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে শ্রীমঙ্গলস্থ হবিগঞ্জ ঐক্য উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংস্কৃতিকর্মী মো. তারেক ইকবাল চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন হবিগঞ্জ ঐক্য উন্নয়ন সংস্থার সভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক নিহার রঞ্জন নাথ, মহিলা বিষয়ক সম্পাদিকা শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, কোষাধ্যক্ষ সুলতান আহমদ, সদস্য মো. ওয়াহিদ হাসান, সুশাসনের জন্য নাগরিক (সুজন) শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. কাওছার ইকবাল, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ, সিনিয়র সদস্য সৈয়দ আমিরুজ্জামান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, “শ্রীমঙ্গল একটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা। প্রতিদিন শিক্ষা, চিকিৎসা, ব্যবসা বাণিজ্যসহ নানা প্রয়োজনে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ ও সিলেটমুখী বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন। অথচ হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ একটি পরিবহনে শ্রীমঙ্গলের কোনো স্টপেজ না থাকায় সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ রোগীদের দুর্ভোগ সবচেয়ে বেশি। শ্রীমঙ্গল থেকে যাত্রীরা বাসে উঠতে না পেরে অনেক সময় অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করে অন্য পরিবহনের আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। আবার কেউ কেউ গন্তব্যের আগে বা পরে নেমে অতিরিক্ত যানবাহন ব্যবহার করতে গিয়ে বিড়ম্বনায় পড়ছেন। একটি গুরুত্বপূর্ণ জনপদের মানুষের জন্য এমন পরিবহন বৈষম্য কোনোভাবেই কাম্য নয়।

শ্রীমঙ্গলবাসী কোনো বিশেষ সুবিধা চাইছে না; তারা তাদের ন্যায্য অধিকার ও যাতায়াতের সুযোগটুকুই চাইছে। দ্রুত হবিগঞ্জ সিলেট এক্সপ্রেসের শ্রীমঙ্গল স্টপেজ চালুর দাবী জানাচ্ছি। না হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা প্রতিদিনের যাত্রী। আমাদের কষ্টের কথা শুনবে কে? একটি বাসে শ্রীমঙ্গলে স্টপেজ দিলে যদি শত শত মানুষের সময়, শ্রম ও অর্থ বাঁচে, তাহলে সেই দাবি বাস্তবায়নে এত অনীহা কেন? মানববন্ধন থেকে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত বিষয়টি বিবেচনা করে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের শ্রীমঙ্গলে স্টপেজ দেওয়ার জোর দাবি জানাই।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

হেমা মালিনীকে বিয়ে করতে ইসলাম গ্রহণ করেন ধর্মেন্দ্র

বিনোদন ডেস্ক॥ একসঙ্গে সিনেমার শুটিং করতে গিয়েই বিবাহিত ধর্মেন্দ্রর প্রেমে পড়েছিলেন হেমা মালিনী। কয়েক বছর চুটিয়ে প্রেম করেন, এরপর যখন বিয়ের পালা আসে তখনই ঘটে বিপত্তি। ধর্মেন্দ্রের স্ত্রী প্রকাশ কৌর কিছুতেই বিচ্ছেদে রাজি ছিলেন না। কিন্তু হেমাকে বিয়ে করার জন্য নিজের ধর্মও অনায়াসে ত্যাগ করে দেন ধর্মেন্দ্র। হিন্দু বিবাহ আইন অনুযায়ী, যেহেতু বিবাহিত অবস্থায় নারী বা পুরুষ অন্য বিবাহে লিপ্ত হতে পারেন না, সেই কারণে ওরা নাকি ধর্মই পাল্টে ফেলেছিলেন রাতারাতি। গ্রহণ করেছিলেন ইসলাম! শরীয়ত আইন বলে, ইসলাম ধর্মাবলম্বী পুরুষ একই সময়ে ৪টি বিবাহ করতে পারেন। তাই হেমাকে বিয়ে করার ক্ষেত্রে প্রকাশ কৌর বিচ্ছেদ না দিলেও অসুবিধে হয়নি ধর্মেন্দ্রর। তবে ধর্মান্তরিকরণের কারণে দুটি নতুন নাম নিতে হয় তাদের। ধর্মেন্দ্রের নতুন নাম হয় দিলওয়ার খান। অন্যদিকে হেমার নতুন নাম হয় আইশা।

আরও পড়ুন
language Change