মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধিঃ
ঈদুল আজহা উপলক্ষে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শেরপুর জেলা বিএনপির সাবেক সদস্য ও ঝিনাইগাতী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান।
এক শুভেচ্ছা বার্তায় মেজর মাহমুদুল হাসান বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শ্রীবরদী-ঝিনাইগাতী উপজেলার প্রিয় ভাই-বোন, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে প্রার্থনা করি, এই ঈদ যেন সকলের জীবনে বয়ে আনে আনন্দ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। তিনি আরও বলেন, কুরবানির এই মহান ত্যাগের শিক্ষা যেন আমাদের সকলকে আরও সহমর্মিতা, ভ্রাতৃত্ব ও সমাজসেবার প্রতি উদ্বুদ্ধ করে। ঈদের এই পবিত্র দিনে দুস্থ-অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। স্থানীয় জনগণের মধ্যে এই শুভেচ্ছা বার্তা ব্যাপক সাড়া ফেলেছে। অনেকে বলেছেন, মেজর মাহমুদুল হাসানের এমন উদার ও সময়োপযোগী শুভেচ্ছা তাদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলেছে। ঈদুল আজহার পবিত্রতা রক্ষা করে সকলে যেন সুস্থ, নিরাপদ ও আনন্দময় ঈদ উদযাপন করেন-এমন প্রত্যাশা করেছেন মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত