মোঃ মাসুদ রানা, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
আসন্ন পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে ফটিকছড়ি সহ খাগড়াছড়ি জেলার সার্বিক নিরাপত্তা ও টহল জোরদার করে দায়িত্বরত চট্রগ্রাম র্যাব-৭, সিপিসি-১ ফেনি ক্যাম্প।আজ মঙ্গলবার বিকেলে ঈদকে কেন্দ্র করে ফটিকছড়ির সহ খাগড়াছড়ি জেলার বিভিন্ন কোরবানি পশুরহাটে বিপুল সংখ্যক ক্রেতা-বিক্রেতার সমাগম পরিদর্শন করেন চট্রগ্রাম র্যাব-৭ এর সিপিসি-১ ফেনি ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ নিজাম উদ্দিন।
তিনি জানা, জনগণের জানমাল রক্ষা, সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, চুরি-ছিনতাই, চাঁদাবাজি, জাল টাকা, মলম পার্টি, অজ্ঞান পার্টি ও যে কোনো ধরনের অপরাধ প্রতিরোধে চট্রগ্রাম র্যাব-৭, সিপিসি-১ ফেনী ক্যাম্প সর্বদা তৎপর রয়েছে। বাজার ও আশপাশের এলাকায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এছাড়াও ঈদ উপলক্ষে অভ্যন্তরীণ শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং জনগণের প্রতি মানবিক আচরণ বজায় রাখার জন্য র্যাব সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করা হয়েছে।কোনো সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড পরিলক্ষিত হলে দ্রুত নিকটস্থ র্যাব ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দময় ঈদ উদযাপন করতে সক্ষম হবো এই প্রত্যাশা ব্যক্ত করছি।সবাইকে আবারও জানাই পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা।পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন, র্যাব-৭ সিপিসি-১ ফেনির টহল কমান্ডার ডিএডি আব্দুল জলিল সহ সদস্য, স্থানীয় সুশীল সমাজ ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত