জসিম উদ্দিনঃ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদপুর জেলার মধুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নির্বাচন করার মত প্রকাশ করেছেন মধুখালীর কৃতি সন্তান, মধুখালী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও সরকারী আইনুদ্দিন কলেজের সাবেক ভি.পি, ইকবাল হোসেন।যিনি ইতিপূর্বে উপজেলার গরিব, দুঃখী ও মেহনতি মানুষের পাশে দাঁড়ানো এক মানবিক তরুণ সমাজসেবক হিসেবে সুনাম অর্জন করেছন। শিক্ষানুরাগী, দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে ইতোমধ্যে উপজেলা বাসীর আস্থা অর্জন করেছেন।
একজন ব্যবসায়ী,মানব সেবক ও রাজনীতিবিদ হিসেবে দীর্ঘদিন সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করছেন। মধুখালী উপজেলার বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন। এবং গত ১৭ বছরে মানুষের পবিত্র আমানত ভোটাধিকার ও গণতন্ত্র ফিরে আনার জন্য রাজপথে সোচ্চার থেকেছেন যার জন্য তিনি বারবার কারাবরণ করেছেন।সমাজ, রাষ্ট্র কিংবা যে কোনো প্রতিষ্ঠানের উন্নতির মূল চাবিকাঠি হলো সৎ ও যোগ্য নেতৃত্ব।
একজন নেতার সততা শুধু তার ব্যক্তিগত গুণ নয় এটি তার অনুসারীদের জন্য বিশ্বাসের ভিত্তি, শক্তির উৎস এবং ভবিষ্যতের দিশা। আজকের সময়ে সৎ ও যোগ্য নেতার মূল্য আরও গভীরভাবে অনুভব করা যায়। কারণ নেতৃত্ব শুধু ক্ষমতার পরিচয় নয়; নেতৃত্ব হলো দায়িত্ব, নৈতিকতার আলো, সঠিক পথে দিক নির্দেশনা এবং মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার।উপজেলার সাধারণ জনগণের কাছে জানতে চাইলে তারা বলেন, তিনি একজন ভালো মনের মানুষ।
তরুণ প্রজন্ম চায় এই উপজেলায় একজন শিক্ষিত, সৎ ও উদ্যোমী নেতৃত্ব আসুক। আমরা বিশ্বাস করি, ভি.পি ইকবাল হোসেন সেই প্রত্যাশার প্রতীক হতে পারেন। পারিবারিকভাবেও তিনি সুনামের ধারক।আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি— স্বচ্ছতা, সততা ও নিষ্ঠার মাধ্যমে তিনি এই উপজেলা কে একটি উন্নত, সচেতন ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সক্ষম হবেন। তরুণ সমাজকে সঙ্গে নিয়ে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সামাজিক নিরাপত্তায় ইতিবাচক পরিবর্তন আনাই হবে তার অঙ্গীকার।তাই আসুন, দল-মত নির্বিশেষে একজন যোগ্য, সৎ ও পরিশ্রমী প্রার্থীকে সমর্থন করি।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত