তারিখ লোড হচ্ছে...

ময়মনসিংহে তদন্ত রিপোর্ট জমার পরও নিষ্ক্রিয় বিভাগীয় পরিচালক বিশ্ব যুব দক্ষতা দিবসে তরুণদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জাতিসংঘ মহাসচিবের সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৯ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা ছয় মাস পর সুন্দরবনে ফিরল সেই বাঘিনী অবমুক্ত করেন প্রতিমন্ত্রী চার দশক পর সেমিতে মুখোমুখি ইংল্যান্ড-আর্জেন্টিনা ভোলাহাটে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মৃত্যু সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন অতিবৃষ্টিতে বালিজুরী-ঝুলগাঁও সীমান্ত সড়কে যোগাযোগ ব্যাহত রাঙ্গুনিয়ায় লাকড়ি ধরতে গিয়ে নৌকাডুবি, যুবক নিখোঁজ সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদে দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুুিুষ্ঠত শিক্ষা সচিব সাখাওয়াত হোসেনের ৬ টি গ্রন্থের প্রকাশনা ও আলোচনা সভা রাঙামাটিতে বন্যার ক্ষয়ক্ষতি পরিদর্শনে ত্রাণ প্রতিমন্ত্রী বেতন ছাড়ের ৬ দিনে পরেও বেতন পাচ্ছেনা মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদন্ড ​সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ, দুই প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত জলবায়ু সংকট মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান পরিবেশমন্ত্রীর স্বেচ্ছাসেবকলীগ নেতা সৌমেন সাহা ব্যবসার নামে কোটি কোটি টাকা আত্মসাৎতের অভিযোগে ১২-২০ গ্রেডের চাকরিজীবীদের বড় সুখবর দিল সরকার জ্বালানি সচিবের ভাওতাবাজি ‘সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি’ চট্টগ্রাম বিভাগে বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত ৯ লাখের বেশি মানুষ ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসায় বিদেশমুখিতা বন্ধ হবে: প্রধানমন্ত্রী কেশবপুরে হরিহর নদীর পাড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ইউএনও বন্যাকবলিত এলাকা পরিদর্শনে সংসদ সদস্য দীপেন দেওয়ান চট্টগ্রামে জোয়ারে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার রংপুরে টিকে গ্রুপের কারখানার বিষাক্ত শিল্পবর্জ্যে মরছে মাছ ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৭১ গ্রেফতার জিয়া শিশু কিশোর মেলার সাংগঠনিক ও পরিচিত সভা ২০২৬ অনুষ্ঠিত শেয়ারবাজারে সাপ্তাহিক লেনদেনের ১৮ শতাংশই বস্ত্র খাতের দখলে গলাচিপায় সর্বসাধারণের জন্য সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প নলডাঙ্গায় ব্যাটারিচালিত গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত দুর্যোগে মানবিক উদ্যোগ: বরকলে বন্যার্তদের পাশে সুবিমল চাকমা নাটোরে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভা ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের কোর্তোয়ার ভবিষ্যদ্বাণী, কে হবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন বিশ্ব জনসংখ্যা দিবস আজ টেলিগ্রামে এইচএসসির প্রশ্ন বিক্রির কারবার মিথ্যা মামলা প্রত্যাহার ও বিএনপি নেতা  বুলুকে পূর্বের পদে পূর্ণবহাল'এর দাবিতে প্রতিবাদ সভা আর্থিক প্রতিষ্ঠানগুলোর ৩৪ শতাংশ ঋণই খেলাপি তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা: মীর শাহে আলম ডিএসসিসির পিডি রাজীব খাদেমের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি ও হত্যা মামলার অভিযোগ রাজউকে বেপরোয়া সোহাগ মিয়ার সিন্ডিকেট স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাচ্চুর ক্যাশিয়ার জাহাঙ্গীরের বিরুদ্ধে গৃহকর্মী কুমু বেগমকে নির্যাতনের অভি... সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে শিশুর মৃত্যু

​সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

​সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ
পাঠক সংখ্যা
638

মাহিদুল ইসলাম ফরহাদ, ​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​আজ ১২ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ০২:০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ মনোহরপুর বিওপির একটি বিশেষ চৌকস দল এই অভিযান পরিচালনা করে। ​বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মনোহরপুর বিওপির বিজিবি সদস্যরা শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে একটি বিশেষ অভিযান চালায়। অভিযানকালে চোরাকারবারীদের ফেলে যাওয়া ১২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজার মূল্য ৪৯,৬০০/- (ঊনপঞ্চাশ হাজার ছয়শত) টাকা। আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর জব্দকৃত মাদকদ্রব্য চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।

​চলতি মাসের সামগ্রিক সাফল্য: মনোহরপুরের এই অভিযান ছাড়াও চলতি জুলাই মাসে ৫৩ বিজিবি সীমান্ত এলাকায় মাদকবিরোধী কঠোর অবস্থান বজায় রেখেছে। পুরো মাসের ধারাবাহিক অভিযানে এখন পর্যন্ত ০১ জন আসামিসহ ২৭১ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৬৪ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ এবং ৪৬ বোতল মদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ২,০৩,১০০/- (দুই লক্ষ তিন হাজার একশত) টাকা। ​মাদক ও চোরাচালান বিরোধী এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি।

​তিনি সংবাদমাধ্যমকে জানান: ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ (পুশ ইন) রোধসহ যেকোনো ধরণের চোরাচালান প্রতিরোধে বিজিবি বদ্ধপরিকর। বিশেষ করে বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবির প্রতিটি সদস্য সবসময়ে তৎপর রয়েছে এবং নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে আমাদের এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কামরাঙ্গীরচরে ১১ বছরের শিশুর আত্মহত্যার অভিযোগ

কামরাঙ্গীরচরে ১১ বছরের শিশুর আত্মহত্যার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ রাজধানীর কামরাঙ্গীরচরে রিয়াদ (১১) নামে এক শিশুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে বড়গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। পরে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাতেই তাকে মৃত ঘোষণা করেন। মৃত রিয়াদ কামরাঙ্গীরচর থানার বড়গ্রাম এলাকার রিপনের ছেলে।রিয়াদের মা হাসি আক্তার জানান, ওর বাবা সামান্য বিষয়ে বকাঝকা করলে সে অভিমান করে বাসার বারান্দায় গ্রিলের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে আমরা দেখতে পেয়ে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে কর্তব্যরত চিকিৎসক আমার ছেলেকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছিল।

আরও পড়ুন
language Change