তারিখ লোড হচ্ছে...

সাংবাদিক শফিকের মুক্তি না দেয়ার প্রতিবাদে সাধারণ সাংবাদিকদের মানববন্ধন গাজী নজরুল ইসলামকে শ্যামনগরে অবাঞ্চিত ঘোষণা, নোয়াখালীতে দুই চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ আসামিকে আটক কালীগঞ্জে সাবেক ইউপি সদস্যের জমি দখলের অভিযোগ রাঙ্গুনিয়ায় স্কুল ছুটির পর ৭ বছরের শিশু অপহরণ অভিযোগের পাহাড়ে চাপা রাজউক জোন ৬/১: সুমন আহমেদের বিরুদ্ধে দুর্নীতির বিস্ফোরণ, তদন্তে গড়িমসি কেন? সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান এসআই করুন বিশ্বাসের বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলন, ঘুষ নিয়ে আটকে ছেড়ে দেওয়ার অভিযোগ বাংলাদেশের সাগরে তেল-গ্যাস অনুসন্ধান দরপত্রে আগ্রহ ব্রিটিশ জ্বালানি প্রতিষ্ঠান সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ  রাঙ্গুনিয়ায় ২টি দেশীয় বন্দুক ও কার্তুজসহ তিনজনকে আটক সাংস্কৃতিক আগ্রাসন রোধে সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখার আহ্বান সাতক্ষীরায় ভোক্তা অধিকারের অভিযানে দুধ ভান্ডার কে এক লাখ টাকা জরিমানা ঢাকা প্রতিদিনের, সাংবাদিক শফিকরে গ্রেফতার, তীব্র নিন্দা ও মুক্তির দাবি গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ কালো টাকা’র কাজী ইমদাদ হচ্ছেন দুদক চেয়ারম্যান ঢাকাসহ দেশের ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১ নম্বর সতর্ক সংকেত বিআইডব্লিঊটিএর নিবাহী প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিডিও ছড়িয়ে অপপ্রচার: ফেসবুক পোস্টে সত্যতা জানালেন সাতক্ষীরা-৪ এর এমপি মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা চাটখিলে সাংবাদিককে হুমকি, নাম-ছবি বিকৃত করে অপপ্রচার; থানায় অভিযোগ নলডাঙ্গায় মহাসড়কে ভুট্টা শুকানোর দায়ে মোবাইল কোর্ট  ২ জনকে জরিমানা পাসপোর্টধারীর বদলে অন্য নারীকে ইতালি পাচার, ৫৬টি পাসপোর্টসহ ৭ সদস্য আটক দেশে ৪৫ লাখ মামলা বিচারাধীন, বিচার ব্যবস্থার ওপর বড় চাপ: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আসছে নতুন রিয়েলিটি শো প্রতিভার সন্ধানে বিমানে আর্জেন্টিনাকে নিয়ে রসিকতা নরকযন্ত্রণায় ক্ষুব্ধ এলাকাবাসী, নীরব পৌর কর্তৃপক্ষ মাদক, জুয়া, চোরাচালান ও অবৈধ বালু-পাথর লুট বন্ধ করতে হবে: এমপি রুবেল আবারও তীব্র গ্যাস সংকটে আশঙ্কা মাগুরায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু  মাদরাসায় ঝুলছিল ছাত্রীর মরদেহ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম, লাইসেন্স বাতিল ৪৯ এজেন্সির মোংলায় ওয়াইল্ডটিম ফ্রেন্ডশিপ কতৃক ওরিয়েন্টেশন প্রোগ্রাম সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ, ১১৮ পুলিশ আহত, গ্রেফতার ৭০ চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের বিয়ের দাবিতে ছেলের বাড়িতে প্রেমিকার অনশন: নেছারাবাদ মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন: এমপি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ভারী যানবাহন চলাচল করার সড়কের বেহাল দশা: ঢালিরঘাট গ্রেফতার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ড্রেজারের থাবা থেকে গ্রাম রক্ষায় যাদুকাটা নদীতে বাঁশের বেড়া রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা ২০২৭ সালের মধ্যে নতুন সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চূড়ান্তের প্রতিশ্রুতি জিয়া হত্যা: গ্রেফতার মোজাফফরের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জে লাইসেন্স জালিয়াতিসহ একাধিক অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা মঙ্গলবার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

বরগুনায় স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশনের বিশ্ব পরিবেশ দিবস পালন

বরগুনায় স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশনের বিশ্ব পরিবেশ দিবস পালন
পাঠক সংখ্যা
638

হাফিজ খান,
বরিশাল ব্যুরোঃ

আসুন আমরা প্রতিজ্ঞা করি, সবুজ পৃথিবী গড়ার, এই স্লোগানকে সামনে রেখে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে তালুকচরদুয়ানি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন লায়ন মোঃ ফারুক রহমান। এ সময় স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী ও স্বেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রধান অতিথি লায়ন মোঃ ফারুক রহমান বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আজকের একটি গাছ আগামী দিনের নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে। স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট ওয়াসি মতিন বলেন, পরিবেশ সংরক্ষণ শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক দায়িত্বও। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। তরুণদের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় এবং সমাজের জন্য অনুকরণীয়।

স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, বিশ্ব পরিবেশ দিবস আমাদের পরিবেশের প্রতি দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দেয়। তরুণ সমাজকে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আমরা একটি সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি।

স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশনের সহ-সভাপতি এবংবাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ, বরগুনা জেলা শাখার সভাপতি মোঃ হাফিজুর রহমান খান বলেন, পরিবেশ রক্ষার এই আন্দোলন শুধু একটি দিনের কর্মসূচি নয়, এটি একটি চলমান সামাজিক দায়িত্ব। দেশের প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ করে, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, সবুজ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। বক্তারা পরিবেশ সংরক্ষণে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বহিষ্কারের পরও চাঁদাবাজি সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

বহিষ্কারের পরও চাঁদাবাজি সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

পিরোজপুর সংবাদদাতা: চাঁদাবাজির মামলায় পিরোজপুর জেলা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক মারুফ হাসান ওরফে মারুফ পোদ্দারকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে পুলিশের যৌথ অভিযানে মারুফের মালিকানাধীন পিরোজপুর শহরের আবাসিক বিলাস হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে চাঁদাবাজির অভিযোগে জুয়েল শেখ নামে এক বালু ব্যবসায়ী মারুফসহ ৫ জনের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় একটি মামলা করেন। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম মারুফকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর মারুফ বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজি করে আসছিলেন। এ ঘটনায় মারুফকে তার দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়। এতে দমে না গিয়ে তিনি নিয়মিত বেপরোয়াভাবে চাঁদাবাজি করে আসছিলেন। মামলার এজাহার সূত্রে জানা যায়,মারুফ কিছুদিন ধরে জুয়েল ও তার ব্যবসায়িক সহযোগী রিপনের

আরও পড়ুন
language Change