ডেস্ক রিপোর্টারঃ
বৈরি আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল হয়ে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রয়েছে। শনিবার (৬ জুন) দুপুর আড়াইটার দিকে পদ্মা নদীতে তীব্র বাতাস, বৃষ্টি ও নদীতে ঢেউ বৃদ্ধি পাওয়ায় নৌচলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে। ফেরি চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহা ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন। বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, হঠাৎ করেই দুপুর ২টার পর থেকে দৌলতদিয়া ঘাট এলাকার আকাশ কালো মেঘে ছেয়ে যায়। দুপুর আড়াইটার দিকে তীব্র ঝোড়ো হাওয়াসহ ও ভারী বৃষ্টিপাত শুরু হয়। এতে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, হঠাৎ নদীতে ঝড়ো বাতাসের কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত