মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ
ডেঙ্গু মশার বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ব্যাপক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।কর্মসূচির অংশ হিসেবে সচেতনতামূলক র্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং লার্ভিসাইড স্প্রে কার্যক্রম পরিচালিত হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।
র্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে উদ্বুদ্ধ করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এবং সম্ভাব্য মশার প্রজননস্থলে লার্ভিসাইড স্প্রে করা হয় এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণকে ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকতে এবং নিজ নিজ বাসস্থান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মফিদুল ইসলাম এই কর্মসূচির আয়োজন করে। এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, নিয়মিত এমন কার্যক্রম চালু রাখলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশা করা যায়।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে করণীয়:বাসার চারপাশে পানি জমতে না দেওয়া নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা মশার কামড় থেকে সুরক্ষা নেওয়াআপনার এলাকাতেও এমন উদ্যোগ গ্রহণ করুন, ডেঙ্গুমুক্ত সমাজ গড়ে তুলুন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত