তারিখ লোড হচ্ছে...

একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম

পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে প্রতারণা, ফ্ল্যাট দখল ও অর্থ আত্মসাতের অভিযোগ

পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে প্রতারণা, ফ্ল্যাট দখল ও অর্থ আত্মসাতের অভিযোগ
পাঠক সংখ্যা
638

হাফিজ খান,
বরিশাল ব্যুরোঃ

পটুয়াখালীতে প্রতারণা, অবৈধভাবে ফ্ল্যাট দখল, অর্থ আত্মসাৎ, চাঁদাবাজি ও মারধরের অভিযোগ এনে জেলা প্রশাসক কাছে লিখিত আবেদন করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মেহেরুন নেছা। আবেদনে মেহেরুন নেছা দাবি করেন, তিনি জহির-মেহেরুন নার্সিং কলেজ, সুলতানা রাজিয়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এবং সুলতানা রাজিয়া নার্সিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এছাড়াও তিনি ডি ডব্লিউ এফ এর ভাইস চেয়ারম্যান। রাজধানী নার্সিং কলেজ ও আনোয়ারা বেগম নার্সিং কলেজের দাতা সদস্য এবং ইস্টার্ন আই সি ই এফ নার্সিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এছাড়াও তিনি বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

লিখিত অভিযোগে মেহেরুন নেছা উল্লেখ করেন, গত ৫ আগস্টের পর অভিযুক্ত জামায়াত নেতা প্রভাষক মো. আবুল বাসার সাইফুল্লাহ রাজনৈতিক ও দলীয় প্রভাব খাটিয়ে তাকে তার প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অন্যায়ভাবে বের করে দেন। একই সঙ্গে তাকে বিভিন্ন সময় অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগও তোলেন তিনি। অভিযোগে আরও বলা হয়, পটুয়াখালী শহরের লতিফ স্কুল রোডের সিটি টাওয়ারে অবস্থিত তার মালিকানাধীন একটি ফ্ল্যাট দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা হয়েছে। পাশাপাশি প্রায় দেড় বছর ধরে ওই ফ্ল্যাটের ভাড়ার অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে দাবি করেন তিনি।

মেহেরুন নেছার ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি তার মেয়ের মেডিকেলে ভর্তি সংক্রান্ত কাজে ধার হিসেবে ১০ লাখ টাকা গ্রহণ করেন। পরে সেই টাকা ফেরত চাইলে তা অস্বীকার করা হয়।জামায়াত নেতা আবুল বাশার সাইফুল্লাহ আমার স্বামীর ভগ্নিপতি। আমাদের পারিবারিক সকল বিষয়ে তিনি হস্তক্ষেপ করেন। এছাড়া বরগুনার লাকুরতলা এলাকায় তার ভাড়া বাসার তালা ভেঙে মূল্যবান মালামাল নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি। এ ঘটনায় বরগুনা সদর থানায় পূর্বে একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান।

আবেদনে তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন সময় দলীয় কর্মসূচির নামে তার কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করা হয়েছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। এমনকি তার স্বামীকে তার সঙ্গে যোগাযোগ করতে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বর্তমানে তিনি ও তার সন্তানরা আর্থিক সংকটে রয়েছেন উল্লেখ করে মেহেরুন নেছা বলেন, তার মেয়ের ভারতের একটি আন্তর্জাতিক বিদ্যালয়ে ও লেভেল পরীক্ষার জন্য প্রায় ৮ লাখ টাকা বকেয়া রয়েছে। পারিবারিক সমস্যার সুযোগ নিয়ে তাকে মানসিক, সামাজিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার ফ্ল্যাটের দখল, দেড় বছরের ভাড়া, ফ্ল্যাটের দলিলপত্র, ধার দেওয়া ১০ লাখ টাকা এবং বরগুনার বাসা থেকে নেওয়া মালামাল উদ্ধারসহ অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. আবুল বাসার সাইফুল্লাহ এর মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি। পটুয়াখালী জেলা প্রশাসক অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য পটুয়াখালী জেলার পুলিশ সুপার মহোদয় কে দায়িত্ব দিয়েছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মহাকাশে তৈরি বিদ্যুৎ আসবে পৃথিবীতে

মহাকাশে তৈরি বিদ্যুৎ আসবে পৃথিবীতে

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ মহাকাশে সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরি করে সেখান থেকে পৃথিবী ও স্যাটেলাইটে বিদ্যুৎ পাঠানোর প্রযুক্তিতে বড় অগ্রগতির দাবি করেছে চীন। দেশটির বিজ্ঞানীরা বলছেন, তারবিহীন উপায়ে চলমান লক্ষ্যবস্তুতেও বিদ্যুৎ পাঠানোর পরীক্ষায় ইতিবাচক ফল মিলেছে। চীনের শায়ানসি প্রদেশের সিতিয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সান চেজিং বা ‘জুরি’ নামে একটি প্রকল্পের আওতায় তারবিহীন বিদ্যুৎ পরিবহনের নতুন ব্যবস্থা তৈরি করেছেন। এই ব্যবস্থার বিশেষত্ব হলো, একই সময়ে একাধিক চলমান লক্ষ্যবস্তুতে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে। সাম্প্রতিক পরীক্ষায় গবেষকেরা ১০০ মিটার দূরত্বে তার ছাড়াই বিদ্যুৎ পাঠাতে সক্ষম হয়েছেন। পরীক্ষায় বিদ্যুৎ পরিবহনের দক্ষতা ছিল ২০ দশমিক ৮ শতাংশ। এতে সর্বোচ্চ ১ হাজার ১৮০ ওয়াট শক্তি সরবরাহ করা গেছে।শুধু স্থির যন্ত্র নয়, ড্রোনের ক্ষেত্রেও প্রযুক্তিটি পরীক্ষা করা হয়েছে। গবেষকদের তথ্য অনুযায়ী, ঘণ্টায় ৩০ কিলোমিটার গতিতে উড়তে থাকা একটি ড্রোন ৩০

আরও পড়ুন
language Change