ফিরোজ আহম্মেদ, টাঙ্গাইলঃ
টাঙ্গাইলের মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে ৩৯০ পিস ইয়াবাসহ মুদি দোকানদার গ্রফতার। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের মাঝাইলিয়া বাজার এলাকায় মাদকবিরোধী অভিযানে সাথী আকতার (৩৬) নামে এক মুদি দোকানদারকে ৩৯০ পিস ইয়াবাসহ গ্রফতার করা হয়েছে।
রবিবার (৭ জুন) সকাল আনুমানিক ৮টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাথী আকতারকে আটক করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত