তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মিউচুয়াল ফান্ড বিধিমালা-২০২৫ এর বাস্তবায়ন স্থগিতের দাবি পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ প্রবাসে থাকার সুযোগে পৈত্রিক সম্পত্তিতে মাটিদস্যুতা ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মুদি দোকানদার গ্রফতার ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন মাদকবিরোধী অভিযানে স ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন শাহিন আর্জেন্টিনার বিশ্বকাপ বেস ক্যাম্পের শহরে গোলাগুলি, আহত ৯ মস্কোয় বাংলাদেশ-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন আজ মোংলা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফার যোগদান নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচন সাংবাদিক ফারজানা রুপা ও শাকিলের জামিন স্থগিত মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির যৌতুকের টাকা না পেয়ে নির্যাতন, গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও লিফলেট বিতরণ বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান বাংলাদেশকে এবার ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী চলছে বিসিবি নির্বাচন, ভোট দিলেন তামিম সরকারের সিদ্ধান্তে নিম্ন আয়ের বিদ্যুৎ গ্রাহকদের স্বস্তি শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযান: জব্দ ২টি ড্রেজার মেশিন মোংলায় মাদক দুর্নীতিবিরোধী সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার আওয়ামীলীগ নেতা ও একাধিক মামলার আসামি কতৃক মৎস্য ঘেরের মাছ লুট, বিষ প্রয়োগের অভিযোগ মৎস্যজীবীদের বঞ্চিত করে বিল ভাতিয়া দখলের অভিযোগ, অবৈধ বাঁধের কারনে শঙ্কায় হাজারো কৃষক জুন মাসের শেষে সুন্দরবনে ফিরিয়ে দিচ্ছে ফাঁদে আটকা পড়া বাঘ শ্রীমঙ্গলে বাস-পিকআপভ্যানের সংঘর্ষে পিকআপ চালক নিহত ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রামিসা হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির ২০ মিনিট বাড়ছে মেট্রোরেলের সময় চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবা-গাঁজা ও চোলাই মদসহ ২১ জন গ্রেফতার সরকারদলীয় এমপিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২ হাতের ছোঁয়ায় গড়ি ঐতিহ্য, শিল্পীর মর্যাদায় গড়ি সমৃদ্ধি মৃৎশিল্পী কারিগর সম্মাননা-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু'র ক্যাশিয়ার কসাই লিটনসহ গ্রেফতার  পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে প্রতারণা, ফ্ল্যাট দখল ও অর্থ আত্মসাতের অভিযোগ ময়লা-আবর্জনার স্তূপে অতিষ্ঠ চাটখিল, প্রশাসনকে দুষছেন জনগণ মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ শ্রীবরদীতে র‌্যালি, পরিষ্কার অভিযান ও লার্ভিসাইড স্প্রে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির বিষয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সাতক্ষীরার তালা উপজেলায় অভিযানে পিলার প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন বরগুনায় স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশনের বিশ্ব পরিবেশ দিবস পালন আর্তেরআশার সম্পদ আত্মসাৎ ও বসতভিটা দখলের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৪০ পরিবার চাঁনশিকারী বিজিবির অভিযান চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ

ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা

ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা
পাঠক সংখ্যা
638

শেখ তাইজুল ইসলাম, মোংলাঃ

‎সুন্দরবনের শিবসা নদী পথে ভারতগামী পাঁচটি কার্গো জাহাজে ডাকাতির চেষ্টার ঘটনায় এমভি আবদুল হাকিম-১ জাহাজটি আক্রান্ত হয়েছে, যেখানে ডাকাতেরা গুলি চালিয়ে লুটপাট করেছে। ‎শনিবার সন্ধ্যায় সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন শিংয়ের নালা নামক স্থানে ভারতগামী পাঁচটি কার্গো জাহাজের ওপর সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। ঢাকা থেকে মোংলা বন্দর হয়ে সুন্দরবনের বিভিন্ন নদ-নদী পাড়ি দিয়ে ভারতে ফ্লাইঅ্যাশ আনতে যাওয়া জাহাজগুলোর ওপর অতর্কিত এই হামলা চালানো হয়।

বাংলাদেশ-ভারত নৌ প্রোটকলের অধীনে চলাচলকারী এই নৌযানগুলোর মধ্যে চারটি জাহাজ দ্রুতগতিতে সরে গিয়ে আত্মরক্ষা করতে সক্ষম হলেও, সবার পেছনে থাকা এমভি আবদুল হাকিম-১ জাহাজটি ডাকাত দলের কবলে পড়ে লাইফ জ্যাকেট পরিহিত প্রায় ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল ট্রলারযোগে এসে জাহাজটিতে উঠে পড়ে এবং স্টাফদের অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাপক লুটপাট চালায় ডাকাতেরা জাহাজের মাস্টার ব্রিজে প্রবেশ করতে ব্যর্থ হয়ে শটগান দিয়ে ১৫ থেকে ২০টি গুলি বর্ষণ করে, যা নৌপথে পণ্য পরিবহনের নিরাপত্তা ব্যবস্থাকে চরম হুমকির মুখে ঠেলে দিয়েছে।

‎ভুক্তভোগী জাহাজটির মাস্টার নুর নবীর ভাষ্যমতে, ডাকাতেরা জাহাজে উঠেই কর্মরত স্টাফদের মারধর করে এবং তাদের হাত-পা বেঁধে ফেলে। প্রায় ১৫ মিনিট স্থায়ী এই তাণ্ডবে ডাকাতেরা স্টাফদের ব্যক্তিগত মুঠোফোন, নগদ টাকা এবং জাহাজের মূল্যবান সরঞ্জামাদি লুট করে নিয়ে যায়। মাস্টার ব্রিজের গেট বন্ধ থাকায় ডাকাতেরা ভেতরে ঢুকতে না পারলেও নির্বিচারে গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করে। ভারত-বাংলাদেশ নৌ প্রোটকল কমিটির কার্যকরী সভাপতি সিরাজুল ইসলামের তথ্য অনুযায়ী, জাহাজগুলো মোংলা থেকে রওনা হওয়ার পর শেখবাড়িয়া থেকে মাত্র আধা ঘণ্টার দূরত্বে পৌঁছালে এই হামলার শিকার হয়। শ্রমিকদের দাবি, সুন্দরবনের দুর্গম নদ-নদীগুলোতে নিয়মিত টহলের অভাব এবং নিরাপত্তা ব্যবস্থার শিথিলতাকে কাজে লাগিয়েই অপরাধী চক্রগুলো বারবার নৌযানগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে, যা পেশাদার নাবিক ও শ্রমিকদের মধ্যে চরম নিরাপত্তাহীনতার জন্ম দিয়েছে।

‎ঘটনার ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও স্থানীয় থানা-পুলিশ কিংবা কোস্টগার্ডের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আংটিহারা নৌ পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফারুখ হোসেন কেবল বিষয়টি শুনেছেন বলে দাবি করলেও কোনো অভিযোগ পাননি বলে জানিয়েছেন, যা প্রশাসনিক গাফিলতিরই বহিঃপ্রকাশ। অন্যদিকে, নৌযান শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ স্পষ্ট জানিয়েছেন যে, জোয়ার-ভাটার ওপর নির্ভরশীল এই রুটে যদি নিয়মিত নিরাপত্তা নিশ্চিত করা না হয়, তবে ভারত-বাংলাদেশ নৌ প্রোটকলের আওতায় জাহাজ চলাচল অব্যাহত রাখা অসম্ভব হয়ে পড়বে। শ্রমিকদের পক্ষ থেকে বারবার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে রহস্যজনক নীরবতা পালন করছে, যা অপরাধীদের আরও উৎসাহিত করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

‎সুন্দরবনের মতো সংরক্ষিত ও সংবেদনশীল নৌপথে এ ধরনের সশস্ত্র হামলা কেবল পণ্য পরিবহনেই বিঘ্ন ঘটাচ্ছে না, বরং আন্তর্জাতিক বাণিজ্যের এই রুটটিকে ঝুঁকিপূর্ণ করে তুলছে। নিয়মিত টহল ও নজরদারির অভাবে যদি এই রুটে নৌযান চলাচল বন্ধ হয়ে যায়, তবে তা দেশের অর্থনীতি এবং দ্বিপাক্ষিক বাণিজ্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। প্রশাসনের দায়সারা মনোভাব এবং নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতা থাকলে ভবিষ্যতে বড় ধরনের প্রাণহানির মতো ঘটনা ঘটার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। অবিলম্বে সুন্দরবন রুটে কোস্টগার্ড ও নৌ পুলিশের নিয়মিত টহল জোরদার এবং অপরাধীদের আইনের আওতায় আনার মাধ্যমেই কেবল এই রুটের নিরাপত্তা ও স্বাভাবিক গতিপ্রবাহ নিশ্চিত করা সম্ভব।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পদবি মিটারম্যান অথচ চাকরি দেয়ার নামে হাতিয়ে নিয়েছে কোটি টাকা

পদবি মিটারম্যান অথচ চাকরি দেয়ার নামে হাতিয়ে নিয়েছে কোটি টাকা

বিশেষ প্রতিনিধিঃ আব্দুল হাই লিটন সরকার, চাকরীর পদবী মিটার ম্যান, বর্তমানে কর্মরত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের বাঘাবাড়ি ডিপোতে। অবশ্য তার চাকরি জীবনের শুরু এই ডিপো থেকেই। বাড়ী আবার তার সিরাজগন্জের শাহজাদপুরের এই ডিপো সংলগ্ন এলাকাতেই। স্বাভাবিক ভাবেই স্থানীয় হিসাবে এই ডিপোতে লিটন সরকারের একটু প্রভাব প্রতিপত্তি বেশিই বলা যায়। তার অত্যাচারে অনেকটাই অতিষ্ঠ অত্র ডিপো কর্মকর্তা, কর্মচারীরা। মিটার ম্যান হলেও ঘুরে ফিরে বিভিন্ন ডিপোতে তেল মাপার ( গেজার) পদে দায়িত্ব পালন করে আসছে । তার বিরুদ্বে বিভিন্ন অনিয়মের অভিযোগে ইতিমধ্যে তাকে গেজার পদ থেকে ছড়িয়ে দেয়া হয়েছে । বিভিন্ন ডিপোতে চাকরি কালীল সময়ে তার বিরুদ্ধে তেল চুরির নয়ছয়ের অভিযোগ রয়েছে। এছাড়া চাকরি দেয়ার নাম করে বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে টাকা আত্মসাতের অভিযোগও তার বিরুদ্ধে দীর্ঘ দিনের। বাঘাবাড়ি, গোদনাইল, নাটোর ফের বাঘাবাড়ি

আরও পড়ুন
language Change