মোঃ মাসুম বিল্লাহ খুলনা প্রতিনিধিঃ
খুলনার বটিয়াঘাটায় থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত (গ্রেফতারি পরোয়ানা) ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, বটিয়াঘাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালনাকালে তাদের গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। আজ ০৯/০৬/২৬ সকালে তাদেরকে যথাযথ প্রক্রিয়ায় খুলনা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত