মোঃ মেহেদী হাসান (বাচ্চু) পটুয়াখালীঃ
পটুয়াখালী সদর ইউনিয়ন বদরপুর পরিষদে ২০২৬- ২০২৭ অর্থবছরে উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪-০৫ ২০২৬ ইং তারিখ রোজ রবি বার সকাল ১০.৩০ ঘটিকায় ইউনিয়ন পরিষদ হলরুমে এই উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। উক্ত সভায় এক বছরে ২ নং বদরপুর ইউনিয়ন পরিষদের ১,৮০,৫০,৫০০/- টাকা বাজেট ঘোষণা করা হয়, সেই বাজেট পাঠ করে শুনান ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রিপন চন্দ্র শীল। এই এক বছরে পরিষদের সকল কর্মকান্ড উক্ত পরিপত্র অনুলিপি হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, মোঃ বাবুল হোসাইন, চেয়ারম্যান প্যানেল-২ , ইউপি সদস্য বৃন্দ, এসডিএ এনজিও প্রতিনিধি ,গন্যমান্য ব্যক্তি বর্গ ,গ্রাম পুলিশ সহ মো: ফারুক হিসাব সহকারি কাম কম্পিউটার অপারেটর,রিপন চন্দ্র শীল ,প্রশাসনিক কর্মকর্তা বদরপুর ইউনিয়ন পরিষদ প্রমুখ । সভায় বাজেট উপস্থাপন করেন অত্র ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা রিপন চন্দ্র শীল , উপস্থাপিত বাজেট জনবান্ধব হবে বলে উপস্থিত সকলে প্রত্যাশা ব্যাক্ত করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত