মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় (০৯ জুন মঙ্গলবার) সকালে উপজেলার হল রুমে মাসিক আইন শৃঙ্খলা কমিটিসহ ৪ টি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মো: আল আমিনের সভাপতিত্বে এসব সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন, আইন শৃঙ্খলা কমিটির সদস্য সচিব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, ঝিনাইগাতী উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, দৈনিক ইনকিলাব এর স্টাফ রিপোর্টার এস.কে. সাত্তার, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত প্রফেসর আবুল হাশেম ও ফজলুল করিম মাস্টার প্রমুখ। সভায় বক্তাগণ বলেন উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে। তবে অবৈধ বালু, পাথর লোপাট, চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত