তারিখ লোড হচ্ছে...

বর্ণাঢ্য আয়োজনে ‘ছোটদের পত্রিকা কানামাছি'র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী মতামত, অনুমান কিংবা অ্যাক্টিভিজম দিয়ে সাংবাদিকতা হয় না: তথ্যমন্ত্রী সাংবাদিক শফিকের মুক্তির দাবিতে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির মানববন্ধন অনুসন্ধানী সাংবাদিক শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে গেন্ডারিয়া থানা রিপোর্টার ক্লাবের মানববন্ধন বরগুনায় জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সাংবাদিক নেতার সেতু সংস্কার বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত নিহত ৪৩ সাংবাদিকের হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি বিপিজেএফের নলডাঙ্গায় মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালাতের অভিযান মতিঝিল মেট্রো স্টেশনের নিচ থেকে বোমা উদ্ধার রামগড় বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই কালীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওকৃষি উন্নয়নের প্রণোদনা বিতরণ  কালীগঞ্জের শিশু ফারজানা হত্যার প্রধান আসামি আল মামুনকে আটক  চাঁদপুরের রামচন্দ্রপুরে ডাকাতিয়ার ভাঙ্গন আতঙ্ক চট্টগ্রামে সাংবাদিক আসিফ কে প্রাণনাশের হুমকির অভিযোগ পদত্যাগের পর সাহাবুদ্দিনের পুরোনো বক্তব্য ভাইরাল কেশবপুরে নিষিদ্ধ মাগুর চাষ‌: ব্যবসায়ীকে জরিমানা সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে সেপ্টেম্বরে: আইনমন্ত্রী সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বিশ্ব সাহিত্য কেন্দ্রে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার দীঘিনালায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত সুনামগঞ্জের মাছ লুট,ইজারাদারকে হত্যার হুমকিতে সংবাদ সম্মেলন গুজবে সাতক্ষীরার পাম্পে তেল কেনার ভিড়, সরবরাহ স্বাভাবিক থাকার দাবি প্রশাসনের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ মিথ্যা মামলায় সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামে সিআরএর মানববন্ধন স্বাস্থ্যে দুর্নীতির স্বর্গরাজ্য, নেতৃত্বে সচিব কামরুজ্জামান সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে কদমতলী থানা প্রেসক্লাবের মানববন্ধন ফরিদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে শওকতকে যাবজ্জীবন কারাদণ্ড ইশরাক হোসেনকে নিয়ে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রচারের অভিযোগে প্রতিবাদ ​অভিযোগ ভুল প্রমাণিত: স্বপদে ফিরলেন ডিএসসিসির প্রকৌশলী গোলাম কিবরিয়া বৃক্ষরোপণে সাজাই দেশ প্রতিপাদ্যে রাঙামাটিতে বৃক্ষমেলার উদ্বোধন দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট: মহেশখালীর টার্মিনালে ত্রুটির কারণে কমেছে সরবরাহ কেশবপুরে দেশীয় ফল ও প্রদর্শনী মেলার আয়োজন রামগড় উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও কাজী শামীম, সদস্য সচিব সাংবাদিক নিজাম উদ্দিন নোয়াখালীতে বাসি খাবার বিক্রির অভিযোগে দুই বিরিয়ানি হাউজে জরিমানা ​নলডাঙ্গায় অপরাধ দমন ও জনসচেতনতায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত আরসিইপিতে সম্পৃক্ত হতে সিঙ্গাপুরের সমর্থন চেয়েছে বাংলাদেশ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার দেশের অর্থনীতি ট্রিলিয়ন ডলারের নিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে সাংবাদিক শফিকের মুক্তি না দেয়ার প্রতিবাদে সাধারণ সাংবাদিকদের মানববন্ধন গাজী নজরুল ইসলামকে শ্যামনগরে অবাঞ্চিত ঘোষণা, নোয়াখালীতে দুই চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ আসামিকে আটক কালীগঞ্জে সাবেক ইউপি সদস্যের জমি দখলের অভিযোগ রাঙ্গুনিয়ায় স্কুল ছুটির পর ৭ বছরের শিশু অপহরণ অভিযোগের পাহাড়ে চাপা রাজউক জোন ৬/১: সুমন আহমেদের বিরুদ্ধে দুর্নীতির বিস্ফোরণ, তদন্তে গড়িমসি কেন? সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান

১০ লিটার দুধে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে শেরপুরের শিবু

১০ লিটার দুধে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে শেরপুরের শিবু
পাঠক সংখ্যা
638

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ

আসন্ন ফুটবল বিশ্বকাপ ২০২৬-কে কেন্দ্র করে বাংলাদেশে ফুটবলপ্রেমীদের উন্মাদনা নতুন রূপ নিতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় শেরপুরে এক আর্জেন্টিনা সমর্থক ১০ লিটার দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের সমর্থক গোষ্ঠীতে যোগ দিয়েছেন। এই অভিনব ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক কৌতূহল ও হাস্যরসের সৃষ্টি করেছে। গতকাল সোমবার রাতে শেরপুর জেলা শহরের চাপাতলি এলাকায় এই ব্যতিক্রমী দলবদলের আয়োজন করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর তা ফুটবলপ্রেমীদের মাঝে আলোচনার অন্যতম বিষয়ে পরিণত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিবু নামের ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার কট্টর সমর্থক ছিলেন। সোমবার রাতে ব্রাজিলে যোগ দেওয়ার এই আনুষ্ঠানিকতায় তিনি প্রতি লিটার ৮০ টাকা দরে কেনা মোট ১০ লিটার দুধ দিয়ে গোসল করেন। এরপর সবার সামনে আর্জেন্টিনার জার্সি খুলে ব্রাজিলের জার্সি গায়ে জড়িয়ে নেন। এই দলবদল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বেশ কয়েকজন ব্রাজিল সমর্থক। তাঁরা নতুন এই সদস্যকে করতালি দিয়ে স্বাগত জানান।

আর্জেন্টিনা ছেড়ে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সমর্থক হওয়ার পেছনে নিজের যুক্তি তুলে ধরেছেন শিবু। তিনি বলেন, ‘আমি মূলত লিওনেল মেসির কারণে দীর্ঘদিন ধরে আর্জেন্টিনাকে সমর্থন করে আসছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে এটাই মেসির শেষ বিশ্বকাপ হতে পারে। তা ছাড়া বর্তমান আর্জেন্টিনা দলে আগের মতো তারকাখচিত ফুটবলারদের ছড়াছড়ি নেই। ফলে দলটির ওপর আমি আগের মতো ভরসা পাচ্ছি না। নিজের নতুন প্রিয় দল সম্পর্কে তিনি বলেন, ‘অন্যদিকে ব্রাজিলের শৈল্পিক ফুটবল সব সময়ই আমার ভালো লাগে। নেইমার আমার অন্যতম প্রিয় খেলোয়াড়। এসব দিক বিবেচনা করেই আমি এবার ব্রাজিলকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি।

শিবুর এই ব্যতিক্রমী দলবদল নিয়ে তাঁর বন্ধু ও ব্রাজিল সমর্থক মো. আলিম বলেন, শিবু ভাই শুধু মেসির কারণে আর্জেন্টিনা করতেন। কিন্তু এবার দলটির ওপর আস্থা হারিয়ে ফেলায় তিনি ব্রাজিলে যোগ দিয়েছেন। আমরা তাকে স্বাগত জানিয়েছি। ব্রাজিলের আরেক সমর্থক মেহের খান অপু বলেন, ‘বিশ্বকাপের আগে ফুটবল সমর্থকদের মধ্যে এ ধরনের আবেগ ও পরিবর্তন খুব একটা অস্বাভাবিক নয়। তিনি এখন আমাদের দলের অংশ। আমরা সবাই মিলে এবার ব্রাজিলের হেক্সা (ষষ্ঠ বিশ্বকাপ) জয়ের জন্য শুভকামনা জানাই।বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার চিরবৈরী সমর্থক গোষ্ঠীর মধ্যে তর্ক-বিতর্ক ও নানা কাণ্ডকীর্তি নতুন কিছু নয়। তবে শেরপুরের এই অভিনব দলবদলের ঘটনাটি আসন্ন বিশ্বকাপ ফুটবলকে ঘিরে দেশের মাঠপর্যায়ের উন্মাদনাকে আরও একবার সামনে নিয়ে এসেছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

খালেদা জিয়ার মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি

খালেদা জিয়ার মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আবেগময় কণ্ঠে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, গণতন্ত্রের মা, আমাদের জাতীয় অভিভাবক ভোর ৬টায় আমাদের ছেড়ে চলে গেছেন। এই শোক ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা ভেবেছিলাম আগের মতো এবারও তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন, কিন্তু তা আর হলো না। তার শূন্যতা এ জাতি কখনোই পূরণ করতে পারবে না। মির্জা ফখরুল আরও বলেন, বেগম খালেদা জিয়া সারাজীবন জনগণ ও জনকল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। তার মৃত্যুতে দেশে একটি বড় রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। তিনি জানান, প্রধান উপদেষ্টা এরই মধ্যে

আরও পড়ুন
language Change