তারিখ লোড হচ্ছে...

ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

‎পুষ্পধারা হাউজিংয়ের মনিরুজ্জামানের বিরুদ্ধে এবার দুদকে অভিযোগ

পাঠক সংখ্যা
638

মিম আক্তার॥
মুন্সীগঞ্জের শ্রীনগরে ‘পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড’-এর প্রতারণা নিয়ে প্রিন্ট ও মাল্টিমিডিয়ায় প্রকাশিত প্রতিবেদন এ প্রকল্পের অনিয়ম ও জমি দখলের চিত্র উঠে আসার পর মুখ খুলতে শুরু করেছে পুষ্পধারার প্রতারণার শিকার ভুক্তভোগীরা। এবার সামনে এসেছে বিতর্কিত এই হাউজিং কোম্পানিটি কর্তৃক একাধিক গ্রাহকের সঙ্গে প্রতারণার ভয়াবহ অভিযোগ। গ্রাহকরা জানিয়েছেন টাকা নেওয়ার পর অন্যের প্লট তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে, তিনি মুখ খুললে দেওয়া হচ্ছে হুমকি।

‎ভুক্তভোগীরা জানিয়েছেন, আকর্ষণীয় প্রেজেন্টেশন ও ‘নিশ্চিত প্লট’ দেওয়ার আশ্বাস দিয়ে অনেক গ্রাহকের কাছ থেকে টাকা গ্রহণ করেছেন। পরে দেখা গেছে, যে জমি প্লট হিসেবে দেখানো হয়েছে সেটি অন্যের মালিকানাধীন অথবা প্রকল্পের আওতাভুক্তই নয়।

সূত্র জানায়, একই প্লট একাধিক ব্যক্তির কাছে বিক্রির ঘটনাও ঘটেছে। কাগজপত্রে নাম থাকলেও বাস্তবে গিয়ে গ্রাহকরা জমির দখল পাননি। বরং একই জায়গা নিয়ে একাধিক ক্রেতার মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। এতে করে অনেকে আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন।

‎স্থানীয়রা জানিয়েছেন, সুনিয়া আক্তারসহ প্রতিষ্ঠানটির বিপণন টিম নির্দিষ্ট কিছু জমিকে ‘ভিআইপি প্লট’ বা ‘লিমিটেড অফার’ হিসেবে দেখিয়ে দ্রুত বুকিং নিতে চাপ সৃষ্টি করতেন। অনেক ক্ষেত্রে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে বাধ্য করে গ্রাহকদের কাছ থেকে বড় অঙ্কের টাকা নেওয়া হয়েছে।
‎অভিযোগ রয়েছে, গ্রাহকদের দেওয়া টাকা সরাসরি কোম্পানির অফিসিয়াল হিসাবে না নিয়ে ব্যক্তিগতভাবে লেনদেনের ঘটনাও ঘটেছে। ফলে পরে অর্থ ফেরত চাইতে গেলে নানা অজুহাতে টালবাহানা করা হয়। একাধিক ভুক্তভোগী জানান, প্রথমে নির্দিষ্ট লোকেশন দেখিয়ে প্লট বিক্রি করা হলেও পরে অন্য মৌজায় বিকল্প জমি দেখানো হয়। অনেকে টাকা ফেরত চাইলে হুমকি-ধামকি কিংবা সময়ক্ষেপণের অভিযোগও করেছেন।

অনুসন্ধানে আরও জানা গেছে, প্রকল্প এলাকায় পর্যাপ্ত জমি না থাকলেও কাগজে-কলমে হাজার হাজার প্লট দেখিয়ে বিক্রির ফাঁদ তৈরি করা হয়েছে। এতে করে নতুন গ্রাহকের টাকা দিয়ে পুরনো গ্রাহকদের আংশিক সমন্বয় করার মতো পদ্ধতিও ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

‎স্থানীয় সূত্র জানায়, এসব কর্মকাণ্ডে একটি শক্তিশালী সিন্ডিকেট কাজ করছে। মাঠ পর্যায়ে গ্রাহক সংগ্রহ, কাগজপত্র তৈরি এবং জমি দেখানো, সবকিছুই একটি নির্দিষ্ট চক্রের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

‎শ্রীনগরের কয়েকজন ক্ষতিগ্রস্ত গ্রাহক জানান, তারা জীবনের সঞ্চয় বিনিয়োগ করে এখন পথে বসার উপক্রম হয়েছেন। অনেকেই জমি না পেয়ে কিংবা টাকা ফেরত না পেয়ে মানসিক ও আর্থিক সংকটে ভুগছেন। উপজেলা ভূমি কর্মকর্তার কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তিনি কল রিসিভ করেননি । ‎পুষ্পধারা হাউজিংয়ের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামানের বিরুদ্ধে প্রতারণা, অবৈধ অর্থ লেনদেন, দালালচক্র পরিচালনা ও কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ করেছে রাজধানীর মীর হাজারিবাগ এলাকার বাসিন্দা মাকসুদ আলম।
দুদকে জমা দেওয়া অভিযোগে বলা হয়েছে, মালিবাগে অবস্থিত পুষ্পধারা হাউজিংয়ের করপোরেট অফিসকে কেন্দ্র করে মনিরুজ্জামানের প্রত্যক্ষ মদদে একটি সংঘবদ্ধ দালালচক্র দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। এই চক্র গ্রাহকদের “বিশেষ সুবিধায়” ও “নিশ্চিত প্লট” দেওয়ার আশ্বাস দিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করছে বলে অভিযোগ করা হয়েছে।দুদকে দেওয়া অভিযোগে আরও উল্লেখ করা হয়, অধিকাংশ ক্ষেত্রে এসব অর্থ অফিসিয়াল হিসাবের বাইরে নেওয়া হয় এবং গ্রাহকদের কোনো বৈধ রশিদ দেওয়া হয় না। পরে গ্রাহকদের এমন জমি দেখানো হয়, যা প্রকল্পভুক্ত নয় কিংবা অন্যের মালিকানাধীন বলে দাবি করা হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগের বরাত দিয়ে দুদকে বলা হয়েছে, টাকা ফেরত চাইলে সময়ক্ষেপণ, ভয়ভীতি ও বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করা হয়। এতে অনেক গ্রাহক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।দুদকে দেওয়া আবেদনে বলা হয়েছে, মালিবাগ অফিসের ভেতরে একটি শক্তিশালী দালাল সিন্ডিকেট গড়ে তোলা হয়েছে, যা সরাসরি মনিরুজ্জামানের প্রভাব ও আশ্রয়ে পরিচালিত হচ্ছে। গ্রাহকদের আস্থা অর্জনের জন্য বিলাসবহুল অফিস, চটকদার প্রচারণা এবং উচ্চপর্যায়ের পরিচয় ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।অভিযোগে গ্রাহকদের কাছ থেকে আদায়কৃত বিপুল পরিমাণ অর্থের হিসাব, উৎস ও ব্যবহার নিয়েও গুরুতর প্রশ্ন তোলা হয়েছে। এতে দাবি করা হয়, এই অর্থের একটি অংশ ব্যক্তিগতভাবে আত্মসাৎ করা হয়েছে এবং আর্থিক লেনদেনের বড় অংশ গোপনে পরিচালিত হয়েছে।দুদকে দেওয়া আবেদনে মনিরুজ্জামানের বিরুদ্ধে জরুরি অনুসন্ধান শুরু, তার ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তদন্ত, সম্পদের উৎস যাচাই এবং মালিবাগ অফিসকেন্দ্রিক দালালচক্রের সম্পৃক্ততা খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে।
এছাড়া তদন্ত চলাকালে প্রভাব বিস্তার ঠেকাতে মনিরুজ্জামানের কার্যক্রম নজরদারিতে আনা এবং প্রয়োজনীয় নিষেধাজ্ঞা আরোপের অনুরোধও করা হয়েছে। আবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী মামলা দায়েরসহ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

‎ভুক্তভোগীরা অবিলম্বে প্রতারণার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার, লেনদেনের স্বচ্ছ তদন্ত এবং ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরতের দাবি জানিয়েছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দীঘিনালায় ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি

দীঘিনালায় ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ির দীঘিনালায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও ফলজ চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, দীঘিনালা উপজেলা শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে কবাখালী হালিমিয়া মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মাঝেও ফলজ গাছের চারা বিতরণ করা হয়। সংগঠনের নেতারা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, দীঘিনালা উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ রমজান, সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল রহমান রাজুসহ উপজেলা ও ইউনিয়ন

আরও পড়ুন
language Change