তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মামলা ও সিন্ডিকেটের ফাঁদে ঢাকার ১২৩ পরিত্যক্ত সরকারি বাড়ি, বেহাত হাজার কোটি টাকা জিয়া শিশু কিশোর মেলা, গাজীপুর মহানগর কমিটি ঘোষণা ইউএনএইচসিআর নির্বাহী কমিটির সভাপতির দায়িত্বে বাংলাদেশ বিদ্যুৎতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে সিরাপ ও ইয়াবাসহ আটক ২ কামারখন্দে সাড়ে ৩ হাজার ফুট পতাকা টাঙিয়ে আর্জেন্টিনার সমর্থকদের চমক বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদক থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনের কারাদণ্ড ভাগনেকে বিয়ে করলেন মামী, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসী স্বামী চট্টগ্রাম-জামালপুরের শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল বিশ্বকাপে হ্যাটট্রিক করে নতুন ইতিহাস গড়লেন মেসি মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের পথে প্রধানমন্ত্রী সাব রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ সওজে আজাদ সাম্রাজ্য টেন্ডার বদলি, বিল কমিশনের জাদুকরী খেলায় তোলপাড় সড়ক ভবন ২০ বছরেও পাকা হয়নি ইটের রাস্তা, ভোগান্তিতে সাধারণ মানুষ বটিয়াঘাটায় সুধী সমাবেশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ, পুলিশের কঠোর আশ্বাস শ্রীমঙ্গলে ৮ বছর বয়সী শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আজাদের অভিনব টেন্ডার বাণিজ্যের অভিযোগ রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে আরও ১০ জেলা ২৪ নম্বর ওয়ার্ডে ময়লা অপসারণে ব্যাপক উদ্যোগ-সফিউদ্দিন আহম্মেদ সেন্টু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন অনুষ্ঠিত গণমাধ্যম স্বাধীন থাকলে ক্ষমতা জবাবদিহিতার মুখোমুখি থাকবে: তথ্যমন্ত্রী পানি উন্নয়ন বোর্ডের হিসাব সহকারী মনির হোসেনের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন সুপ্রিম কোর্ট সচিবালয়: আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি বাংলা টিভির সামাদুল হকের বিরুদ্ধে অভিযোগের পাহাড় ডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে ১০ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ ইথিওপিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩১ সিরাজগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য আটক সমতায় শেষ হল ইরান-নিউজিল্যান্ডের রোমাঞ্চকর লড়াই মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে শেখ বোরহান উদ্দিন রেকর্ড পতনের পর আবারও বাড়ল জ্বালানি তেলের দাম আদ্-দ্বীনের নির্বাহী পরিচালকের পদত্যাগ সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু শিক্ষার ৪ স্তম্ভে আমূল পরিবর্তন আনা হচ্ছে: ববি হাজ্জাজ ভারতে প্রবেশ না করে দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী , চলছে ব্যাপক প্রস্তুতি রংপুরের ঐতিহ্যবাহী হাঁড়িভাঙ্গা আমের আনুষ্ঠানিক বাজারজাতকরণ শুরু বরগুনায় পুলিশ সার্ভিস ডেস্ক সেবা বিষয়ে সচেতনতা সভা রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরে নির্দেশ: প্রধানমন্ত্রী কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৩ লক্ষ টাকা মূল্যের ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ সাতক্ষীরা উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা মালিকদের নিকট হস্তান্তর নড়াইলে ১২ বছরের শিশুকে ধর্ষণ, ভিডিও ধারনের অভিযোগ শ্রীমঙ্গলে মাছ শিকারের জালে ধরা পড়লো বিশালাকার অজগর ৪৪৪ বর্গকিলোমিটারের কুরাসাও বনাম ২০ কোটির বাংলাদেশ: ফুটবলের আয়নায় এক কঠিন বাস্তবতা এবি ব্যাংক শ্রীমঙ্গল শাখার কৃষিঋণ বিতরণ

সওজে আজাদ সাম্রাজ্য টেন্ডার বদলি, বিল কমিশনের জাদুকরী খেলায় তোলপাড় সড়ক ভবন

সওজে আজাদ সাম্রাজ্য টেন্ডার বদলি, বিল কমিশনের জাদুকরী খেলায় তোলপাড় সড়ক ভবন
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

টেন্ডার বাণিজ্য, অতিরিক্ত বিল, বদলি-পোস্টিং সিন্ডিকেট, প্রকল্পে লুটপাট,সব অভিযোগের কেন্দ্রবিন্দুতে অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম আজাদ রহমান!সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ),যেখানে রাস্তা হওয়ার কথা জনগণের জন্য, সেখানে নাকি বছরের পর বছর রাস্তা তৈরি হয়েছে কমিশন আর সিন্ডিকেটের জন্য! আর এই অদৃশ্য সাম্রাজ্যের কেন্দ্রবিন্দুতে ঘুরপাক খাচ্ছে এক নাম,অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম আজাদ রহমান।

অভিযোগ উঠেছে, সওজের ভেতরে তিনি এমন এক শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছিলেন, যেখানে টেন্ডার থেকে বদলি, বিল ছাড় থেকে প্রকল্প অনুমোদন,সবকিছুতেই ছিল তার অদৃশ্য রিমোট কন্ট্রোল। সওজে নাকি তখন অলিখিত নিয়ম ছিল,আজাদের সবুজ সংকেত ছাড়া বড় ফাইলের পাতাও নড়ে না!অনুসন্ধানে উঠে এসেছে ভয়ঙ্কর সব তথ্য। গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে বাস্তব অগ্রগতি কম হলেও ঠিকাদারদের নামে পাশ হয়েছে কোটি কোটি টাকার অতিরিক্ত বিল। কাজের মান কেমন, রাস্তা টিকবে কি না,এসব যেন ছিল গৌণ বিষয়। মূল লক্ষ্য ছিল কার ভাগে কত যাবে সেই হিসাব মিলানো! সংশ্লিষ্টদের দাবি, নির্দিষ্ট কিছু ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে দরপত্র প্রক্রিয়াকেই বানানো হয়েছিল প্রহসন।প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানকে ভয়ভীতি, ফাইল আটকে দেওয়া, কমিশন ছাড়া বিল না ছাড়ার অভিযোগও ঘুরছে সওজের করিডোরে। যেন সরকারি অফিস না, এক অদৃশ্য কমিশন মার্কেট একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন,সওজে এমন এক ভয়ঙ্কর প্রভাববলয় তৈরি হয়েছিল যেখানে বদলি-পদায়নও ছিল সোনার ডিম পাড়া হাঁস। কে কোন জেলায় যাবে, কে লাভজনক প্রকল্প পাবে, আর কে কোন চেয়ারে বসবে,সবকিছুর নেপথ্যে নাকি ছিল সিন্ডিকেটের হিসাব-নিকাশ।

শুধু প্রশাসনিক ক্ষমতা নয়,অভিযোগ উঠেছে সম্পদের পাহাড় গড়ারও।রাজধানীর অভিজাত এলাকায় ফ্ল্যাট,জমি, গ্রামের বাড়িতে অস্বাভাবিক সম্পদ,সবকিছু নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা। সরকারি চাকরির বেতনে এত বিপুল সম্পদের উৎস কোথায়,সেই প্রশ্নের জবাব অবশ্য আজও কুয়াশার আড়ালেই। পুরনোদের ভাষ্য, ২০০৭-০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতিবিরোধী অভিযানের সময়ও এই নামটি আলোচনায় এসেছিল। সাময়িক ঝড় গেলেও পরে আবারও ক্ষমতার করিডোরে শক্ত অবস্থান তৈরি করেন তিনি। যেন প্রশাসনের ফিনিক্স পাখি অভিযোগ যত আসে, প্রভাব তত বাড়ে! সূত্র বলছে, নিম্নমানের কাজকে সন্তোষজনক দেখিয়ে ছাড়পত্র দেওয়া,অতিরিক্ত ব্যয় দেখিয়ে প্রকল্পের বাজেট ফুলিয়ে-ফাঁপিয়ে তোলা এবং নির্দিষ্ট ঠিকাদার গোষ্ঠীকে সুবিধা দেওয়ার মাধ্যমে রাষ্ট্রের কোটি কোটি টাকা অপচয় হয়েছে।উন্নয়নের নামে যেন চলেছে উন্নতমানের লুটপাট! আরও চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে তথাকথিত সাংবাদিক-ঠিকাদার সিন্ডিকেট নিয়েও।

অভিযোগ রয়েছে, আজাদের বিরুদ্ধে কোনো অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হলেই কিছু সুবিধাভোগী সাংবাদিক নড়েচড়ে বসতেন। কেউ ফোন করে চা খাওয়ার দাওয়াত কেউ ভাই একটু বসেন বলে তদবির, আবার কেউ সরাসরি প্রতিবেদককে ম্যানেজ করার মিশনে নামতেন। যেন সংবাদপত্র নয়, টেন্ডার অফিসেরই আরেকটি শাখা! রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রশাসনের ভেতরে পুরনো দুর্নীতির নেটওয়ার্ক আবার সক্রিয় হয়ে উঠছে বলেও আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন ধরে জমে থাকা এই সিন্ডিকেট এখন সওজের ভেতরেই আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দাবি, শুধু বদলি বা সাময়িক শাস্তি দিয়ে এ ধরনের সিন্ডিকেট ভাঙা সম্ভব নয়। প্রয়োজন স্বাধীন তদন্ত, সম্পদের হিসাব যাচাই, প্রকল্পভিত্তিক অডিট এবং দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা। নইলে উন্নয়নের নামে লুটপাটের এই সংস্কৃতি একসময় পুরো ব্যবস্থাকেই ধ্বংস করবে। বর্তমানে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে তীব্র আলোচনা চলছে। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি ক্রমেই জোরালো হচ্ছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পিএসএলের প্লে অফ শুরু আজ

পিএসএলের প্লে অফ শুরু আজ

স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান সুপার লিগের ১১তম আসরের প্লে-অফের লড়াই শুরু হচ্ছে আজ। শেষ চারে লড়বে পেশোয়ার জালমি, মুলতান সুলতানস, ইসলামাবাদ ইউনাইটেড ও নতুন দল হায়দরাবাদ কিংসম্যান। ১০ ম্যাচে সর্বোচ্চ ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে পেশোয়ার। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুলতান সুলতানসকে ৪ উইকেটে হারিয়ে প্লে অফ নিশ্চিত করে ইসলামাবাদ। ১০ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে তারা। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থাকায় প্লে-অফের টিকিট পায় মুলতান। শেষ রাউন্ডে রাওয়ালপিন্ডিজকে ১০৮ রানের বড় ব্যবধানে হারিয়ে প্লে-অফে জায়গা করে নেয় হায়দারাবাদ। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থাকায় প্লে-অফে নাম লেখায় তারা। আজ থেকে প্লে-অফ পর্ব শুরু হবে। করাচিতে কোয়ালিফায়ারে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল-পেশোয়ার

আরও পড়ুন
language Change