তারিখ লোড হচ্ছে...

উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক ১৩ মাসের ডেলিভারি: প্রতিশ্রুতি নয়, প্রমাণ চান সংশ্লিষ্টরা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মামলা ও সিন্ডিকেটের ফাঁদে ঢাকার ১২৩ পরিত্যক্ত সরকারি বাড়ি, বেহাত হাজার কোটি টাকা

মামলা ও সিন্ডিকেটের ফাঁদে ঢাকার ১২৩ পরিত্যক্ত সরকারি বাড়ি, বেহাত হাজার কোটি টাকা
পাঠক সংখ্যা
638

বিশেষ প্রতিবেদক ॥
রাজধানী ঢাকার অভিজাত ও বাণিজ্যিক এলাকাগুলোতে থাকা সরকারের অন্তত ১২৩টি মূল্যবান পরিত্যক্ত বাড়ি দীর্ঘদিন ধরে প্রভাবশালী সিন্ডিকেটের অবৈধ দখলে রয়েছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর রাষ্ট্রপতির আদেশে এসব সম্পত্তি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়া হলেও বর্তমানে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি, ব্যবসায়ী এবং প্রশাসনের একাংশের যোগসাজশে এগুলো সম্পূর্ণ বেদখল হয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা মূল্যের এই সরকারি সম্পত্তি উদ্ধারে প্রশাসনের ভূমিকা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ড (APMB) সূত্রে জানা গেছে, রাজধানীতে বর্তমানে মোট গেজেটভুক্ত পরিত্যক্ত সরকারি বাড়ির সংখ্যা ৬ হাজার ৫৩৮টি। এর মধ্যে সরকার বিভিন্ন সময়ে ১ হাজার ১৮টি বাড়ি অবমুক্ত করেছে এবং অন্তত দেড় হাজার বাড়ি বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে বৈধভাবে লিজ বা ভাড়া দেওয়া হয়েছে। তবে বাকি বাড়িগুলোর মধ্যে ১২৩টি বাড়ি কোনো ধরনের বৈধ বরাদ্দ ছাড়াই বছরের পর বছর ধরে একটি শক্তিশালী চক্র ভোগদখল করছে।অনুসন্ধানে দেখা গেছে, গুলশান, বনানী, ধানমন্ডি, রমনা ও মতিঝিলের মতো গুরুত্বপূর্ণ এলাকায় থাকা এসব আবাসিক সম্পত্তিকে রাতারাতি বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপান্তর করা হয়েছে। অবৈধ দখলদাররা সেখানে দোকানপাট, রেস্টুরেন্ট, প্রাইভেট অফিস ও রিকশার গ্যারেজ তৈরি করে প্রতি মাসে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। কোথাও কোথাও রাজনৈতিক পরিচয় বা ভুয়া লিজের কাগজপত্র তৈরি করে স্থায়ী স্থাপনাও গড়ে তোলা হয়েছে।এই সম্পত্তিগুলো উদ্ধার করতে না পারার পেছনে মূল প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে দীর্ঘ আইনি জটিলতা। পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ডের তথ্য অনুযায়ী, পরিত্যক্ত সম্পত্তি নিয়ে বর্তমানে উচ্চ আদালতে ৪ হাজার ৩৫৮টি মামলা ঝুলে রয়েছে। এছাড়া কোর্ট অব সেটেলমেন্টে ২৫০টি এবং ভাড়া আদায়-সংক্রান্ত ৪১২টি মামলা চলমান আছে। অনেক ক্ষেত্রে দেখা যায়, মামলার কারণে আদালত ‘স্থিতাবস্থা’ (Status Quo) জারি করায় প্রশাসন সেখানে উচ্ছেদ অভিযান চালাতে পারে না। আর এই দীর্ঘ আইনি প্রক্রিয়ার সুযোগ নিয়ে সিন্ডিকেটগুলো তাদের দখলদারিত্ব টিকিয়ে রাখে।

এ বিষয়ে জানতে চাইলে পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ডের (APMB) সভাপতি ও ঢাকা বিভাগীয় কমিশনার বলেন, “অবৈধ দখলদার উচ্ছেদে সরকার সব সময় আন্তরিক। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এই বাড়িগুলোর হালনাগাদ তালিকা তৈরি এবং আইনি জটিলতা কাটানোর জন্য কাজ করছে। যেহেতু অনেকগুলো সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলছে, তাই চাইলেই দ্রুত উচ্ছেদ করা সম্ভব হয় না। তবে বর্তমান সরকার এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে।”এদিকে নগর পরিকল্পনাবিদরা বলছেন, সরকারের আইন কর্মকর্তাদের একাংশের গাফিলতি বা গোপন সমঝোতার কারণে অনেক সময় মামলার রায় দখলদারদের পক্ষে চলে যায়। ‘পরিত্যক্ত বাড়ি (সম্পূরক বিধানাবলি) আইন, ২০২৩’ পাস হওয়ার পর নতুন করে তালিকা হালনাগাদের উদ্যোগ নেওয়া হলেও মাঠপর্যায়ে এর সুফল এখনো মেলেনি। ঢাকার তীব্র আবাসন সংকট দূর করতে এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুতল ফ্ল্যাট নির্মাণে এই হাজার কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ অবিলম্বে উদ্ধার করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ট্রাইব্যুনালে নিজের বিচার সরাসরি সম্প্রচার করার দাবি ইনুর

ট্রাইব্যুনালে নিজের বিচার সরাসরি সম্প্রচার করার দাবি ইনুর

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের বিচার টেলিভিশনে সরাসরি সম্প্রচার করতে আবেদন করেছেন সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ ইনুর পক্ষে এ আবেদন করেন তার আইনজীবীরা। ২০২০সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত কুষ্টিয়ায় ছয় হত্যা,উসকানি,ষড়যন্ত্রসহ সুনির্দিষ্ট আট অভিযোগে মানবতাবিরোধী অপরধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অব্যাহত রয়েছে। এর আগে সোমবার (১৫ডিসেম্বর) জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে পঞ্চম দিনের মতো সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন মামলার পঞ্চম সাক্ষী ও কাশিমপুর কারাগার-২ এর সাবেক ডেপুটি জেলার সাখাওয়াত হোসেন জব্দ তালিকার সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দেন। পরবর্তী শুনানির জন্য বুধবার দিন নির্ধারণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারক প্যানেল।

আরও পড়ুন
language Change