তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মুখ ঢেকে কথা বলায় ‘লাল কার্ড’, ইতিহাস গড়লেন আলমিরন পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ বেনজীরকে দেশে ফেরাতে প্রত্যর্পণ আবেদন পাঠিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ের সাজে বুবলী বটিয়াঘাটায় জাল ও ভুয়া দলিলের মাধ্যমে জমি দখলের চেষ্টার অভিযোগ আমরা ট্যুরিজমের একটা মাস্টার প্ল্যান করছি, এই মাস্টার প্ল্যানে সিলেটও আছে: পর্যটনমন্ত্রী যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব, পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন পুরোনো ভিডিও ও ছবি দিয়ে নোয়াখালীতে মিছিলের অপপ্রচার, আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ মোংলায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ মিছিল ও মটর শোভাযাত্রা নোয়াখালীতে পুকুরে পানি সেচের মোটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু বদিয়ার রহমানের নিরাপত্তা ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সীমান্তে রামগড় বিজিবির অভিযানে চৌদ্দ কেজি গাঁজা জব্দ নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক বটিয়াঘাটা তেতুঁলতলার ত্রাস ২২ মামলার আসামি ইমরান হাওলাদার গ্রেফতার সুন্দরবনে নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ড মহা পরিচালকের কঠোর হুঁশিয়ারি মাদক, জুয়া ও সীমান্তে অপরাধ দমনে রামগড় বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা প্রধানমন্ত্রীর পদ ছাড়ার তীব্র চাপ, সিদ্ধান্তে অনড় স্টারমার মসজিদে এসি চুরির চেষ্টার অভিযোগে দুই যুবক আটক শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল: প্রধানমন্ত্রী দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে পতেঙ্গায় সী-বার্ড হোটেলের খাবার খেয়ে অসুস্থ ৪ পর্যটক অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫ ব্রাজিল দলের অনুশীলনে ফিরলেন নেইমার এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব রংপুর সদরে ফল মেলা ও পাটনার কংগ্রেসের উদ্বোধন সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে নকলায় স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ ফাইল আটকে কমিশন বাণিজ্য গণপূর্তের প্রকৌশলী শরিফুলের যমুনা রেলওয়ে সেতু প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্তে দুদক পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ জয়মনি গ্রামে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দুর্ভোগে বাসিন্দারা সংবাদ প্রকাশের জেরে সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মামলা চাকরিতে প্রক্সি সিন্ডিকেটের নেপথ্যে জনস্বাস্থ্যের আনোয়ার ও কাস্টমসের সিপাহী আজিজ! অভিযোগের পাহাড়, তবুও নীরব রাজউক: ‘অপ্রতিরোধ্য’ দুর্নীতির জালে আবুল কালাম আজাদ উত্তরা ভূমি উপ-সহকারী কর্মকর্তা মাকসুদুর আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এর বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কমিটির উদ্যোগে মিছিল ‎ সিরাজগঞ্জে সেতুর নিচ থেকে মরদেহ উদ্ধার নলডাঙ্গার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন-মনিরুল ইসলাম ডাবলু বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান জ্বালানি সিন্ডিকেটের প্রভাবে সচিব সাইফুল ইসলাম বহাল তবিয়তে প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানী মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত ঢাকার গুরুত্বপূর্ণ ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে ইরান ও লেবাননের পাশে থাকার ঘোষণা চীনের হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬ বার

রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা

রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা
পাঠক সংখ্যা
638

আলাউদ্দিন কবির, রংপুর প্রতিনিধিঃ

রংপুরে কর্মস্থলে এক সরকারি কর্মকর্তার ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। রংপুর সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ফরহাদ হোসেনের ওপর এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতা প্রকাশ করে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ জুন দুপুরে রংপুর সদর উপজেলা পরিষদ কার্যালয়ে নিজ কক্ষে দাপ্তরিক দায়িত্ব পালন করছিলেন ফরহাদ হোসেন। এ সময় কেল্লাবন্দ সিও বাজার এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মো. লাল বাবু (৪৫) অজ্ঞাতনামা আরও দুজনকে সাথে নিয়ে জোরপূর্বক তার কক্ষে প্রবেশ করেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা ওই কর্মকর্তাকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং সরকারি কাজে বাধা সৃষ্টি করেন। ভুক্তভোগী কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, আকস্মিক এই আচরণের প্রতিবাদ জানালে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে তার বাম কানে প্রচণ্ড আঘাত করা হলে তিনি গুরুতর জখম হন। পরে কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত ও বিশেষজ্ঞ চিকিৎসার পরামর্শ দেন।

এদিকে সরকারি কর্মকর্তার ওপর কর্মস্থলে এমন বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল এবং বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল গনি। পৃথক বিবৃতিতে তারা বলেন, “নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কর্মস্থলে ঢুকে একজন সরকারি কর্মকর্তার ওপর হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।” তারা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল কাদের জানান, সরকারি কর্মকর্তার ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনার পর থেকে স্থানীয় সচেতন মহল এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

প্রাকৃতিক দুর্যোগ হলে এইচএসসি পরীক্ষা চলবে কিনা, যা জানাল মন্ত্রণালয়

ডেস্ক রিপোর্ট: চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২৬ জুন থেকে। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষাবোর্ড। তবে দেশের কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগ হলে শুধু সেই বোর্ডের পরীক্ষা স্থগিত হবে। শিক্ষা মন্ত্রণালয় জানায়, এবার কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগ হলে শুধু সেই বোর্ডের পরীক্ষা স্থগিত হবে। এ ছাড়া স্বাভাবিক নিয়মে চলবে অন্য সব বোর্ডের পরীক্ষা। এ বিষয়ে আন্তঃশিক্ষাবোর্ডের সমন্বয়ক খন্দকার এহসানুল কবির বলেন, এ সময় দেশের অনেক অঞ্চল বন্যার কবলে পড়ে। যে অঞ্চলে বন্যা হবে শুধু সেখানেই পরীক্ষা স্থগিত হবে। অন্য বোর্ডের পরীক্ষা চলবে স্বাভাবিকভাবেই। তিনি বলেন, এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষার্থী ১০ লাখ ৫৫ হাজারের বেশি। গতবারের তুলনায় যা প্রায় ৭৩

আরও পড়ুন
language Change