তারিখ লোড হচ্ছে...

জলবায়ু সংকট মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান পরিবেশমন্ত্রীর স্বেচ্ছাসেবকলীগ নেতা সৌমেন সাহা ব্যবসার নামে কোটি কোটি টাকা আত্মসাৎতের অভিযোগে ১২-২০ গ্রেডের চাকরিজীবীদের বড় সুখবর দিল সরকার জ্বালানি সচিবের ভাওতাবাজি ‘সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি’ চট্টগ্রাম বিভাগে বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত ৯ লাখের বেশি মানুষ ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসায় বিদেশমুখিতা বন্ধ হবে: প্রধানমন্ত্রী কেশবপুরে হরিহর নদীর পাড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ইউএনও বন্যাকবলিত এলাকা পরিদর্শনে সংসদ সদস্য দীপেন দেওয়ান চট্টগ্রামে জোয়ারে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার রংপুরে টিকে গ্রুপের কারখানার বিষাক্ত শিল্পবর্জ্যে মরছে মাছ ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৭১ গ্রেফতার জিয়া শিশু কিশোর মেলার সাংগঠনিক ও পরিচিত সভা ২০২৬ অনুষ্ঠিত শেয়ারবাজারে সাপ্তাহিক লেনদেনের ১৮ শতাংশই বস্ত্র খাতের দখলে গলাচিপায় সর্বসাধারণের জন্য সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প নলডাঙ্গায় ব্যাটারিচালিত গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত দুর্যোগে মানবিক উদ্যোগ: বরকলে বন্যার্তদের পাশে সুবিমল চাকমা নাটোরে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভা ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের কোর্তোয়ার ভবিষ্যদ্বাণী, কে হবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন বিশ্ব জনসংখ্যা দিবস আজ টেলিগ্রামে এইচএসসির প্রশ্ন বিক্রির কারবার মিথ্যা মামলা প্রত্যাহার ও বিএনপি নেতা  বুলুকে পূর্বের পদে পূর্ণবহাল'এর দাবিতে প্রতিবাদ সভা আর্থিক প্রতিষ্ঠানগুলোর ৩৪ শতাংশ ঋণই খেলাপি তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা: মীর শাহে আলম ডিএসসিসির পিডি রাজীব খাদেমের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি ও হত্যা মামলার অভিযোগ রাজউকে বেপরোয়া সোহাগ মিয়ার সিন্ডিকেট স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাচ্চুর ক্যাশিয়ার জাহাঙ্গীরের বিরুদ্ধে গৃহকর্মী কুমু বেগমকে নির্যাতনের অভি... সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে শিশুর মৃত্যু দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে  বিজিবি, শতাধিক পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা... কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করলেন সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য রংপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বৃক্ষরোপণ ও খাল খনন জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ভূমিকা রাখবে: প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১৫ প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি সরকারে ভাবমূর্তি বিনষ্টে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী: রিজভী মেঘালয়ের পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি বৃদ্ধি, ভাঙন আতঙ্কে সোমেশ্বরী নদী তীরবর্তী মানুষ দুর্গত মানুষের পাশে সরকার, প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, অভিযুক্ত যুবক গ্রেফতার কাঁথা,বালিশ নিয়ে বিএনপি,র কার্য়ালয়ে আশ্রয় নিলেন-স্বেচ্ছাসেবকদল নেতা বিশ্বকাপের খেলা দেখা নিয়ে ভাসানী বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল নতুন কমিটি যৌতুকের জন্য স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামীর যাবজ্জীবন আইপিও প্রক্রিয়া সহজ হবে, পাবলিক ইস্যু রুলস বদলাচ্ছে শিগগিরই সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে ভারী বর্ষণের আভাস সিলেট-চট্টগ্রামে ১০ পয়েন্টে বিপৎসীমার উপরে পানি: বন্যার শঙ্কা

বিআইডব্লিউটিএতে সাইদুর রহমানের হরিলুট

বিআইডব্লিউটিএতে সাইদুর রহমানের হরিলুট
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর অভ্যন্তরে দীর্ঘদিন ধরে অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমানের বিরুদ্ধে নানান অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রকল্প, প্রশাসনিক সিদ্ধান্ত এবং কর্মকর্তা-কর্মচারীদের ওপর প্রভাব বিস্তারকে কেন্দ্র করে তাকে ঘিরে বছরের পর বছর ধরে নানা অভিযোগ ঘুরপাক খেলেও কার্যকর তদন্তের দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভ বাড়ছে সংশ্লিষ্ট মহলে।

বিআইডব্লিউটিএর একাধিক কর্মকর্তা-কর্মচারীর দাবি, প্রতিষ্ঠানটিতে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে, যার অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে সাইদুর রহমানের নাম বারবার সামনে আসে। অভিযোগ রয়েছে, এই সিন্ডিকেটের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে প্রশাসনিক হয়রানি, বদলির চাপ, পদোন্নতি বঞ্চনা কিংবা বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনের মুখোমুখি হতে হয়। এমনকি বহিরাগত প্রভাবশালী ব্যক্তিদের ব্যবহার করে চাপ প্রয়োগের অভিযোগও রয়েছে। জানা যায়, এক সময় সাধারণ জীবনযাপনকারী সাইদুর রহমান বর্তমানে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদের মালিক। তার সম্পদের উৎস, আয়কর নথি, ব্যাংক হিসাব এবং পারিবারিক সম্পদের বিস্তার নিয়ে বিভিন্ন মহলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের দাবি, এসব সম্পদের উৎস নিরপেক্ষভাবে তদন্ত করা হলে বহু অজানা তথ্য বেরিয়ে আসতে পারে। শুধু সম্পদের প্রশ্নই নয়, তার চাকরি জীবন নিয়েও রয়েছে নানা বিতর্ক। অভিযোগ রয়েছে, পূর্ববর্তী চাকরি জীবনের কিছু তথ্য গোপন করে তিনি বিআইডব্লিউটিএতে যোগদান করেন। তার শিক্ষাগত যোগ্যতা ও সনদপত্র নিয়েও সন্দেহ করেছে একাধিক সূত্র। যদিও এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে বিআইডব্লিউটিএ অফিসার্স ক্লাব নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। অভিযোগ অনুযায়ী, রাজধানীর সেগুনবাগিচা এলাকায় কয়েক কোটি টাকা ব্যয়ে পরিচালিত ক্লাবের অর্থের উৎস ও ব্যবস্থাপনা নিয়ে স্বচ্ছতার ঘাটতি রয়েছে। ক্লাব পরিচালনায় সরকারি জনবল ব্যবহারের অভিযোগও সামনে এসেছে। সংশ্লিষ্টদের দাবি, রাজস্ব খাতের কর্মচারীদের ব্যক্তিস্বার্থে ব্যবহার করা হলে তা সরকারি সম্পদের অপব্যবহারের শামিল। অন্যদিকে প্রকল্পভিত্তিক যানবাহন ব্যবহারের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ রয়েছে। একটি সূত্র জানায়, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দকৃত গাড়ি নিয়মবহির্ভূতভাবে ব্যক্তিগত কাজে ব্যবহৃত হচ্ছে। বিআইডব্লিউটিএর অভ্যন্তরের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রতিষ্ঠানের ভেতরে দীর্ঘদিন ধরে এমন একটি প্রভাবশালী বলয় তৈরি হয়েছে, যার কারণে অনেকেই অনিয়ম দেখেও মুখ খুলতে সাহস পান না। তারা মনে করেন, সাইদুর রহমানকে ঘিরে উত্থাপিত অভিযোগ, সম্পদের উৎস, প্রশাসনিক প্রভাব এবং প্রকল্প সংশ্লিষ্ট আর্থিক কর্মকাণ্ড স্বাধীনভাবে তদন্ত করা হলে প্রকৃত চিত্র সামনে আসবে। এবিষয়ে জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও সাইদুর রহমানের বক্তব্য জানা সম্ভব হয়নি।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ইমারত পরিদর্শক শফিকুল ইসলামের বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ

ইমারত পরিদর্শক শফিকুল ইসলামের বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জোন ৩/১ এর আওতাধীন মিরপুর সাগুফ্তা এলাকায় দায়িত্বপ্রাপ্ত ইমারত পরিদর্শক শফিকুল ইসলামের বিরুদ্ধে ইমারত মালিকদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ঘুষ গ্রহণ ও অবৈধ অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, তিনি একের পর এক ভবন মালিককে রাজউক আইনের ভুল ব্যাখ্যা দিয়ে জিম্মি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন। ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী শফিকুল ইসলাম নিয়মিতভাবে ভবন পরিদর্শনের নামে মালিকদের কাছে হাজির হয়ে নোটিশ জারি, ভবন উচ্ছেদ ও মামলা-মোকদ্দমার ভয় দেখান। তার এই কার্যক্রম স্থানীয়ভাবে ‘নোটিশ বাণিজ্য’ নামে পরিচিতি পেয়েছে। এতে করে অনেক ভবন মালিক আইনি জটিলতা ও ভবন রক্ষার আশঙ্কায় অনিচ্ছা সত্ত্বেও বড় অংকের ঘুষ দিতে বাধ্য হচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভবন মালিক অভিযোগ করে বলেন, ইমারত পরিদর্শক শফিকুল ইসলাম আমার ভবনের ছোটখাটো ত্রুটি দেখিয়ে

আরও পড়ুন
language Change