তারিখ লোড হচ্ছে...

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক

মাদ্রাসার আড়ালে রাস্তা দখলের মহোৎসব, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ

মাদ্রাসার আড়ালে রাস্তা দখলের মহোৎসব, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ
পাঠক সংখ্যা
638

সাভার প্রতিনিধিঃ

সাভারের আনন্দপুর এলাকায় মাদ্রাসার নামে নির্মাণাধীন একটি ভবনকে ঘিরে জনমনে তীব্র ক্ষোভ, উদ্বেগ ও ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে। এলাকাবাসীর অভিযোগ, সরকারি নিয়মনীতি, পৌর আইন, নির্মাণ বিধিমালা এবং জনস্বার্থকে প্রকাশ্যে উপেক্ষা করে রাস্তা দখল ও প্রতিবেশীদের অধিকার ক্ষুণ্ন করে ভবন নির্মাণ করা হচ্ছে। অথচ সবকিছু যেন ঘটছে প্রশাসনের চোখের সামনেই।

ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, বি.আর.এস. রেকর্ডভুক্ত ৮ ফুট প্রশস্ত রাস্তার অংশ দখল করে এবং তিনটি বসতবাড়ির সীমানা প্রাচীর ঘেঁষে ভবনের কলাম নির্মাণ করা হয়েছে। শুধু তাই নয়, অন্য একটি চলাচলের রাস্তার অংশও ভবনের আওতায় নিয়ে আসার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ভবনটির কোনো বৈধ নকশা অনুমোদন নেই। পৌরসভা কিংবা রাজউকের অনুমোদন ছাড়াই বহুতল ভবন নির্মাণের কাজ চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। অভিযোগের কেন্দ্রে রয়েছেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. ইউসুফ আলী চুন্নু। তার সঙ্গে রয়েছেন কমিটির সেক্রেটারি মো. সাহানুর আলম শিপলু ও সদস্য মো. মাসুম উদ্দিন। এলাকাবাসীর ভাষ্য, এই তিনজনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে নির্মাণকাজ চলছে এবং আপত্তি জানাতে গেলে ভুক্তভোগীদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।

একজন ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক বলেন, আমার বাড়ির বাউন্ডারি ওয়াল ঘেঁষে কলাম নির্মাণের প্রতিবাদ করতেই আমাকে বলা হয়েছে-তোমার বাউন্ডারি ভেঙে সরিয়ে নাও। এরপর থেকে আমরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। আরও দুই ভুক্তভোগী একই ধরনের অভিযোগ করলেও সম্ভাব্য হয়রানি ও নিরাপত্তাজনিত আশঙ্কায় প্রকাশ্যে কথা বলতে রাজি হননি।

স্থানীয়দের অভিযোগ, ইউসুফ আলী চুন্নু সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। তার বিরুদ্ধে অতীতেও জমি দখল, প্রভাব বিস্তার, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদ এবং মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে বলে দাবি করেন এলাকাবাসী। যদিও এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, জুলাই গণঅভ্যুত্থানের সময় দায়ের হওয়া একটি ছাত্র হত্যা মামলায়ও তার নাম রয়েছে। এছাড়া তার ছেলে আবির মাহমুদ (২৫) গণ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং ৫ আগস্টের একটি হত্যা মামলার অন্যতম আসামি বলে অভিযোগ রয়েছে। সরেজমিনে দেখা যায়, গেন্ডা সীমা জেনারেল হাসপাতালের উত্তর পাশ দিয়ে যাওয়া সড়কের মাথায় নির্মাণাধীন ভবনের জন্য শর্ট কলাম নির্মাণ করা হয়েছে। ভবনের বিভিন্ন কলাম রাস্তার কিনারা ও পার্শ্ববর্তী বাড়ির সীমানা প্রাচীর ঘেঁষে স্থাপন করা হয়েছে, যা ভবিষ্যতে চলাচল, নিরাপত্তা ও সম্পত্তির অধিকারের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয়দের প্রশ্ন, যদি ভবনটির সব কাগজপত্র বৈধ হয়, তাহলে কেন প্রতিবেশীদের মতামত উপেক্ষা করা হলো? কেন রাস্তার সীমানা ঘেঁষে কলাম নির্মাণ করা হলো? আর যদি অনুমোদন না থাকে, তাহলে কার ছত্রচ্ছায়ায় প্রকাশ্যে এই নির্মাণকাজ চলছে?

এলাকাবাসীর অভিযোগ, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনেকেই আইনের ঊর্ধ্বে থাকার সংস্কৃতি গড়ে তুলেছিল। সেই মানসিকতার ধারাবাহিকতায় এখনো কিছু ব্যক্তি নিজেদের প্রভাব-প্রতিপত্তিকে আইনের চেয়ে বড় মনে করছেন। আনন্দপুরের এই ঘটনাও তারই একটি উদাহরণ কি না, সেই প্রশ্ন এখন স্থানীয়দের মুখে মুখে। জনগণের চলাচলের রাস্তা দখল, অনুমোদনহীন নির্মাণকাজ, প্রতিবেশীদের অধিকার লঙ্ঘন এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন এলাকাবাসী। এক

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নরকযন্ত্রণায় ক্ষুব্ধ এলাকাবাসী, নীরব পৌর কর্তৃপক্ষ

মো. জুয়েল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ দেখেন আমার বাড়ির বাহিরে এবং ভিতরের অবস্থা! শুধুমাত্র আমার ঘর নয়, পুরো ধানবান্ধি মহল্লার মানুষের জীবন আজ এই নোংরা পানির নিচে বন্দি। বন্যা হয়নি, অথচ সামান্য বৃষ্টিতেই আমরা নিজেদের ঘরেই জলবন্দি হয়ে পড়েছি। সোশ্যাল মিডিয়ায় নিজের বাড়ির আঙিনা ও ঘরের ভেতর জমে থাকা অনাকাঙ্ক্ষিত হাঁটুপানির ছবি যুক্ত করে চরম ক্ষোভ ও মানবিক আকুতি প্রকাশ করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। রাজনীতির মাঠে সরব এই নেতার ঐতিহ্যবাহী বসতভিটাও আজ ড্রেনের নোংরা ও দুর্গন্ধযুক্ত বর্জ্য পানিতে তলিয়ে গেছে। তবে এটি শুধু একজন নেতার ব্যক্তিগত ভোগান্তি নয়-এটি সিরাজগঞ্জ পৌরসভার ধানবান্ধি মহল্লার হাজারো মানুষের নিত্যদিনের নরকযন্ত্রণার এক করুণ চিত্র। সরেজমিনে দেখা যায়, সামান্য বৃষ্টিপাত হলেই ধানবান্ধি মহল্লার জি.এম. হিলালি রোড, জেসি রোড এবং বি.এল. স্কুল রোড

আরও পড়ুন
language Change