তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বিপিসির চেয়ারম্যান হতে গোপন চুক্তি লাবলুর রহমানের, বেবিচক জুড়ে তোলপাড় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে হুশিয়ার নিউমার্কেট থানায় যুবদল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস অবশেষে ঢাকার রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বিনিয়োগের আহ্বান প্রজ্ঞার জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে: রুহুল কবির রিজভী রামগড় বিজিবি কর্তৃক ভারতীয় নাগরিক আটক নাচে-গানে সমাপ্ত হলো হলো তিন দিনব্যাপী নৃ-গোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির উৎসব ফুলের বৃষ্টিতে শেষ কর্মদিবস, বিদায় নিলেন শিক্ষকরা প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক- ২ র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, বেগমগঞ্জে প্রতারক আটক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিরাজগঞ্জে বেকারদের চাকরির লক্ষ্যে জব ফেয়ার অনুষ্ঠিত বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি জাকারিয়া, সম্পাদক আমিনুর বিস্ফোরক আইনের মামলায় বরগুনার সাবেক চেয়ারম্যান আটক রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেফতার পিরোজপুরে মাদক ও চুরির বিরুদ্ধে মানববন্ধন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ হাসনাতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় ধর্ষককে গ্রেফতারের দাবী জানিয়ে মানব বন্ধন পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা শতকোটি টাকার সরকারি জমি সানভিউ টাওয়ার্সের দখলে ঝিনাইগাতীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমসিজিএল’র অর্থায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত ​সিরাজগঞ্জে মহাসড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ জিয়াউলের বিচার বিলম্বের চেষ্টা চলছে : চিফ প্রসিকিউটর ঝরা বকুল-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ জনসেবার রাজনীতি থেকে মেয়র ভাবনায় সাইদুর রহমান বাচ্চু আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশের ৫ শিক্ষার্থী সাকিব আল হাসান গ্রেফতার কেশবপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ গণপূর্ত প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ বাকেরগঞ্জে একই রাতে ৫ বাড়িতে চুরি ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ভোলাহাটে গুজবের ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১; আহত ১২: গ্রেফতার আতঙ্কে স্থানীয়রা গ্রামছাড়া! মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর রায় ৩০ জুন ফেসবুকে আলেমের বিরুদ্ধে বাপ-ছেলের অপপ্রচার খারিজ বাতিলের ২ দিন পরই নতুন খতিয়ান সিরাজগঞ্জে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও কেপ ভার্দে রামগড় বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরন মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস চলন্ত বাইকে ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল মিশর মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সাভারে বজ্রপাতে ক্ষেতের মালিকসহ তিন কৃষকের মৃত্যু রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান

পিরোজপুরে মাদক ও চুরির বিরুদ্ধে মানববন্ধন

পিরোজপুরে মাদক ও চুরির বিরুদ্ধে মানববন্ধন
পাঠক সংখ্যা
638

হাফিজ খান,
বরিশাল ব্যুরোঃ

পিরোজপুরে মাদক, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে এবং একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে ব্যাপক গণ-মানববন্ধন কর্মসূচি পালন করেছে পিরোজপুর সদর উপজেলার ৪নং কলাখালী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ।সোমবার (২২ জুন, ২০২৬) পিরোজপুর পৌরসভার সামনে একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে প্রভাতের স্লোগানকে সামনে রেখে এই প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক ১নং যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা। তিনি তার বক্তব্যে বলেন, এলাকায় মাদকের আগ্রাসন এখন অত্যন্ত দৃশ্যমান রূপ নিয়েছে। এর সাথে পাল্লা দিয়ে প্রতিটি এলাকায় ছোটখাটো চুরি, বৈদ্যুতিক মিটার ও টিউবওয়েল চুরি, এমনকি মানুষের হাঁস-মুরগি ও গবাদিপশু চুরির উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়েছে। মাদকসেবীরা তাদের মাদকের টাকা জোগাড় করতেই মূলত এই সমস্ত ছিঁচকে চুরির সাথে জড়িয়ে পড়ছে, যা সামাজিক শান্তি ও শৃঙ্খলা সম্পূর্ণ বিনষ্ট করছে।

শেখ রিয়াজউদ্দিন রানা আরও বলেন, একটি রাজনৈতিক দলের পক্ষে এককভাবে এই সামাজিক অবক্ষয় ও সমস্যার সমাধান করা সম্ভব নয়। এজন্য দলমত নির্বিশেষে সাধারণ জনগণকে সচেতন ও সজাগ হতে হবে। প্রতিটি এলাকায় গণসচেতনতা তৈরি করে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুললে এই ছিঁচকে চোর ও মাদক কারবারিদের সহজেই চিহ্নিত করা সম্ভব হবে। তিনি আশ্বস্ত করেন যে, মাদক, চুরি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ নির্মূল করতে সাধারণ মানুষের পাশে রাজনৈতিক নেতৃত্ব সর্বদা ছিল এবং আগামীতেও থাকবে। মানববন্ধনে ৪নং কলাখালী ইউনিয়নের বাসিন্দা হিসেবে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-সদর উপজেলা বিএনপি নেতা মোঃ হাসিবুর রহমান রাজু, মোঃ মুজিবুর রহমান, মোঃ নজরুল ইসলাম সেলিম, মোঃ সেলিম শেখ, মোহাম্মদুল্লাহ, মোঃ আক্তার হোসেন, আবুল কালাম ফকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা প্রত্যেকেই নিজ নিজ এলাকায় মাদকের ভয়াবহতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির সুনির্দিষ্ট বিবরণ তুলে ধরে অবিলম্বে প্রশাসনের সুদৃষ্টি এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান।

কর্মসূচি চলাকালীন আন্দোলনকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। ব্যানারে “মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান এবং পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে মাদক রুখতে হবে একসাথে এর মতো সচেতনতামূলক বার্তা প্রদর্শন করা হয়। মানববন্ধনে কলাখালী ইউনিয়নের বিভিন্ন স্তরের সাধারণ জনগণ, যুবক, সুশীল সমাজের প্রতিনিধি ও ভুক্তভোগী সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

ডেস্ক রিপোর্ট: রাজধানীর তেজগাঁওয়ে এফডিসি গেটের সামনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর। রোববার (১০ আগস্ট) দিবাগত রাতের দিকে এফডিসি গেটের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। সোমবার (১১ আগস্ট) দুপুরের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠিয়েছে রেলওয়ে থানা পুলিশ। দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন চন্দ্র সরকার জানান, গতরাতে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, গতকাল রাতের দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় অজ্ঞাতপরিচয় ওই যুবকের। আমরা আশেপাশের লোকদের জিজ্ঞেস করে তার নাম পরিচয় জানতে পারেনি। তাই প্রযুক্তির

আরও পড়ুন
language Change