তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
নকলা সরকারি হাজী জালমামুদ কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ সন্ধ্যাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে ইউএনও আল-আমীনের প্রাণবন্ত আলাপচারিতা বিপিসির চেয়ারম্যান হতে গোপন চুক্তি লাবলুর রহমানের, বেবিচক জুড়ে তোলপাড় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে হুশিয়ার নিউমার্কেট থানায় যুবদল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস অবশেষে ঢাকার রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বিনিয়োগের আহ্বান প্রজ্ঞার জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে: রুহুল কবির রিজভী রামগড় বিজিবি কর্তৃক ভারতীয় নাগরিক আটক নাচে-গানে সমাপ্ত হলো হলো তিন দিনব্যাপী নৃ-গোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির উৎসব ফুলের বৃষ্টিতে শেষ কর্মদিবস, বিদায় নিলেন শিক্ষকরা প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক- ২ র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, বেগমগঞ্জে প্রতারক আটক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিরাজগঞ্জে বেকারদের চাকরির লক্ষ্যে জব ফেয়ার অনুষ্ঠিত বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি জাকারিয়া, সম্পাদক আমিনুর বিস্ফোরক আইনের মামলায় বরগুনার সাবেক চেয়ারম্যান আটক রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেফতার পিরোজপুরে মাদক ও চুরির বিরুদ্ধে মানববন্ধন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ হাসনাতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় ধর্ষককে গ্রেফতারের দাবী জানিয়ে মানব বন্ধন পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা শতকোটি টাকার সরকারি জমি সানভিউ টাওয়ার্সের দখলে ঝিনাইগাতীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমসিজিএল’র অর্থায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত ​সিরাজগঞ্জে মহাসড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ জিয়াউলের বিচার বিলম্বের চেষ্টা চলছে : চিফ প্রসিকিউটর ঝরা বকুল-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ জনসেবার রাজনীতি থেকে মেয়র ভাবনায় সাইদুর রহমান বাচ্চু আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশের ৫ শিক্ষার্থী সাকিব আল হাসান গ্রেফতার কেশবপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ গণপূর্ত প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ বাকেরগঞ্জে একই রাতে ৫ বাড়িতে চুরি ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ভোলাহাটে গুজবের ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১; আহত ১২: গ্রেফতার আতঙ্কে স্থানীয়রা গ্রামছাড়া! মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর রায় ৩০ জুন ফেসবুকে আলেমের বিরুদ্ধে বাপ-ছেলের অপপ্রচার খারিজ বাতিলের ২ দিন পরই নতুন খতিয়ান সিরাজগঞ্জে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও কেপ ভার্দে রামগড় বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরন মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস চলন্ত বাইকে ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল মিশর মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক- ২

পাঠক সংখ্যা
638

আবদুল মোতালেব
নোয়াখালী প্রতিনিধিঃ

সরকারি চাকরির স্বপ্ন পূরণে অবলম্বন করেছিলেন প্রতারণার পথ। নিজেরা পরীক্ষায় অংশ না নিয়ে অন্য ব্যক্তিকে দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা দিয়ে চাকরি নিশ্চিত করেছিলেন দুই যুবক। সবকিছু পরিকল্পনামাফিক এগোচ্ছিল। নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্ত নিয়োগপত্রও হাতে পান তারা। তবে চাকরিতে যোগদান করতে এসে শেষ পর্যন্ত ধরা পড়ে যায় পুরো জালিয়াতির ঘটনা। পরে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

রোববার (২১ জুন) রাত সোয়া ৯টার দিকে নোয়াখালীর মাইজদী বাজারে অবস্থিত কর অঞ্চল নোয়াখালীর কার্যালয়ে এ ঘটনা ঘটে। আটকরা হলেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগপ্রাপ্ত কামাল উদ্দিন এবং অফিস সহায়ক পদে নিয়োগপ্রাপ্ত নাসফুর উল্যাহ হুমায়ুন। তাদের বাড়ি যথাক্রমে সদর উপজেলার ব্রহ্মপুর ও হাতিয়া উপজেলার গুল্যাখালী এলাকায়। জানা গেছে, নাসফুর উল্যাহ হুমায়ুনের এক মামা আয়কর বিভাগে কর্মরত রয়েছেন। কর অঞ্চল নোয়াখালীর উপ কর কমিশনার এনামুল হাসান আল নোমান জানান, গত ১১ জুন অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ১৩তম থেকে ২০তম গ্রেডভুক্ত বিভিন্ন পদে মোট ১১২ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। নির্বাচিতদের প্রয়োজনীয় কাগজপত্র ও মেডিক্যাল রিপোর্টসহ রোববার যোগদানের নির্দেশ দেওয়া হয়েছিল।

নির্ধারিত সময়ে যোগদান করতে এলে কামাল উদ্দিন ও নাসফুর উল্যাহ হুমায়ুনের আচরণ, পরিচয় এবং নথিপত্র দেখে কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে তাদের হাতের লেখা পরীক্ষা সংক্রান্ত নথির সঙ্গে মিলিয়ে দেখা হলে অসঙ্গতি ধরা পড়ে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করেন, নিয়োগ পরীক্ষার লিখিত ও মৌখিক উভয় ধাপেই তাদের পরিবর্তে অন্য ব্যক্তি অংশ নিয়েছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই ব্যক্তি জানান, সরকারি চাকরি নিশ্চিত করার আশায় তারা একটি সংঘবদ্ধ জালিয়াত চক্রের সঙ্গে ১২ থেকে ১৫ লাখ টাকার চুক্তি করেছিলেন। ওই চক্র টাকার বিনিময়ে প্রক্সি পরীক্ষার্থী সরবরাহ করে এবং পুরো পরীক্ষার প্রক্রিয়া পরিচালনা করে।

তাদের দাবি, আবেদন করার সময়ই প্রবেশপত্রে ব্যবহৃত ছবি পরিবর্তন করে দেওয়া হয়েছিল। ফলে প্রকৃত প্রার্থীর পরিবর্তে অন্য কেউ পরীক্ষায় অংশ নিলেও বিষয়টি সহজে শনাক্ত করা সম্ভব হয়নি। পরবর্তীতে ওই প্রক্সি পরীক্ষার্থীরা লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে তাদের উত্তীর্ণ করায়। চাকরির সব ধাপ সফলভাবে পার হওয়ার পর যোগদানের দিনই বিপাকে পড়েন দুই যুবক। কর্মকর্তাদের সতর্কতা ও নিবিড় যাচাই-বাছাইয়ের মুখে তাদের প্রতারণা ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

কর বিভাগের কর্মকর্তারা মনে করছেন, এ ঘটনার পেছনে একটি সুসংগঠিত জালিয়াত চক্র সক্রিয় রয়েছে, যারা চাকরিপ্রার্থীদের সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেয়। আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে। সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মো. ইদ্রিসুর রহমান বলেন, কর অঞ্চল কার্যালয় থেকে দুই ব্যক্তিকে থানায় আনা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তি বা চক্রের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার বিষয়টিও তদন্ত করা হবে। এই ঘটনা সরকারি নিয়োগ পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী চক্রের তৎপরতা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রযুক্তিনির্ভর যাচাই-বাছাই, বায়োমেট্রিক শনাক্তকরণ এবং পরীক্ষাকেন্দ্রে কঠোর নজরদারি নিশ্চিত করা না হলে এ ধরনের প্রতারণা পুরোপুরি বন্ধ করা কঠিন হবে। তবে শেষ মুহূর্তে কর্তৃপক্ষের সতর্কতায় জালিয়াতির ঘটনা উদ্ঘাটিত হওয়ায় সরকারি নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ উদাহরণ সৃষ্টি হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

১৭ বছরে ‘ইতিহাস বিকৃতি, সংশোধনের প্রতিশ্রুতি প্রতিমন্ত্রী ইশরাকের

১৭ বছরে ‘ইতিহাস বিকৃতি, সংশোধনের প্রতিশ্রুতি প্রতিমন্ত্রী ইশরাকের

ডেস্ক রিপোর্টঃ মুক্তিযুদ্ধের ইতিহাস গত ১৭ বছর ধরে রাজনৈতিক স্বার্থে বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠীর সুবিধা নিশ্চিত করতে ইতিহাসকে বিকৃত করে ব্যক্তিকেন্দ্রিক রূপ দেওয়া হয়েছিল। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা, কবিতা ও ছড়াপাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী দাবি করেন, আগের সরকার ফ্যাসিবাদী ও মাফিয়াতান্ত্রিক চরিত্রের ছিল। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বই প্রকাশে অনিয়ম এবং পক্ষপাতিত্বের অভিযোগও তুলে ধরে তিনি জানান, ভবিষ্যতে এ ধারা থেকে সরে এসে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। “সত্যনির্ভর ইতিহাস” তুলে ধরতে নতুনভাবে বই প্রকাশের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। নিজেকে তৃণমূল থেকে উঠে আসা রাজনৈতিক কর্মী হিসেবে উল্লেখ করে

আরও পড়ুন
language Change