তারিখ লোড হচ্ছে...

নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় প্রথমবার খাদ্য সহায়তা পেতে যাচ্ছে জেলেরা রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে আফসার সিন্ডিকেট শ্রীমঙ্গলে ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান : প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি হলেন গোবিন্দ কির্ত্তনীয়া দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল সংবাদ প্রকাশের জেরে রামুতে সাংবাদিক আবুল কাশেমের ওপর হামলা; নিন্দা ও হামলাকারীদের গ্রেফতারের দাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পাওয়া নতুন বাংলাদেশকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলতে হবে: আফরোজা... অপ-সাংবাদিকতা  আজ পেশাদারিত্ব ও জনআস্থাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে তাহিরপুরের এক ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে মোটা অংকের চাদা দাবি নবাবগঞ্জ পার্ক ও খেলার মাঠ সংস্কারের দাবিতে মাদকবিরোধী আলোচনা সভা প্রায় ৩ যুগেও পাকা হয়নি উত্তর দাড়িয়ারপাড়ের প্রধান সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শাহজাদপুরে সংবাদ সংগ্রহকালে ‘সবুজ বাংলাদেশ পত্রিকার সাংবাদিকের মোবাইল ছিনতাই ও প্রাণনাশের হুমকি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প

বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও

পাঠক সংখ্যা
638

আবদুল মোতালেব
নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের রসায়ন বিষয়ে পাঠদান করেছেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান। তাঁর ব্যতিক্রমী এ উদ্যোগে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১২ টার দিকে বিদ্যালয় পরিদর্শনে যান ইউএনও। এ সময় তিনি দশম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে রসায়নের গুরুত্বপূর্ণ জারণ-বিজারণ অধ্যায় নিয়ে আলোচনা করেন। প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট ধরে দুটি শ্রেণিকক্ষে পাঠদান করেন তিনি।

ক্লাস চলাকালে জটিল রসায়ন বিষয়কে সহজ ও আনন্দময় করে উপস্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের বিষয়ভীতি দূর করার চেষ্টা করেন ইউএনও। জারণ-বিজারণের ধারণা সহজে মনে রাখার জন্য তিনি বোর্ডে একটি ছড়া লিখে শিক্ষার্থীদের শেখান-

  • জারণ মানে ছাড়ন,
    জারণের ফলে ঘটে,
    জারণ সংখ্যার বাড়ন।
  • এর মাধ্যমে তিনি ব্যাখ্যা করেন, কোনো পদার্থ ইলেকট্রন ত্যাগ করলে তাকে জারণ বলে এবং এর ফলে পদার্থটির জারণ সংখ্যা বৃদ্ধি পায়।
  • পরে শিক্ষার্থীদের কাছে ছড়াটির পরবর্তী অংশ জানতে চাইলে তারা উৎসাহের সঙ্গে উত্তর দেয়-
  • বিজারণ মানে গ্রহণ,
    বিজারণের ফলে ঘটে,
    বিজারণ সংখ্যার হ্রাস।

এরপর ইউএনও বোর্ডে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া লিখে শিক্ষার্থীদের জিজ্ঞাসা করেন কোনটি জারক, কোনটি বিজারক, কোন পদার্থ জারিত বা বিজারিত হয়েছে, কোন অংশে জারণ ও কোন অংশে বিজারণ ঘটেছে, কোনো বিক্রিয়া রেডক্স নাকি নন-রেডক্স এবং কীভাবে কোনো যৌগে মৌলের জারণ সংখ্যা নির্ণয় করতে হয়। শিক্ষার্থীরা অত্যন্ত আগ্রহ ও মনোযোগের সঙ্গে প্রশ্নগুলোর উত্তর দেয়। ইউএনও বলেন, শুরুতে অনেক শিক্ষার্থীর মধ্যেই জারণ-বিজারণ নিয়ে ভয় ছিল। কিন্তু সহজ ব্যাখ্যা ও উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝিয়ে দেওয়ার পর তারা আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিতে সক্ষম হয়েছে।

তিনি আরও বলেন, নিয়মিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের সময় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং কঠিন বিষয়গুলো সহজভাবে শেখার কৌশল তুলে ধরার চেষ্টা করেন। তাঁর মতে, শিক্ষার্থীদের মধ্যে মুখস্থনির্ভরতা কমিয়ে বিষয়ভিত্তিক ধারণা বা কনসেপ্ট পরিষ্কার করাই হওয়া উচিত শিক্ষার মূল লক্ষ্য। মো. কায়েসুর রহমান বলেন, “পড়াশোনা হোক আনন্দময়, কনসেপ্ট হোক ক্লিয়ার। শিক্ষার্থীরা যদি বিষয়গুলো বুঝে শিখতে পারে, তাহলে তাদের শেখার আগ্রহ আরও বৃদ্ধি পাবে।

বিদ্যালয়ের শিক্ষকরা ইউএনওর এই উদ্যোগকে শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ইতিবাচক ও অনুপ্রেরণামূলক বলে উল্লেখ করেন। শিক্ষার্থীরাও জানান, একজন প্রশাসনিক কর্মকর্তার কাছ থেকে সরাসরি পাঠ গ্রহণ তাদের জন্য নতুন ও স্মরণীয় অভিজ্ঞতা। তারা ভবিষ্যতেও এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করে। স্থানীয় শিক্ষাবিদদের মতে, প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠানের এমন সমন্বিত উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পুলিশে মেধাবীদের বঞ্চনা : দক্ষ নেতৃত্ব হারানোর ঝুঁকিতে প্রশাসন

পুলিশে মেধাবীদের বঞ্চনা : দক্ষ নেতৃত্ব হারানোর ঝুঁকিতে প্রশাসন

নিজস্ব সংবাদদাতা ॥ দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদী শাসনামলে নিপীড়ন ও বঞ্চনার শিকার পুলিশ বাহিনীর সংস্কার এবং ন্যায়বিচারের প্রত্যাশায় নতুন এক আশার সঞ্চার হয়েছিল। কিন্তু সম্প্রতি পুলিশ প্রশাসনের অভ্যন্তরীণ পদোন্নতি, পদায়ন ও নীতিগত সিদ্ধান্ত নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, প্রশাসনে এখনো সক্রিয় থাকা পূর্বের সুবিধাভোগী চক্রটি পরিকল্পিতভাবে জাতীয়তাবাদী ঘরানার মেধাবী ও সৎ কর্মকর্তাদের কোণঠাসা করে রাখছে, যা বাহিনীর চেইন অব কমান্ড এবং সামগ্রিক শৃঙ্খলার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। সম্প্রতি অতিরিক্ত আইজিপির প্রমোশন সরকারি জিও পত্রজারীতে ভীষণ প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। পদোন্নতি ও পদায়নে বৈষম্য: চেইন অব কমান্ডে ভাঙন: সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিগত সরকারের শাসনামলে যারা পেশাদারিত্ব বজায় রেখেছিলেন এবং জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ছিলেন, তাদের পরিকল্পিতভাবে মূলধারার বাইরে রাখা হয়েছিল। বর্তমান সময়েও সেই ধারা অব্যাহত থাকার অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন
language Change