তারিখ লোড হচ্ছে...

রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় প্রথমবার খাদ্য সহায়তা পেতে যাচ্ছে জেলেরা রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে আফসার সিন্ডিকেট শ্রীমঙ্গলে ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান : প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি হলেন গোবিন্দ কির্ত্তনীয়া দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল সংবাদ প্রকাশের জেরে রামুতে সাংবাদিক আবুল কাশেমের ওপর হামলা; নিন্দা ও হামলাকারীদের গ্রেফতারের দাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পাওয়া নতুন বাংলাদেশকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলতে হবে: আফরোজা... অপ-সাংবাদিকতা  আজ পেশাদারিত্ব ও জনআস্থাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে

বর্ষার আগেই ঝুঁকিপূর্ণ সড়কে সওজের সংস্কার অভিযান

বর্ষার আগেই ঝুঁকিপূর্ণ সড়কে সওজের সংস্কার অভিযান
পাঠক সংখ্যা
638

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধিঃ

বর্ষা মৌসুমে পাহাড়ধস ও সড়ক ক্ষতির আশঙ্কা কমাতে আগাম প্রস্তুতি হিসেবে রাঙ্গামাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সংস্কার ও সুরক্ষামূলক কাজ শুরু করেছে রাঙ্গামাটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। বিশেষ করে শহরের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সামনের গত বছরের ধসে ক্ষতিগ্রস্ত সড়কটি দ্রুতগতিতে পুনর্নির্মাণ করা হচ্ছে।

প্রকৌশলগতভাবে সড়কটি টেকসই করতে পাইপ পাইলিং প্রযুক্তির পাশাপাশি বালি ও সিমেন্টে ভরা বস্তা দিয়ে প্রতিরক্ষা কাঠামো (প্রটেকশন ব্লক) নির্মাণ করা হচ্ছে। সংশ্লিষ্টদের আশা, এ কাজ সম্পন্ন হলে বর্ষাকালে সড়ক ধসের ঝুঁকি অনেকাংশে কমবে এবং যান চলাচল নিরাপদ থাকবে। প্রতি বছর বর্ষা এলে রাঙ্গামাটির বিভিন্ন এলাকায় সড়ক ধস ও পাহাড়ধসের কারণে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার ঘটনা ঘটে। তাই বর্ষা শুরুর আগেই সংস্কারকাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। নিয়মিত ওই সড়ক ব্যবহারকারী এক সিএনজিচালিত অটোরিকশাচালক বলেন, গত বছর সড়কটির একটি অংশ ধসে যাওয়ার পর প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়েছে। এবার আগেভাগে সংস্কারকাজ শুরু হওয়ায় চালক ও যাত্রী-উভয়ের নিরাপত্তা নিশ্চিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রাঙ্গামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, পাহাড়ি অঞ্চলের ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় রেখে ঝুঁকিপূর্ণ সড়কগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কার ও সুরক্ষার ব্যবস্থা নেওয়া হচ্ছে। উন্নয়ন বোর্ডের সামনের ক্ষতিগ্রস্ত সড়কটির কাজ অগ্রাধিকার ভিত্তিতে চলছে। পাশাপাশি শহরের অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানেও নিয়মিত পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সওজ বিভাগ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং চলতি বর্ষায় যাতে কোনো বড় ধরনের সড়ক বিপর্যয় না ঘটে, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্থানীয় সচেতন নাগরিকদের মতে, বর্ষার আগেই এমন পরিকল্পিত উদ্যোগ বাস্তবায়ন হলে শুধু যোগাযোগ ব্যবস্থা সচল থাকবে না, সম্ভাব্য দুর্ঘটনা ও জনদুর্ভোগও উল্লেখযোগ্যভাবে কমে আসবে।‎

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শিগগিরই গঠিত হচ্ছে তথ্য কমিশন

শিগগিরই গঠিত হচ্ছে তথ্য কমিশন

ডেস্ক রিপোর্ট: তথ্য অধিকার নিশ্চিত করতে নতুন করে তথ্য কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। শীঘ্রই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ২০০৯ সালের তথ্য অধিকার আইন অনুযায়ী কমিশনটি একজন প্রধান তথ্য কমিশনার এবং দুইজন তথ্য কমিশনার নিয়ে গঠিত হবে। কমিশনের দুইজন তথ্য কমিশনারের মধ্যে অন্তত একজন নারী থাকবেন আইনে এমন বাধ্যবাধকতাও রয়েছে। তথ্য কমিশন গঠনের এই উদ্যোগকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সরকারের একাধিক সূত্র জানিয়েছে, ইতোমধ্যে উপযুক্ত প্রার্থীদের খুঁজে বের করতে প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে।

আরও পড়ুন
language Change