জসিম উদ্দিনঃ
সাংবাদিকতা হলো সমাজের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলি, তথ্য ও ধারণা সংগ্রহ করা এবং তা সংবাদমাধ্যম (যেমন-সংবাদপত্র, টেলিভিশন, রেডিও বা ডিজিটাল মাধ্যম) মারফত জনসাধারণের কাছে পরিবেশন করার একটি বিশেষ প্রক্রিয়া, যা নিছক একটি পেশা নয়, বরং সমাজকে সচেতন করা, দুর্নীতি প্রতিরোধ এবং রাষ্ট্র ও জনগণের মধ্যে মেলবন্ধন তৈরির একটি শক্তিশালী মাধ্যম একজন সাংবাদিকের কাজের মূল ভিত্তি হলো সততা ও নিরপেক্ষতা।
পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা অত্যন্ত জরুরি! গণমাধ্যম হচ্ছে সমাজ ও রাষ্ট্রের দর্পণ। একটি স্বাধীন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল গণমাধ্যমই রাষ্ট্রের প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরতে সক্ষম। তাই গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার স্বার্থে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। গণমাধ্যম একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনগণের আশা-আকাঙ্খা, সমস্যা ও সম্ভাবনাকে জাতির সামনে তুলে ধরতে মুক্ত গণমাধ্যমের বিকল্প নেই। দুঃখজনক হলেও সত্য, দেশে বিভিন্ন সময় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, হয়রানি, হামলা-মামলা এবং মতপ্রকাশের স্বাধীনতায় প্রতিবন্ধকতার ঘটনা ঘটেছে। আমরা বিশ্বাস করি, একটি গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র গঠনের জন্য সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ এবং স্বাধীনভাবে সত্য প্রকাশের অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায়, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং তথ্যপ্রবাহের স্বচ্ছতা বজায় রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে গণমাধ্যমকেও দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার সঙ্গে সংবাদ পরিবেশন করা জরুরি। যেখানে সত্য প্রকাশে কোনও বাধা থাকবে না এবং গণমাধ্যম স্বাধীনভাবে গণমাধ্যম সুরক্ষা আইন প্রণয়ন করে জনগণের কথা বলতে পারবে। সংবাদকর্মীদের প্রধান অধিকার ভীতি বা বাধা ছাড়া সত্য, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণকর তথ্য সংগ্রহ এবং তা প্রকাশের স্বাধীনতা দিতে হবে। গণতান্ত্রিক সমাজে সাংবাদিকদের অধিকারগুলো জাতীয় ও আন্তর্জাতিকভাবে সুরক্ষিত থাকে, যার মধ্যে পেশাগত, আইনি এবং আন্তর্জাতিক সুরক্ষা অন্তর্ভুক্ত রয়েছে যা সরকার ও রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত