তারিখ লোড হচ্ছে...

প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ

দুর্গত মানুষের পাশে সরকার, প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

পাঠক সংখ্যা
638

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধিঃ

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও জীবিকা রক্ষায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং পুনর্বাসনসহ সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে। বুধবার (৮ জুলাই) রাতে রাঙামাটি শহরের ভেদভেদী এলাকায় বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য স্থাপিত আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর তাঁর নির্দেশনায় পার্বত্য তিন জেলার জন্য জরুরি খাদ্য সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে রাঙামাটির জন্য ৫০০ মেট্রিক টন, খাগড়াছড়ির জন্য ৪০০ মেট্রিক টন এবং বান্দরবানের জন্য ৪০০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী আরও খাদ্যশস্য ও অন্যান্য সহায়তা বরাদ্দ দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন। তিনি বলেন, জেলা প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য অতিরিক্ত আর্থিক সহায়তার ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। বর্তমানে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত রয়েছে। তবে দুর্গত মানুষের জরুরি প্রয়োজন বিবেচনায় নগদ আর্থিক সহায়তা নিশ্চিত করার বিষয়েও সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে।

ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা ও ভূমিধসপ্রবণ অঞ্চলে বসবাসকারী মানুষের প্রতি বিশেষ সতর্কতা জারি করে প্রতিমন্ত্রী বলেন, প্রশাসনের নির্দেশনা মেনে সবাইকে দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যেতে হবে। সতর্কবার্তা উপেক্ষা করলে যেকোনো সময় বড় ধরনের প্রাণহানি ও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নেওয়া মানুষের জন্য পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানীয় জল, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা হয়েছে।

ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকার সমন্বিতভাবে কাজ করছে। জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ সংশ্লিষ্ট সব সরকারি সংস্থা নিরলসভাবে উদ্ধার, ত্রাণ বিতরণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কাজ করছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, দুর্যোগের এই সংকটময় সময়ে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে দ্রুত আশ্রয়কেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করা এবং সঠিক তথ্য প্রচারের মাধ্যমে সংবাদমাধ্যম অসংখ্য মানুষের জীবন রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। মানুষের জীবন রক্ষা এবং ক্ষয়ক্ষতি কমিয়ে আনাই এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

এর আগে প্রতিমন্ত্রী ভেদভেদী আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যাদুর্গত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ত্রাণসামগ্রী ও রান্না করা খাবার তুলে দেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

লৌহজংয়ের সেই মা তানজিলা এবার প্রতিশোধের মিশনে নেমেছেন,সাংবাদিককে প্রাননাশের হুমকি

  মুন্সীগন্জ প্রতিনিধি।। মুন্সীগন্জের লৌহজং উপজেলার মেদিনীমণ্ডল ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের “মেয়েকে দিয়ে জোর করে দেহব্যবসা” করানোর অভিযোগে অভিযুক্ত সেই মা তানজিলা এবার বেপরোয়া হয়ে উঠেছেন বলে জানা গেছে।দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকায় গত ১৫ই নভেম্বর এই সংবাদ প্রকাশের পর সারাদেশে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।এতে তানজিলা ক্ষিপ্ত হয়ে ১৫ তারিখ রাতে মেয়ের স্বামীকে কল দিয়ে সেই সংবাদ প্রকাশের জন্য তাঁকে অভিযুক্ত করে অকথ্য ভাষায় গালাগালি করে “তুই রেডি থাক,তরে আমি দেইখা নিমু নইলে আমি আবুল খায়েরের জন্মের না” বলে ফোন কেটে দেয়।এই প্রতিবেদক ঘটনার অনুসন্ধানে দেশ ও বিদেশের তানজিলার সাথে সম্পর্কিত বিভিন্ন জনের সাথে কথা বলে রীতিমতো আঁতকে ওঠার মতো তথ্য জানতে পারেন। তানজিলার অতীত রেকর্ড তাঁর গ্রামে বেশ নেতিবাচক। তাঁরা চার বোন ও এক ভাইয়ের মধ্যে তানজিলা সবার বড়। কান্দিপাড়া গ্রামের

আরও পড়ুন
language Change