তারিখ লোড হচ্ছে...

চাঁদপুরে অগ্নিকাণ্ডে বসঘর পুড়ে চাই রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি আয়কর কর্মকর্তা সাইফুলের সম্পদের তেলেসমাতি, দুদকের অনুসন্ধানে একাধিক ফ্ল্যাট-বাড়ি-জমি জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শহীদনগরে পানির সংকট নিরসনে উদ্যোগ রাজস্ব ফাঁকি রোধে বেনাপোলে কড়াকড়ি, কমছে আমদানি; না পেয়ে চাঁদা অপপ্রচার বিবাহিত নারীদের ব্ল্যাকমেইল ও মাদক ব্যবসা: যাত্রাবাড়ীতে আত্মগোপনে থাকা সাবেক ছাত্রলীগ নেতা তাওসীফকে ... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দ্বিতীয় শ্রেণির পদে থেকে কোটি টাকার সাম্রাজ্য: লুৎফা বেগমের অলৌকিক রাজত্ব আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে পদোন্নতিতে অনিয়মের অভিযোগে শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সাতক্ষীরা সদরের তালতলা এলাকা থেকে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার কাউখালীতে উন্নয়নকাজে চাঁদার চাপ, বাধা-হামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুন্দরবনের চার জলদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ ‎ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ বৈশাখীকে বাদ দিয়ে টেন্ডার ছাড়াই মেট্রোরেলে নতুন চুক্তি রক্ষমতার আড়ালে অবৈধ সম্পদের পাহাড় গণপূর্তের সাইফুর রহমানে ওবায়দুল কাদের বিশেষ স্নেহধন্য সওজের আবু হেনা তারেক ইকবাল এখন নব্য জাতীয়তাবাদী লালবাগের শহীদ নগরে তীব্র পানি সংকট, দুর্ভোগে ২৪ নম্বর ওয়ার্ডবাসী নাটোরের নলডাঙ্গায় মাদক সেবনের অপরাধে যুবকের ৬ মাসের কারাদণ্ড সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ যুক্তরাষ্ট্রে যাওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান সুন্দরবনে দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আগামীকাল থেকে মফস্বলে স্বাভাবিক প্রসবের দৃষ্টান্ত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতাল অনিয়মকারীদের অভয়ারণ্য অগ্রণী ব্যাংক সাতক্ষীরার ভোমরা কাস্টমস কর্মকর্তা মুশফিকুর রহমানকে ঘিরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কেশবপুরে নজরুল বর্ষ-২৬/২৭-এর উদ্বোধন বরগুনার তালতলী ভূমি অফিসে ঘুষ ছাড়া কাগজে স্বাক্ষর করে না কানুনগো সজল ফোন থেকে গোপন ছবি-ভিডিও ফাঁস হয় যেভাবে অভিষেক ম্যাচেই ৩ গোল হজম করলেন মার্তিনেজ মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট বিবাহিত পুরুষদের যে বিষয়ে সতর্ক করলেন অমিতাভ নেপালে ভয়াবহ দুর্যোগে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে খাগড়াছড়িতে শান্তি- সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফাইনাল খেলা. টাইব্রেকারে কালিগঞ্জ কে হারিয়ে চ্যাম্পিয়ন আশাশুনি দল বিক্রি ও মুনাফায় বড় ধাক্কা ওয়ালটনের সংসদের সামনে শিক্ষিকা রনজিনা হত্যা, উদ্ধার মোটরসাইকেলের রং নিয়ে প্রশ্ন লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা গ্রেফতার সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস জাকারিয়া-সোহাগ মিয়া সিন্ডিকেটে রাজউকে লুটপাট নারী-শিশু ট্রাইব্যুনালসহ বিচারকশূন্য আদালতে দ্রুত নিয়োগের দাবি বরগুনায় পুরুষদের সচেতন করতে জেন্ডার ভূমিকা পরিবর্তন কার্যক্রম পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের দায়িত্ব নিলেন ম্রাসাথোয়াই মারমা পরিবেশ রক্ষায় সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপনের বিকল্প নেই: ভিপি অমর কৃষ্ণ দাস বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

ফ্যাসিস্টের দোসর ও হাইব্রিডদের স্থান নেই বিএনপিতে

ফ্যাসিস্টের দোসর ও হাইব্রিডদের স্থান নেই বিএনপিতে
পাঠক সংখ্যা
638

মো. জুয়েল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

দলের দুঃসময়ে যারা হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, আগামী দিনে তারাই মূল্যায়ন পাবেন; কোনো হাইব্রিড বা ফ্যাসিস্টের দোসরদের বিএনপিতে স্থান দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

সোমবার (১৩ জুলাই) দুপুরে শহরের একতা সংঘ ক্লাব হলরুমে সিরাজগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, গত ১৭ বছর দলের চরম দুঃসময়ে নেতাকর্মীদের সাথে নিয়ে আন্দোলন-সংগ্রাম করেছি, জেল-জুলুম খেটেছি। আজ দলের সুসময়ে অনেকেই ব্যক্তিগত সুবিধা নিতে দলে ভিড়ছেন এবং একটি মহল এই হাইব্রিডদের পুনর্বাসন করতে উঠেপড়ে লেগেছে। কিন্তু দলের দুঃসময়ের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অবশ্যই মূল্যায়ন করবেন। আসন্ন পৌরসভা নির্বাচন প্রসঙ্গে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ দলের নীতিনির্ধারকরা ত্যাগী ও নির্যাতিতদেরই মূল্যায়ন করবেন। দল যাকে যোগ্য মনে করে মনোনয়ন দেবে, আমরা তার পক্ষেই কাজ করব। তবে কোনো ফ্যাসিস্ট আওয়ামী দোসর বা হাইব্রিডকে নেতাকর্মীরা মেনে নেবে না। পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ১৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান, জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ এবং জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এসএম আনোয়ার হোসেন রাজেশ। সভায় সিরাজগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ইস্টার্ন ইউনিভার্সিটি ও বিজিএপিএমইএ-এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত

সবুজ বাংলাদেশ ডেস্কঃ ইস্টার্ন ইউনিভার্সিটি এবং বাংলাদেশ গার্মেন্ট অ্যাকসেসরিজ ও প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ)-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। ইস্টার্ন ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. শহিদ আখতার হোসেন এবং বিজিএপিএমইএ-এর সভাপতি আল শাহরিয়ার আহমেদের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা সেখ বসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশনের সভাপতি মো. মনিরুজ্জামান মোল্লা। বিজিএপিএমইএ সদস্যদের পরিচিত শিক্ষার্থীরা ১০ শতাংশ বিশেষ টিউশন ফি মওকুফ পাবেন, যা বিশ্ববিদ্যালয় এবং অ্যাসোসিয়েশনের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে। গার্মেন্ট এক্সেসরিজ এবং প্যাকেজিং এক্সপো মেলার এডুকেশন পার্টনার হিসেবে ইস্টার্ন ইউনিভার্সিটি মেলায় একটি স্টল বসিয়েছে এবং মেলার শেষদিন ১১ জানুয়ারি পর্যন্ত উপস্থিত থাকবে। যেখানে তারা আগতদের জন্য মূল্যবান দিকনির্দেশনা এবং তথ্য প্রদান করবে।

আরও পড়ুন
language Change