তারিখ লোড হচ্ছে...

চাঁদপুরে অগ্নিকাণ্ডে বসঘর পুড়ে চাই রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি আয়কর কর্মকর্তা সাইফুলের সম্পদের তেলেসমাতি, দুদকের অনুসন্ধানে একাধিক ফ্ল্যাট-বাড়ি-জমি জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শহীদনগরে পানির সংকট নিরসনে উদ্যোগ রাজস্ব ফাঁকি রোধে বেনাপোলে কড়াকড়ি, কমছে আমদানি; না পেয়ে চাঁদা অপপ্রচার বিবাহিত নারীদের ব্ল্যাকমেইল ও মাদক ব্যবসা: যাত্রাবাড়ীতে আত্মগোপনে থাকা সাবেক ছাত্রলীগ নেতা তাওসীফকে ... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দ্বিতীয় শ্রেণির পদে থেকে কোটি টাকার সাম্রাজ্য: লুৎফা বেগমের অলৌকিক রাজত্ব আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে পদোন্নতিতে অনিয়মের অভিযোগে শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সাতক্ষীরা সদরের তালতলা এলাকা থেকে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার কাউখালীতে উন্নয়নকাজে চাঁদার চাপ, বাধা-হামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুন্দরবনের চার জলদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ ‎ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ বৈশাখীকে বাদ দিয়ে টেন্ডার ছাড়াই মেট্রোরেলে নতুন চুক্তি রক্ষমতার আড়ালে অবৈধ সম্পদের পাহাড় গণপূর্তের সাইফুর রহমানে ওবায়দুল কাদের বিশেষ স্নেহধন্য সওজের আবু হেনা তারেক ইকবাল এখন নব্য জাতীয়তাবাদী লালবাগের শহীদ নগরে তীব্র পানি সংকট, দুর্ভোগে ২৪ নম্বর ওয়ার্ডবাসী নাটোরের নলডাঙ্গায় মাদক সেবনের অপরাধে যুবকের ৬ মাসের কারাদণ্ড সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ যুক্তরাষ্ট্রে যাওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান সুন্দরবনে দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আগামীকাল থেকে মফস্বলে স্বাভাবিক প্রসবের দৃষ্টান্ত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতাল অনিয়মকারীদের অভয়ারণ্য অগ্রণী ব্যাংক সাতক্ষীরার ভোমরা কাস্টমস কর্মকর্তা মুশফিকুর রহমানকে ঘিরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কেশবপুরে নজরুল বর্ষ-২৬/২৭-এর উদ্বোধন বরগুনার তালতলী ভূমি অফিসে ঘুষ ছাড়া কাগজে স্বাক্ষর করে না কানুনগো সজল ফোন থেকে গোপন ছবি-ভিডিও ফাঁস হয় যেভাবে অভিষেক ম্যাচেই ৩ গোল হজম করলেন মার্তিনেজ মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট বিবাহিত পুরুষদের যে বিষয়ে সতর্ক করলেন অমিতাভ নেপালে ভয়াবহ দুর্যোগে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে খাগড়াছড়িতে শান্তি- সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফাইনাল খেলা. টাইব্রেকারে কালিগঞ্জ কে হারিয়ে চ্যাম্পিয়ন আশাশুনি দল বিক্রি ও মুনাফায় বড় ধাক্কা ওয়ালটনের সংসদের সামনে শিক্ষিকা রনজিনা হত্যা, উদ্ধার মোটরসাইকেলের রং নিয়ে প্রশ্ন লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা গ্রেফতার সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস জাকারিয়া-সোহাগ মিয়া সিন্ডিকেটে রাজউকে লুটপাট নারী-শিশু ট্রাইব্যুনালসহ বিচারকশূন্য আদালতে দ্রুত নিয়োগের দাবি বরগুনায় পুরুষদের সচেতন করতে জেন্ডার ভূমিকা পরিবর্তন কার্যক্রম পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের দায়িত্ব নিলেন ম্রাসাথোয়াই মারমা পরিবেশ রক্ষায় সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপনের বিকল্প নেই: ভিপি অমর কৃষ্ণ দাস বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

এনআইবির মহাপরিচালকের বিরুদ্ধে ক্রয় অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

এনআইবির মহাপরিচালকের বিরুদ্ধে ক্রয় অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি)-এর মহাপরিচালক অধ্যাপক ড. মো. ছগীর আহমেদের বিরুদ্ধে সরকারি ক্রয় প্রক্রিয়ায় অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, আর্থিক বিধি লঙ্ঘন এবং প্রশাসনিক স্বচ্ছতা ব্যাহত করার অভিযোগ উঠেছে। সম্প্রতি প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব অভিযোগ তুলে ধরা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, এনআইবির সি-বাস (Seabass) গবেষণা প্রকল্পের জন্য মাছের খাদ্য ও জীবিত সি-বাস ফিঙ্গারলিংস ক্রয়ের ক্ষেত্রে প্রচলিত প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বান না করে ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড (DPM) ব্যবহার করা হয়। অভিযোগকারীদের দাবি, দেশে একাধিক প্রতিষ্ঠান এ ধরনের পণ্য সরবরাহে সক্ষম থাকা সত্ত্বেও পরিকল্পিতভাবে মাত্র দুটি প্রতিষ্ঠানকে একমাত্র সরবরাহকারী হিসেবে দেখিয়ে ক্রয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, প্রকল্পটির অনুমোদন, নোটিশ অব অ্যাওয়ার্ড (NOA) প্রদান, মালামাল সরবরাহ এবং বিল পরিশোধের পুরো প্রক্রিয়া অস্বাভাবিক দ্রুততার সঙ্গে সম্পন্ন হয়েছে। অভিযোগ রয়েছে, প্রায় ২৩ লাখ টাকার বিল সংশ্লিষ্ট মালামাল যথাযথভাবে গ্রহণের আগেই পরিশোধ করা হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন এনআইবির মহাপরিচালক অধ্যাপক ড. মো. ছগীর আহমেদ। অভিযোগের বিষয়ে তাঁর কাছে জানতে চাইলে তিনি অনিয়মের বিষয়টি প্রত্যাখ্যান করেন। পরে সংশ্লিষ্ট মালামাল দেখানোর অনুরোধ করা হলে তিনি তা দেখাতে পারেননি। এ বিষয়ে তাঁর ব্যাখ্যা ছিল, সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় মালামাল সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছেই রাখা হয়েছে। তিনি আরও বলেন, তাঁর চাকরির মেয়াদ শেষ হতে অল্প সময় বাকি এবং এ সময়ের মধ্যে তিনি ভালো কাজ করে যেতে চান।

প্রতিষ্ঠানের একাধিক কর্মকর্তার দাবি, কয়েকজন প্রভাবশালী কর্মকর্তার পরামর্শ ও প্রভাবে মহাপরিচালক বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এছাড়া সরেজমিন পরিদর্শনের সময় কয়েকজন দায়িত্বশীল কর্মকর্তাকে কর্মস্থলে অনুপস্থিত পাওয়ার বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, ক্রয় মূল্যায়ন কমিটি গঠনের ক্ষেত্রে প্রয়োজনীয় স্বচ্ছতা অনুসরণ করা হয়নি। সরকারি ক্রয়বিধির শর্ত যথাযথভাবে প্রতিপালন না করেই ডিপিএম পদ্ধতি প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে বিল পরিশোধের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর চাপ প্রয়োগের অভিযোগও উত্থাপিত হয়েছে। এছাড়া মহাপরিচালকের বিরুদ্ধে নিয়োগ ও পদোন্নতিতে স্বজনপ্রীতি, সরকারি গাড়ির ব্যক্তিগত ব্যবহার, পছন্দের ব্যক্তিদের গবেষণা ফেলো হিসেবে নিয়োগ এবং নিয়মিত কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগও প্রতিবেদনে স্থান পেয়েছে। প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে, উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে যাচাই করা হোক। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়েছে। উল্লেখ্য, প্রতিবেদনে বর্ণিত বিষয়গুলো অভিযোগভিত্তিক। এসব অভিযোগ এখনো কোনো আদালত বা সরকারি তদন্তে প্রমাণিত হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তদন্তের ফলাফলের ওপরই অভিযোগগুলোর সত্যতা নির্ভর করবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার॥ দক্ষিণ আফ্রিকায় পাঁচ দিনের সফর সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলনে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়। সংবাদ সম্মেলনে সরকারের কয়েকজন মন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা উপস্থিত রয়েছেন। বরাবরের মতোই রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে প্রধানমন্ত্রীর এই সংবাদ সম্মেলন সরাসরি সম্প্রচার করা হচ্ছে। রীতি অনুযায়ী বিদেশ সফর শেষে দেশে ফিরে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ আফ্রিকা সফর শেষে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টা যাত্রাবিরতির পর ২৭ আগস্ট সকালে (বাংলাদেশ সময়) দেশে পৌঁছান শেখ হাসিনা। এর আগে ১৫তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে ২২ আগস্ট রাতে জোহানেসবার্গে পৌঁছান প্রধানমন্ত্রী। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে দক্ষিণ আফ্রিকা। কোভিড-১৯

আরও পড়ুন
language Change