তারিখ লোড হচ্ছে...

কেরানীগঞ্জ দক্ষিণ সাব-রেজিস্ট্রি অফিসে দলিল জালিয়াতি, ঘুষ ও রাজস্ব ফাঁকির অভিযোগ এনআইবির মহাপরিচালকের বিরুদ্ধে ক্রয় অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ কেশবপুরে দিন দুপুরে দুর্ধর্ষ ডাকাতি সুনামগঞ্জের তাহিরপুরের মোল্লাপাড়া গ্রাম থেকে ২ শত পিস ইয়াবাসহ ৩ জন আটক বাঘাইছড়িতে সরকারি সহায়তার আশ্বাস এমপি দীপেন দেওয়ান মোংলা বন্দরে কর্মচারী সংঘের নির্বাচনের উদ্যোগ, ৩ সদস্যের কমিটি গঠন মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠিত রামগড়ে দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন ফ্যাসিস্টের দোসর ও হাইব্রিডদের স্থান নেই বিএনপিতে দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে ৭ বিজিবি জাহাঙ্গীর হত্যা মামলায় স্বামী, স্ত্রী ও কন্যাসহ ৫ জনের যাবজ্জীবন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রধানমন্ত্রী তারেক রহমান একহাতে বদলির প্রজ্ঞাপন অন্ন হাতে সেই প্রজ্ঞাপন বাতিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জুনিয়র টেকনিক্যাল অফিসার মফিজুর রহমান খান রিপনের বিরুদ্ধে দুদকে অভিযোগ এলেনবাড়ি গণপূর্তে অনিয়মের অভিযোগ, ঠিকাদারদের ক্ষোভ ঘাগড়া গ্রামে প্রায় ৩ যুগেরও বেশি উন্নয়নের ছোঁয়া নেই: চরম ভোগান্তিতে এলাকাবাসী চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক সিরাজগঞ্জে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী চার দশকের রাজপথ পেরিয়ে সা.সম্পাদক পদপ্রার্থী রাশেদুল হাসান রঞ্জন হরিদাস থেকে তাওহীদ, ইলেকট্রিশিয়ান থেকে কোটিপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা বিশ্বকাপের সেমিফাইনালে কখনো হারেনি আর্জেন্টিনা কেশবপুরে পানিবন্দি মানুষের পাশে এমপি মোক্তার আলী ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস রাজধানীতে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপন করা হবে সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় সিটিএফ উদ্বোধন রামগড় বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ আলমারিতে লুকিয়ে থাকা বিষাক্ত সাপরে কামড়ে প্রাণ গেল গৃহবধূর রাঙ্গামাটিতে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ পদ-বাণিজ্যের সিন্ডিকেট: যুবদলের নির্যাতিত ও ত্যাগী কর্মীদের যথাযথ মূল্যায়ন করবে কে? বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত ময়মনসিংহে তদন্ত রিপোর্ট জমার পরও নিষ্ক্রিয় বিভাগীয় পরিচালক বিশ্ব যুব দক্ষতা দিবসে তরুণদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জাতিসংঘ মহাসচিবের সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৯ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা ছয় মাস পর সুন্দরবনে ফিরল সেই বাঘিনী অবমুক্ত করেন প্রতিমন্ত্রী চার দশক পর সেমিতে মুখোমুখি ইংল্যান্ড-আর্জেন্টিনা ভোলাহাটে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মৃত্যু সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন অতিবৃষ্টিতে বালিজুরী-ঝুলগাঁও সীমান্ত সড়কে যোগাযোগ ব্যাহত রাঙ্গুনিয়ায় লাকড়ি ধরতে গিয়ে নৌকাডুবি, যুবক নিখোঁজ সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদে দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুুিুষ্ঠত শিক্ষা সচিব সাখাওয়াত হোসেনের ৬ টি গ্রন্থের প্রকাশনা ও আলোচনা সভা

কেরানীগঞ্জ দক্ষিণ সাব-রেজিস্ট্রি অফিসে দলিল জালিয়াতি, ঘুষ ও রাজস্ব ফাঁকির অভিযোগ

কেরানীগঞ্জ দক্ষিণ সাব-রেজিস্ট্রি অফিসে দলিল জালিয়াতি, ঘুষ ও রাজস্ব ফাঁকির অভিযোগ
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিনিধিঃ

কেরানীগঞ্জ দক্ষিণ সাব-রেজিস্ট্রার কার্যালয় অনিয়ম, দুর্নীতি ও হয়রানির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। বর্তমান সাব-রেজিস্ট্রার মো. ইমরুল খোরশেদের বিরুদ্ধে দলিল জালিয়াতি, ঘুষ গ্রহণ, রাজস্ব ফাঁকি, ভুয়া দাতা দেখিয়ে দলিল নিবন্ধনসহ নানা অনিয়মের অভিযোগ করেছেন ভুক্তভোগী, দলিল লেখক ও স্থানীয়রা।

সাব-রেজিস্ট্রার অফিস ভবনের ইটেও টাকা চায়। ঘুষ ছাড়া কাজ হয় না। যাঁরা আসেন তারা মানসিকভাবে প্রস্তুতি নিয়েই আসেন। এখানে ফেরেশতা আসলেও টাকা দিতে হবে। ক্ষোভ প্রকাশ করে এভাবেই অভিযোগ করেন সেবা নিতে আসা হুমায়ুন কবির। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিবন্ধনের ক্ষেত্রে সরকারি নির্ধারিত ফি’র বাইরে বড় অঙ্কের টেবিল মানি ছাড়া ফাইল ছাড়ানো হয় না। এছাড়া অফিসের নকল নবিস মো. ফারুক ও মেহেদী হাসান রুমেলের মাধ্যমে কাজ না করলে সাধারণ গ্রাহকদের চরম ভোগান্তিতে পড়তে হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক দলিল লেখক অভিযোগ করেন, বিভিন্ন সময় দলিল লেখকদের জিম্মি করে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। সরকারি ওমেদারদের বাদ দিয়ে নিজেরাই কমিশন ভিত্তিক রেজিস্ট্রি সম্পন্ন করেন। কমিশন রেজিস্ট্রির জন্য দাতার বাড়িতে গিয়ে বিভিন্ন অজুহাতে অতিরিক্ত অর্থ দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে দলিল নিবন্ধন না করে ফিরে আসেন। আবার বিভিন্ন কোম্পানির সঙ্গে যোগসাজশে অতিরিক্ত অর্থ গ্রহণ করে ভুয়া দাতার টিপসই বসিয়ে কমিশন দলিল নিবন্ধনের অভিযোগও রয়েছে। একই অভিযোগে বলা হয়েছে, মেহেদী হাসান রুমেল বিগত দিনে নিজেকে ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপ-দপ্তর সম্পাদক পরিচয় দিয়ে রাজনৈতিক প্রভাব খাটাতেন। আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর সহযোগিতায় রেজিস্ট্রিকৃত দলিল আলমারি থেকে বের করে ইচ্ছামতো নাম ও তফসিল পরিবর্তন করে সাধারণ মানুষকে সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তিনি বর্তমানেও সেই প্রভাব বজায় রেখেছেন বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, জমির শ্রেণি পরিবর্তন, ভুয়া দাতা সাজিয়ে জাল দলিল তৈরি, সরকারের বিপুল রাজস্ব ফাঁকি এবং পে-অর্ডার জালিয়াতির মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

কেরানীগঞ্জ দক্ষিণ সাব-রেজিস্ট্রি অফিস সূত্রে জানা যায়, দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আড়াকুল মৌজার ০৪৫০ অযুতাংশ জমির ১২ মার্চ ২০২৫ তারিখে ২৩০৪ নম্বর বায়নানামা দলিল নিবন্ধিত হয়। দলিলটির মূল্য ছিল ৪৬ লাখ টাকা এবং বায়না বাবদ ৮ লাখ টাকা উল্লেখ ছিল। গ্রহীতা ছিলেন মো. সোনা মিয়া হাওলাদার এবং দাতা মো. বদরুল আলম লাবুর পক্ষে ছিলেন আবুল হাসনাত মিন্টু। ওই দলিলের ভিডিও ও ফটোকপি সংরক্ষিত রয়েছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়, পরে এক লাখ টাকা ঘুষের বিনিময়ে নকল নবিস ফারুক ও মেহেদী হাসান রুমেল মূল বায়না দলিলের মূল্য সংক্রান্ত পৃষ্ঠা পরিবর্তন করে কম মূল্য দেখিয়ে দলিলটি সংরক্ষণ করেন। পরবর্তীতে ২০ আগস্ট ২০২৫ তারিখে ৮১৩৫ নম্বর সাফ কবলা দলিল নিবন্ধনের সময় বায়না গ্রহীতা সোনা মিয়ার নাম বাদ দিয়ে তাঁর ছেলে মো. আল আমিন হাওলাদারের নামে ১৩ লাখ ২৫ হাজার টাকা মূল্যের দলিল নিবন্ধন করা হয়। সাফ কবলা নিবন্ধনের দিন বায়না দলিলের সার্টিফায়েড কপি ও মূল রসিদ নকল নবিস ফারুক নিজের হেফাজতে নেন বলেও অভিযোগ রয়েছে। এতে সরকার বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে বলে অভিযোগকারীদের দাবি। আরেকটি ঘটনায় অভিযোগ করা হয়েছে, দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বেয়ারা মৌজার ৩৭৬৪ অযুতাংশ জমির ২৪ নভেম্বর ২০২৫ তারিখে ১২০১০ নম্বর পাওয়ার অব অ্যাটর্নি দলিল নিবন্ধন করা হয়। ওই সম্পত্তির নামজারি ও খাজনার কাগজপত্র ভুয়া দেখানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, প্রথমে দলিল নিবন্ধনে আপত্তি জানালেও পরে নকল নবিস ফারুক ও মেহেদী হাসান রুমেলের পরামর্শে সাব-রেজিস্ট্রার মো. ইমরুল খোরশেদ পাঁচ লাখ টাকা ঘুষ গ্রহণ করে দলিল নিবন্ধন করেন। একই সঙ্গে অফিস খরচের নামে ফারুক ও রুমেল আরও এক লাখ টাকা নেন। ভুয়া নামজারি ও খাজনার রসিদের ফটোকপিও তাঁরাই সংগ্রহ করে দেন বলে অভিযোগ করা হয়েছে।

মো. শাকিল আহমেদ নামে এক ব্যক্তি জানান , দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাঘৈর মৌজার ৩৬১ শতাংশ জমির বিগত ৩০ শে ডিসেম্বর ২০২৪ ও তিনি মার্চ ২০২৫ তারিখে কেরানীগঞ্জ দক্ষিণ সাব রেজিস্টার অফিসে রেজিস্টিকৃত ৩১৯৭৯ ও ১৯২২ নম্বর পাওয়ার অব অ্যাটর্নি দলিল নিবন্ধন হয়েছে। ওই দলিলে দাতা ছিলেন অঞ্জন সেনগুপ্ত ও সঞ্জয় সেনগুপ্ত এবং গ্রহীতা ছিলেন আল আমিন মিনা। তিনি আরও বলেন, পরবর্তীতে পাওয়ার অব অ্যাটর্নী গ্রহীতাকে কোনরকম নোটিশ ছাড়াই দলিলটি বাতিল করা হয়। এ জন্য সাব-রেজিস্ট্রার নগদ ১০ লাখ টাকা ঘুষ গ্রহণ করেন এবং অফিস খরচের নামে নকল নবিস ফারুক ও মেহেদী হাসান রুমেল আরও দুই লাখ টাকা নেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, দলিল বাতিলের আগেই পাওয়ার দাতারা আল আমিন মিনার কাছ থেকে হাতবায়না হিসেবে এক কোটি ২০ লাখ টাকা প্রদান করেছিলেন। অভিযোগ রয়েছে, ৫ আগস্টের পর হঠাৎ করেই সাব-রেজিস্ট্রার মো. ইমরুল খোরশেদের জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন আসে। তিনি মিরপুরে স্ত্রীর নামে একটি বাড়ি কিনেছেন বলেও দাবি করা হয়েছে। এছাড়া শরীয়তপুরের জাজিরা উপজেলার আঙ্কেল মাহমুদ মুন্সির কান্দি এলাকায় নিজ, পিতা মোহাম্মদ আর্শেদ আলী ও মা আইরিন পারভীনের নামে-বেনামে বিপুল পরিমাণ জমি কেনার অভিযোগও রয়েছে।

আরও জানা গেছে, কেরানীগঞ্জ দক্ষিণে যোগদানের আগে তিনি মৌলভীবাজার সদর, ফরিদপুরের চরভদ্রাসন ও সদরপুর, মুন্সীগঞ্জের গজারিয়া, ঢাকা উত্তরার সাব-রেজিস্ট্রি অফিস, মৌলভীবাজারের শ্রীমঙ্গল এবং ময়মনসিংহের ত্রিশালে সাব-রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযোগ রয়েছে, মোটা অংকের অর্থের বিনিময়ে তিনি কেরানীগঞ্জ দক্ষিণে বদলি হন। তৎকালীন সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এবং সাবেক কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যানের সহযোগিতায় তিনি আওয়ামী লীগের শাসনামলে বেপরোয়া হয়ে ওঠে এবং তার ধারাবাহিকতা এখনো চলমান রয়েছে।অনিয়মের বিষয়ে জানতে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. ইমরুল খোরশেদের সঙ্গে একাধিকবার মুঠোফোনের যোগাযোগের চেষ্টা করেও তার কোনো সাড়া পাওয়া যায়নি, ফলে তার মন্তব্য জানা সম্ভব হয়নি। নিরপেক্ষভাবে তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় ভুক্তভোগীদের দাবি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মেঘনা উপজেলা শাখার ৪র্থ বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মেঘনা উপজেলায় ‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মেঘনা উপজেলা শাখার ৪র্থ বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর, ২০২৩) সকাল ১১টার দিকে উপজেলার মানিকারচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সম্মেলনটি পালিত হয়। সরেজমিনে দেখা যায়, এ সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি মো. আমিরুল ইসলাম, প্রধান শিক্ষক চালিভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নির্বাহী সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দীন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, টিটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষক, ৪০ নং শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। নির্বাহী সাধারণ সম্পাদক মোহাম্মদ আখতার হোসেন, সহকারী শিক্ষক, লক্ষণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম, সহকারি শিক্ষক, লক্ষণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। মহিলা সম্পাদিকা মোসাম্মৎ রেহেনা আক্তার, প্রধান শিক্ষক, মানিকারচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান, সহকারী

আরও পড়ুন
language Change