তারিখ লোড হচ্ছে...

লালবাগে সিনিয়র-জুনিয়র নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন হানিয়া আমিরের গোপন ভিডিও ভাইরাল, নেটদুনিয়ায় তুমুল বিতর্ক সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে হানি ট্র্যাপে টিকটকাকে বিয়ে পড়ে বড় মাশুল গুনলেন ফ্রিল্যান্সার আমার আর বোধ হয় চাকরি করা হলো না, ফেসবুকে পুলিশ কর্মকর্তার আবেগঘন পোস্ট কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা নাটোরের নলডাঙ্গায় ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাতক্ষীরা দেবহাটায় শ্মশানের জমি দখলের অভিযোগে মানববন্ধন ও গণমিছিল বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড লংগদুতে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মোংলায় মসজিদের ওয়াকফ সম্পত্তি নিয়ে অনিয়ম কোটি টাকা আত্মসাতের অভিযোগ শেরপুরে সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন মগবান ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মানোন্নয়নে গণশুনানি সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পর... দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জুলুস রংপুরের ঘটনায় দ্রুত সময়ে জড়িতদের গ্রেফতার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ আগুনে ১৫ নবজাতকের মৃত্যু সম্প্রচারে আসছে দেশের প্রথম হাইব্রিড টেলিভিশন ভিওডি বাংলা সিরাজগঞ্জে সার সংকট নিরসনে জেলা প্রশাসকের জরুরি সভা এমপি আয়নুল হকের গাড়িবহরে হামলার প্রধান আসামি গ্রেপ্তার বেহেলী চেয়ারম্যানের বিরুদ্ধে ৩০০ টাকা আদায় ও চাল কম দেওয়ার অভিযোগ পর্যটন নগরী শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বাস স্টপেজের দাবিতে মানববন্ধন দীঘিনালায় বন্যাকবলিত মানুষের পাশে জেলা বিএনপি ও জেলা পরিষদ ‎সুন্দরবনে আবারো বড় জাহাঙ্গীর বাহিনীর তান্ডব ট্রলারসহ জিম্মি ৫ রাঙামাটিতে ৮ বছরের শিশুধর্ষণ: আসামির যাবজ্জীবন দণ্ড শ্রীবরদীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি-নিয়মিতকরণের দাবি সাতক্ষীরায় নারী ও শিশু ভুক্তভোগীদের সুরক্ষায় পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ নাটোরের সিংড়ায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার, ছিনতাইয়ের সন্দেহ মাদক ও অনলাইন জুয়ার বিস্তারে তরুণ প্রজন্ম ধ্বংসের পথে কেশবপুরে বাবার লাশ রেখে জমি বিরোধে দুই ভাইয়ের সংঘর্ষ, কুড়ালের কোপে আহতের অভিযোগ মির্জা ফখরুল ইসলামের আগে দেশে ১৮ জন রাষ্ট্রপতি, কে কতদিন দায়িত্বে ছিলেন সম্পাদক নাছির উদ্দিন পাটওয়ারীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল সিরাজগঞ্জে ৪ কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২, ট্রাক জব্দ সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক হলেন ফিরোজ আগামিতে মাস্টার্স পর্যন্ত মেয়দের বিনা বেতনে শিক্ষার পরিকল্পনা করছেন যোগ্য মায়ের যোগ্য উত্তরসূরী প্রধ... সাতক্ষীরায় ন্যাচারাল হেলথ সেন্টারের বিরুদ্ধে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেফতার রাঙামাটিতে যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতন: স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে-সার্ক ও বিশ্বব্যাংকের কৃষি পরামর্শক ড. নওশের... ঢাকার ৫০ ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা যে কোনো শর্তে জামিন চেয়েও পাননি উইং কমান্ডার সাইফ লোডশেডিং-গ্যাস সংকটের পর এখন পানি আসছে না, কার কাছে বলব এই দুঃখ কেশবপুরে অসত্য তথ্য প্রচারের প্রতিবাদে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন চাঁদাবাজির প্রতিবাদে সিরাজগঞ্জে চালকল মালিকদের মানববন্ধন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত

সিরাজগঞ্জে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় সিটিএফ উদ্বোধন

সিরাজগঞ্জে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় সিটিএফ উদ্বোধন
পাঠক সংখ্যা
638

মো. জুয়েল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

নিরাপদ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব স্বাস্থ্যসেবা বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সিরাজগঞ্জে উদ্বোধন করা হয়েছে আধুনিক ‘কমন ট্রিটমেন্ট ফ্যাসিলিটি’ (সিটিএফ)। রোববার (১২ জুলাই) সকাল ১১টায় সিরাজগঞ্জ সদর উপজেলা অডিটোরিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ প্রকল্পের যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা দেশের স্বাস্থ্যসেবা বর্জ্য ব্যবস্থাপনায় এই উদ্যোগকে একটি ‘যুগান্তকারী পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেন।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু, এমপি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে সশরীরে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম। প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা বর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু বলেন, চিকিৎসা বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা না করা হলে তা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায়। সিরাজগঞ্জে চালু হওয়া এই উদ্যোগটি ভবিষ্যতে দেশের অন্যান্য জেলার জন্য একটি অনুসরণযোগ্য মডেল হিসেবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরিবেশ সচিব ড. ফাহমিদা খানম তাঁর বক্তব্যে উল্লেখ করেন, আধুনিক প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থার মাধ্যমে চিকিৎসা বর্জ্য নিরাপদভাবে পরিশোধনের পাশাপাশি পরিবেশ দূষণ কমানো এবং পুনর্ব্যবহারের (রিসাইকেল) সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে এটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, পরিবেশ অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর ও জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার (ইউনিডো) সমন্বিত উদ্যোগে বাস্তবায়িত এ প্রকল্প সিরাজগঞ্জের জন্য একটি গর্বের অর্জন। সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সহযোগিতায় এই ব্যবস্থাকে কার্যকর ও টেকসইভাবে পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই উদ্যোগের আওতায় সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলার ২৮০টিরও বেশি হাসপাতাল, ক্লিনিক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে প্রতিদিন বায়োমেডিকেল বর্জ্য সংগ্রহ, পরিবহন ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে পরিশোধন করা হবে। এছাড়াও কেন্দ্রটিতে বর্জ্য পরিশোধনে আধুনিক ‘অটোক্লেভ’ ও ‘ইনসিনারেশন’ প্রযুক্তি ব্যবহার করা, এই সুবিধার মাধ্যমে বছরে প্রায় ৯৫০ টন সংক্রামক চিকিৎসা বর্জ্য নিরাপদে পরিশোধনের পাশাপাশি ১৩০ টনের বেশি বিপজ্জনক প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহারযোগ্য করা সম্ভব হবে বলে জানান সংশ্লিষ্টরা। প্রকল্পটির সুচারু পরিচালনার জন্য ইতোমধ্যে জেলার ৮৫০ জনের বেশি স্বাস্থ্যসেবা পেশাজীবীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টটি চালুর ফলে সিরাজগঞ্জের ৩০ লাখের বেশি মানুষের স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত হবে। পাশাপাশি পরিবেশবান্ধব এই উদ্যোগের মাধ্যমে জেলায় নতুন কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা

একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা

ডেস্ক রিপোর্ট: একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ফেক ওয়েবসাইটের মাধ্যমে প্রতারিত হলে বোর্ড কর্তৃপক্ষ কোনোভাভেই দায় বহন করবে না বলে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করেছে আন্তঃশিক্ষা বোর্ড। সোমবার (২৮ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাভুক্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কলেজ এবং সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে বোর্ডগুলোর নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে দেওয়া পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করে আবেদন করতে হবে। এতে আরও বলা হয় সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকরা কলেজে বিদ্যমান আসনসংখ্যা দেখে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবেন। বোর্ডের নির্ধারিত ভর্তি ওয়েবসাইট

আরও পড়ুন
language Change