হাফিজ খান, বরিশাল প্রতিনিধিঃ
বরগুনায় "কৃষক স্মার্ট কার্ড" বিষয়ক উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষকদের দোরগোড়ায় আধুনিক সেবা পৌঁছে দিতে এবং কৃষি ব্যবস্থাকে আরও বেগবান করতে অদ্য ১৫ জুলাই ২০২৬ ইংরেজি তারিখ রোজ বুধবার উপপরিচালকের কার্যালয়, বরগুনা'য় এই বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ্ তাছলিমা আক্তার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, বরগুনা। সভাপতিত্ব করেন জনাব রথীন্দ্র নাথ বিশ্বাস, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরগুনা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, বরগুনা'র আয়োজনে আধুনিক ও স্মার্ট কৃষি বিনির্মাণে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের এই প্রশিক্ষণ মাঠ পর্যায়ে কৃষকদের আরও দক্ষ ও দ্রুত সেবা প্রদান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রধান অতিথি আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত