মনিরুল ইসলাম ডাবলু, নলডাঙ্গা, (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলার বিরকুশা বাজার এলাকায় সরকারি সারবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেছে। তবে এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার অক্ষত রয়েছেন।
বুধবার (১৫ জুলাই ২০২৬) রাত আনুমানিক ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, কুষ্টিয়া-ট-১১-২৮০৫ নম্বরের ট্রাকটি যশোরের নওয়াপাড়া থেকে সরকারি সার নিয়ে নওগাঁর উদ্দেশ্যে যাচ্ছিল। পথে নলডাঙ্গা উপজেলার বিরকুশা বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পশ্চিম পাশে উল্টে পড়ে। খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশের রাত্রীকালীন ডিউটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার শারীরিকভাবে অক্ষত রয়েছে। পুলিশ জানায়, দুর্ঘটনার কারণে সড়কে যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি এবং যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত