তারিখ লোড হচ্ছে...

বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশন'র মৌসুমি ফল উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত ২০২৭ সালের মধ্যে ১০ উড়োজাহাজ লিজ নিচ্ছে বিমান সিরাজগঞ্জে শিশু ধর্ষণ মামলার প্রধান গ্রেফতার  বেনাপোল বন্দরের ৯২৫ নম্বর গুদামে পণ্য চুরির অভিযোগের কেন্দ্রে জামাই-শ্বশুর বুড়িচংয়ে প্রবাসীর স্ত্রী ও অষ্টম শ্রেণির ছাত্রী কন্যাকে কুপিয়ে জখমের অভিযোগ হঠাৎ বন্ধ ফেসবুক-মেসেঞ্জার বিএডিসির ৩৫০ কোটি টাকার সার গুদাম প্রকল্পে অনিয়মের অভিযোগ গৃহায়ন প্রকল্পের আড়ালে ১৭ কোটি টাকা লুট যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে ; নিহত ১, আহত অন্তত ১০ বিশ্বকাপে না খেলেও মোটা অঙ্কের টাকা পাচ্ছে বাংলাদেশ আন্ডাররাইটিংয়ে ভর করে ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফা বাড়লো সাবেক যুবদল নেতা জাকির হোসেন নান্নু মারা গেছেন লঞ্চের ধাক্কায় ডুবে গেল ট্রলার ইরানের বিরুদ্ধে বিবৃতি দিল সৌদি আরব শেখ হাসিনা ও আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন বিলাইছড়ির বন্যাদুর্গত মানুষের পাশে বাঁধন রাবিপ্রবি ইউনিট দীঘিনালায় ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি তৃতীয় হয়ে যত টাকা পেল ইংল্যান্ড পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)-এর স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান আগামী মাসের মধ্যে প্রবাসী কার্ডের পরীক্ষামূলক কাজ চালু করবে সরকার প্রশিক্ষণের মাধ্যমে তাঁতশিল্পকে বিশ্বমানে রূপান্তরই সরকারের লক্ষ্য: মন্ত্রী ইকবাল হাসান টুকু পালিত হচ্ছে মরহুম মির্জা মোরাদুজ্জামানের ৩১তম মৃত্যুবার্ষিকী ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ চুপিসারে বিয়ে সারলেন অভিনেত্রী জেনিফার উইনগেট ফিটনেসহীন ও মেয়াদোত্তীর্ণ সব যানবাহন দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিল নিয়ে উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে সফিউদ্দিন আহম্মেদ সেন্টু চাঁদাবাজির অভিযোগ ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অবশেষে জিয়াউর রহমানের পলাতক খুনিকে গ্রেফতার তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না ইংল্যান্ড-ফ্রান্স ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল ফারুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াতে ইসলামী, দ্রুত পুনর্বাসনের আহ্বান কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম কেশবপুরে ভূয়া আয়কর কর্মকর্তা আটক ইরানিদের সড়কপথে ভ্রমণ এড়ানোর আহ্বান, নতুন হামলার আশঙ্কা প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন আজ ১৮ জুলাই: রাজপথে বেসরকারি বিশ্ববিদ্যালয়, নতুন মোড় নেয় আন্দোলন সুন্দরবনের অজগর লোকালয় উদ্ধার করে বনে অবমুক্ত করেন বনবিভাগ বিশ্বকাপ ফুটবল, অর্থনীতির মাঠে কে জিতল, কে হারল নলডাঙ্গায় জুলাই শহীদদের স্বরণে আলোচনা সভা ও শ্রমিকদের মাঝে খাবার বিতরণ সীমান্তে বিজিবির অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় মোবাইল ফোন জব্দ জনদুর্ভোগ এড়াতে কালভার্টের দাবি ছোট তালতলী গ্রামবাসীর বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ আমতলীতে মিথ্যা মামলা, ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি মাদক ব্যবসায়ীদের ছাড় নয়, অপরাধী আমার ভাই হলেও ধরবেন: প্রতিমন্ত্রী জুলাই শহীদ দিবস ২০২৬ উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত ‎বাগেরহাটে নিজ ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার গলাচিপায় উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত

২০২৭ সালের মধ্যে ১০ উড়োজাহাজ লিজ নিচ্ছে বিমান

২০২৭ সালের মধ্যে ১০ উড়োজাহাজ লিজ নিচ্ছে বিমান
পাঠক সংখ্যা
638
ডেস্ক রিপোর্টারঃ

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২০২৭ সালের মধ্যে লিজের (ভাড়া) মাধ্যমে বহরে সর্বোচ্চ ১০টি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা নিয়েছে। নতুন কেনা বোয়িং উড়োজাহাজ ২০৩১ সালের আগে হাতে না পাওয়ায় আন্তর্জাতিক রুটে সক্ষমতা বাড়াতে এ সাময়িক উদ্যোগ নেওয়া হয়েছে। বিমানের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বর্তমানে ১৯টি উড়োজাহাজের বহর বেড়ে ২৯টিতে উন্নীত হবে। এতে বিদ্যমান আন্তর্জাতিক রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর পাশাপাশি নতুন গন্তব্যে ফ্লাইট চালুর সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘চলতি বছরের মধ্যেই সর্বোচ্চ ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক রুটে ফ্লাইটের সংখ্যা বাড়ানো এবং নতুন গন্তব্যে সেবা চালু করা সম্ভব হবে।

তিনি বলেন, প্রাথমিকভাবে চারটি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা থাকলেও প্রয়োজন অনুযায়ী এ সংখ্যা বাড়তে পারে। পুরো লিজ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হবে। এ জন্য ইতিমধ্যে প্রায় ৪০টি আবেদন জমা পড়েছে।

২০৩১ পর্যন্ত সক্ষমতা বাড়ানোর কৌশল

বিমানের এই লিজ কর্মসূচি ১৪টি নতুন বোয়িং উড়োজাহাজ কেনার দীর্ঘমেয়াদি পরিকল্পনা থেকে সম্পূর্ণ আলাদা। প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের ওই চুক্তির আওতায় উড়োজাহাজগুলো ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে সরবরাহ করা হবে। প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, আন্তর্জাতিক নির্মাতাদের কাছ থেকে স্বল্প সময়ে নতুন উড়োজাহাজ পাওয়া কঠিন হওয়ায় মধ্যবর্তী সময়ের জন্য লিজই এখন সবচেয়ে কার্যকর বিকল্প।

তিনটি ড্রিমলাইনার লিজের উদ্যোগ

এরই মধ্যে ছয় বছরের জন্য ‘ড্রাই লিজে’ (শুধু উড়োজাহাজ ভাড়া) তিনটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিমান। গত ১৫ জুলাই এ বিষয়ে দরপত্র আহ্বান করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারি উড়োজাহাজ সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হলেও ২৮ ফেব্রুয়ারির মধ্যে সরবরাহ সম্ভব হলেও তা বিবেচনা করা হবে। দরপত্র বা প্রস্তাব জমার শেষ সময় আগামী ৯ আগস্ট। ড্রাই লিজের নিয়ম অনুযায়ী, উড়োজাহাজের ক্রু, রক্ষণাবেক্ষণ ও বীমার দায়িত্ব বিমানের নিজস্ব ব্যবস্থাপনাতেই থাকবে।

ভবিষ্যতে যুক্ত হতে পারে এয়ারবাস

বর্তমানে বিমানের বহরে রয়েছে ১৯টি উড়োজাহাজ। এর মধ্যে রয়েছে চারটি বোয়িং ৭৭৭-৩০০ইআর, ছয়টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার (চারটি ৭৮৭-৮ ও দুটি ৭৮৭-৯), চারটি বোয়িং ৭৩৭ এবং পাঁচটি ড্যাশ-৮ কিউ৪০০। আমেরিকান কম্পানি বোয়িংয়ের পাশাপাশি ভবিষ্যতে ইউরোপীয় নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের উড়োজাহাজও বহরে যুক্ত করার বিষয়টি সরকার বিবেচনা করছে। সম্প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশের বোয়িং ও এয়ারবাস-দুই ধরনের উড়োজাহাজই প্রয়োজন।

বিমানের পাশাপাশি বাংলাদেশের বেসরকারি এয়ারলাইনগুলোর বহরও দ্রুত সম্প্রসারিত হচ্ছে। বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইনস ২০২৭ সাল থেকে লিজের মাধ্যমে ২১টি বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজ বহরে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে। এ ছাড়া এয়ার অ্যাস্ট্রা ও নভোএয়ারও আন্তর্জাতিক রুট সম্প্রসারণে নতুন উড়োজাহাজ সংগ্রহের উদ্যোগ নিয়েছে। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, বেসরকারি এয়ারলাইনসগুলোর আগ্রাসী সম্প্রসারণের মুখে আন্তর্জাতিক যাত্রীবাজারে প্রতিযোগিতা ধরে রাখতে বিমানের এই উদ্যোগ সময়োপযোগী। ১০টি উড়োজাহাজ যুক্ত হলে নতুন বোয়িং বহর হাতে পাওয়ার আগ পর্যন্ত বিমান তার বাজার ধরে রাখতে পারবে এবং বাণিজ্যিকভাবে লাভজনক রুটে নেটওয়ার্ক সম্প্রসারণে উল্লেখযোগ্য সুবিধা পাবে।

করা হয়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

উদ্ধার হওয়া হনুমানের ঠাঁই হলো গাজীপুর সাফারি পার্কে

অনলাইন ডেস্কঃ ঢাকার কাজলা ব্রিজে অভিযান চালিয়ে ৮টি বিপন্ন প্রজাতির মুখপোড়া হনুমান উদ্ধার করেছে বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। উদ্ধার হওয়া সেই হনুমান সাফারি পার্ক গাজীপুরে হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুরে সাফারি পার্ক গাজীপুরে উদ্ধার হওয়া ৮টি বিপন্ন প্রজাতির মুখপোড়া হনুমান হস্তান্তর করেন বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা। বৃহস্পতিবার সকালে সাফারি পার্ক গাজীপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক এসি এফ মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বিপন্ন প্রজাতির ৮টি মুখপোড়া হনুমান বুঝিয়ে দিয়েছেন বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা। মুখপোড়া হনুমানগুলো পার্কের বিশেষ বেষ্টনীতে রাখা হয়েছে।’ বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক নিগার সুলতানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে ঢাকার কাজলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করা হয়। এ

আরও পড়ুন
language Change