তারিখ লোড হচ্ছে...

ভিডিও ছড়িয়ে অপপ্রচার: ফেসবুক পোস্টে সত্যতা জানালেন সাতক্ষীরা-৪ এর এমপি মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা চাটখিলে সাংবাদিককে হুমকি, নাম-ছবি বিকৃত করে অপপ্রচার; থানায় অভিযোগ নলডাঙ্গায় মহাসড়কে ভুট্টা শুকানোর দায়ে মোবাইল কোর্ট  ২ জনকে জরিমানা পাসপোর্টধারীর বদলে অন্য নারীকে ইতালি পাচার, ৫৬টি পাসপোর্টসহ ৭ সদস্য আটক দেশে ৪৫ লাখ মামলা বিচারাধীন, বিচার ব্যবস্থার ওপর বড় চাপ: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আসছে নতুন রিয়েলিটি শো প্রতিভার সন্ধানে বিমানে আর্জেন্টিনাকে নিয়ে রসিকতা নরকযন্ত্রণায় ক্ষুব্ধ এলাকাবাসী, নীরব পৌর কর্তৃপক্ষ মাদক, জুয়া, চোরাচালান ও অবৈধ বালু-পাথর লুট বন্ধ করতে হবে: এমপি রুবেল আবারও তীব্র গ্যাস সংকটে আশঙ্কা মাগুরায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু  মাদরাসায় ঝুলছিল ছাত্রীর মরদেহ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম, লাইসেন্স বাতিল ৪৯ এজেন্সির মোংলায় ওয়াইল্ডটিম ফ্রেন্ডশিপ কতৃক ওরিয়েন্টেশন প্রোগ্রাম সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ, ১১৮ পুলিশ আহত, গ্রেফতার ৭০ চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের বিয়ের দাবিতে ছেলের বাড়িতে প্রেমিকার অনশন: নেছারাবাদ মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন: এমপি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ভারী যানবাহন চলাচল করার সড়কের বেহাল দশা: ঢালিরঘাট গ্রেফতার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ড্রেজারের থাবা থেকে গ্রাম রক্ষায় যাদুকাটা নদীতে বাঁশের বেড়া রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা ২০২৭ সালের মধ্যে নতুন সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চূড়ান্তের প্রতিশ্রুতি জিয়া হত্যা: গ্রেফতার মোজাফফরের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জে লাইসেন্স জালিয়াতিসহ একাধিক অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা মঙ্গলবার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে সরকারি দাপ্তরিক কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক : শুভেন্দু ২৪শের জুলাই ১৮, কারফিউ, ইন্টারনেট বিচ্ছিন্ন ও রক্তাক্ত বাংলাদেশ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের আত্মহত্যা পাহাড়ি ঢলে শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, লোকালয়ে পানি প্রবেশে চরম দুর্ভোগ হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা সিটি কলেজ: ১৯৮ জন শিক্ষকের মধ্যে ১০৫ জনই অবৈধ বিচারকের স্বাক্ষর ও সিল জাল করে ভুয়া হলফনামা, আইনজীবীর বিরুদ্ধে মামলা এবার পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি উৎসে কর যাচাইয়ে এনবিআরের ৫ নির্দেশনা বাংলা সিনেমা দেখা না হলেও, কাজের প্রস্তাব পেলে করতে রাজি : কাজল ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়কে এআই ক্যামেরা নজরদারি কেশবপুরে স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যারা পালিয়ে যায় তারা আর ফেরত আসে না: চিফ হুইপ মো. নাহিদ ইসলাম হামলা হলে হরমুজ প্রণালি দিয়ে এক ফোঁটা তেল-গ্যাসও যাবে না: ইরান শরিক দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য মেসির বিদায় নিয়ে যা বললেন ইব্রা-অঁরিরা

পশ্চিমবঙ্গে সরকারি দাপ্তরিক কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক : শুভেন্দু

পশ্চিমবঙ্গে সরকারি দাপ্তরিক কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক শুভেন্দু
পাঠক সংখ্যা
638

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের পশ্চিমবঙ্গ সরকারের সব দাপ্তরিক কাজে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার (২০ জুলাই) বিধানসভা অধিবেশনে এমন ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর ফলে আগামী ১ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গ সরকারের সব দাপ্তরিক কাজে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গ সফরের সময় তাকে পাঠানো এক চিঠিতে বিদেশি ভাষার পরিবর্তে বাংলা অথবা রাজভাষা হিন্দির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন। সেই প্রস্তাবকে সম্মান জানিয়েই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

বিধানসভায় শুভেন্দু অমিত শাহর চিঠিও তুলে ধরেন। চিঠিতে বলা হয়, এ বছর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মবার্ষিকী। ভারতীয় ভাষার সংরক্ষণ, বিকাশ ও ব্যাপক ব্যবহারের একনিষ্ঠ সমর্থক ছিলেন তিনি। তার বিশ্বাস ছিল, প্রশাসন, শিক্ষা ও জনজীবনে ভারতীয় ভাষার যথাযথ স্থান নিশ্চিত করা উচিত। কারণ, গণতান্ত্রিক শাসনব্যবস্থা তখনই কার্যকর হতে পারে, যখন তা মানুষের নিজস্ব ভাষায় পরিচালিত হয়। চিঠিতে আরও বলা হয়, পশ্চিমবঙ্গে বাংলা ভাষার ব্যবহার প্রশাসনের প্রতিটি স্তরে উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া উচিত। বিশেষ করে ভূমি ও ভূমি সংস্কার কার্যালয় থেকে মুখ্যমন্ত্রীর কার্যালয় পর্যন্ত সব স্তরে ফাইল পরিচালনা, নোটিং, দাপ্তরিক চিঠিপত্র ও সরকারি আদেশ বাংলা ভাষায় করার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

এ ছাড়া নাগরিক সেবা, ডিজিটাল প্রশাসন, আবেদনপত্রের নমুনা, সনদ, পোর্টাল, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রশিক্ষণসামগ্রী, জনসাধারণের জন্য নির্দেশক, সংবাদ বিজ্ঞপ্তি এবং অন্যান্য সরকারি যোগাযোগেও বাংলা ভাষাকে অগ্রাধিকার দেয়ার সুপারিশ করা হয়েছে। পুলিশ ও আইনশৃঙ্খলাবিষয়ক নাগরিক সেবায়ও বাংলার ব্যাপক ব্যবহার প্রশাসন ও নাগরিকদের সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে আরও বলা হয়, কেন্দ্রের সঙ্গে দাপ্তরিক যোগাযোগে বিদেশি ভাষার পরিবর্তে বাংলা অথবা রাজভাষা হিন্দি ব্যবহার করা যেতে পারে। এতে ভারতের ভাষাগত ও সাংস্কৃতিক ঐতিহ্য আরও শক্তিশালী হবে। চিঠির পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী বলেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হবে। এ সময়ের মধ্যে রাজ্য সরকার কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন দপ্তরের সঙ্গে বাংলা ভাষায় যোগাযোগ করবে। বাংলার পাশাপাশি হিন্দিতেও চিঠিপত্র আদান-প্রদান করা হবে। তবে রাজ্যে মাতৃভাষার ব্যবহার বাধ্যতামূলক করে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন করা হবে। বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু বলেন, দায়িত্ব নেয়ার পর থেকেই তিনি বিধানসভার সব কার্যক্রম বাংলা ভাষায় পরিচালনার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সে সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার এ উদ্যোগে সমর্থন ও উৎসাহ দিয়েছিলেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

প্রফেসর কাজী কামরুজ্জামান বেস্ট পেডিয়াট্রিক সার্জন গোল্ড মেডেল ২০২৫

স্টাফ রিপোর্টার :: প্রফেসর ডাঃ জাহানারা আলাউদ্দিন পেলেন এবারের প্রফেসর কাজী কামরুজ্জামান বেস্ট পেডিয়াট্রিক সার্জন গোল্ড মেডেল ২০২৫ সম্প্রতি কক্সবাজারের হোটেলে সীগালে অনুষ্ঠিত হলো এসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জন্স অব বাংলাদেশ (এপিএসবি) এর ১২তম জাতীয় সম্মেলন । এই সম্মেলনে বিভিন্ন সেশনে দেশের খ্যাতনামা শিশু সার্জনগণ অংশগ্রহণ করেন । সম্মেলনে প্রতি বছর বিশিষ্ট একজন শিশু সার্জনকে প্রফেসর কাজী কামরুজ্জামান বেস্ট পেডিয়াট্রিক সার্জন গোল্ড মেডেল’ প্রদান করা হয়। এসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জন্স অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা ,একুশে পদকপ্রাপ্ত , ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট-এর চেয়ারম্যান প্রফেসর কাজী কামরুজ্জামান-এর নামে এই পদকটি প্রদান করা হয়ে থাকে। এবছর এই পদকটি পেলেন প্রফেসর ডাঃ জাহানারা আলাউদ্দিন , বর্তমানে শিশু হাসপাতালে শিশু এনেস্থিসিয়া বিভাগের প্রধান হিসাবে মূল দায়িত্ব পালন করছেন । শিশু সার্জরীর সুচনালগ্ন থেকেই দীর্ঘদিন ধরে

আরও পড়ুন
language Change