শেখ তাইজুল ইসলাম মোংলা প্রতিনিধিঃ
ওরিয়েন্টেশন প্রোগ্রাম ফর কমিউনিটি হেলথ সার্ভিস ডেলিভারি অনুষ্ঠিত হয়েছে।(২১জুলাই) মঙ্গলবার সকালে মোংলার জয়মনি ওয়াইল্ডটিম কনজারভেশন বায়োলজি সেন্টারে হেল্থ ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমি, বিশেষ অতিথি ফ্রেন্ডশীপ প্রতিনিধি ডাঃ মোঃ হাসানুজ্জামান সরকার, চাঁদপাই স্টেশনের স্টেশন অফিসার হামিদুর রহমান, উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন সি,এম,সি সভাপতি মোঃ ফারুক হোসেন হাওলাদার, দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে শতাধিক মানুষ বিনামূল্যে স্বাস্থ্য সেবা গ্রহণ করে এবং প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়েছে।
এসময় বক্তারা বলেন" ফ্রেন্ডশিপ ও ওয়াইল্ডটিমের এই আয়োজন প্রশংসার দাবিদার, নিয়মিত এই আয়োজন অব্যাহত থাকলে এই সুন্দরবনের পাশ্ববর্তী অঞ্চলের মানুষ খুবই উপকৃত হবে উপকলের মায়েদের স্বাস্থ্য সেবা নিশ্চিত এই ধরনের আয়োজন খুবই ফলপ্রসূ।এই মেডিকেল ক্যাম্প মাসিক বা সাপ্তাহিক চালিয়ে যাওয়ার আহবান করেন বক্তরা।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত