তারিখ লোড হচ্ছে...

কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় প্রথমবার খাদ্য সহায়তা পেতে যাচ্ছে জেলেরা রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে আফসার সিন্ডিকেট শ্রীমঙ্গলে ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান : প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি হলেন গোবিন্দ কির্ত্তনীয়া দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল সংবাদ প্রকাশের জেরে রামুতে সাংবাদিক আবুল কাশেমের ওপর হামলা; নিন্দা ও হামলাকারীদের গ্রেফতারের দাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পাওয়া নতুন বাংলাদেশকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলতে হবে: আফরোজা... অপ-সাংবাদিকতা  আজ পেশাদারিত্ব ও জনআস্থাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে তাহিরপুরের এক ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে মোটা অংকের চাদা দাবি নবাবগঞ্জ পার্ক ও খেলার মাঠ সংস্কারের দাবিতে মাদকবিরোধী আলোচনা সভা প্রায় ৩ যুগেও পাকা হয়নি উত্তর দাড়িয়ারপাড়ের প্রধান সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শাহজাদপুরে সংবাদ সংগ্রহকালে ‘সবুজ বাংলাদেশ পত্রিকার সাংবাদিকের মোবাইল ছিনতাই ও প্রাণনাশের হুমকি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন

সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে কদমতলী থানা প্রেসক্লাবের মানববন্ধন

পাঠক সংখ্যা
638

জসিম উদ্দিন :

অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে গ্রেপ্তার হওয়া দৈনিক ঢাকা প্রতিদিন-এর বিশেষ প্রতিনিধি হাফিজুর রহমান শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কদমতলী থানা প্রেসক্লাব।
শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় রাজধানীর কদমতলীর রায়েরবাগ বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন কদমতলী থানা প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন চৌধুরী সুমন।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সদস্য ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতা এইচ এম আল-আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মদ মাসুদ, কদমতলী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সকালের সময়ের সিটি রিপোর্টার ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান, জাতীয় সাংবাদিক সংস্থার সহকারী মহাসচিব সরকার জামাল, দৈনিক মানবকণ্ঠের সাংবাদিক ও কদমতলী সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক কে এম সোলায়মান, স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, শ্যামপুর-কদমতলী-যাত্রাবাড়ী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আলী, সাংবাদিক ও কলামিস্ট এইচ এম হাকিম, আরটিভির সাংবাদিক রনি মজুমদার, আয়েশা আক্তার, জসিম উদ্দিন, জাকির হোসেন, পনির আহম্মেদ, জাহিদ হাসান, ইভা রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, অনুসন্ধানী সাংবাদিকতার কারণে হাফিজুর রহমান শফিককে গ্রেপ্তার করা মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক। কোনো প্রতিবেদনে কারও আপত্তি থাকলে প্রচলিত আইনি প্রক্রিয়ায় প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে। অথচ একটি অনুসন্ধানী প্রতিবেদনের জেরে সরাসরি মামলা ও গ্রেপ্তারের ঘটনায় সাংবাদিক সমাজ গভীর উদ্বেগ প্রকাশ করছে।
দৈনিক সকালের সময়ের সিটি রিপোর্টার ও কদমতলী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান বলেন, “সাংবাদিক দমনে ব্যবহৃত সব কালাকানুন অবিলম্বে বাতিল করতে হবে। আজ শুধু সাংবাদিক হাফিজুর রহমান শফিককে গ্রেপ্তার করা হয়নি, গ্রেপ্তার করা হয়েছে সাংবাদিকতার স্বাধীনতাকেও। স্বাধীন গণমাধ্যমকে ভয়ভীতি দেখিয়ে কখনোই সত্যকে থামিয়ে রাখা যাবে না। আমরা অবিলম্বে শফিকের নিঃশর্ত মুক্তি এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”
প্রধান অতিথি এইচ এম আল-আমিন বলেন, একজন অনুসন্ধানী সাংবাদিকের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ঘটনায় গণমাধ্যমকর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে অযৌক্তিক মামলা ও হয়রানি বন্ধ করে স্বাধীনভাবে সংবাদ প্রকাশের পরিবেশ নিশ্চিত করতে হবে।
বিশেষ অতিথি মোহাম্মদ মাসুদ বলেন, সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে ভয়ভীতি দেখানো বা গ্রেপ্তার করা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। সত্য প্রকাশে সাংবাদিকদের সাংবিধানিক অধিকার রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব।
বক্তারা আরও বলেন, শফিকের বিরুদ্ধে দায়ের করা মামলাটি নিরপেক্ষভাবে তদন্ত করা উচিত। একই সঙ্গে তাঁর প্রতিবেদনে উত্থাপিত দুর্নীতির অভিযোগগুলোও যথাযথভাবে অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সমাবেশ থেকে বক্তারা হাফিজুর রহমান শফিকের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বলেন, রবিবারের মধ্যে তাঁকে মুক্তি দেওয়া না হলে পরবর্তী কর্মসূচি হিসেবে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনের শেষ পর্যায়ে সাংবাদিক নেতারা বলেন, স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম ভিত্তি। তাই সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু তদন্ত এবং তাঁর দ্রুত নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান তারা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিজিবির উদ্যোগে লাশ দেখতে পেল ভারতীয়রা

বিজিবির উদ্যোগে লাশ দেখতে পেল ভারতীয়রা

মাহিদুল ইসলাম ফরহাদঃ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ বিনোদপুর জমিনপুর গ্রামের মৃত শামসুল হকের স্ত্রী তারা বানু (৭৫) গত ০৮ ডিসেম্বর রাত ৯ ঘটিকায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। সংবাদ পেয়ে ভারতে মালদা জেলায় দুশতদিঘী গ্রামের বসবাসকারী মৃতের মেয়ে মোছাঃ মালেকা বেগম (৪০) তার মায়ের লাশ আত্বীয়স্বজনকে দেখার জন্য বিএসএফ এর মাধ্যমে বিজিবি’র নিকট আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে তাৎক্ষণিক মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ভারতীয় নাগরিকদের লাশ দেখানোর সিদ্ধান্ত গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় গতকাল (০৯ ডিসেম্বর) মঙ্গলবার সকাল সাড়ে আট ঘটিকায় শিবগঞ্জ সীমান্তের কিরণগঞ্জ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৯/৩-এস এর নিকট শূন্য লাইনে বিজিবি-বিএসএফ এর উপস্থিতিতে মৃতের লাশ দেখানো হয়েছে। শেষবারের মৃত মায়ের লাশ দেখে ভারতীয় আত্মীয়রা বিজিবি তথা বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ

আরও পড়ুন
language Change