তারিখ লোড হচ্ছে...

মিথ্যা মামলায় সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামে সিআরএর মানববন্ধন স্বাস্থ্যে দুর্নীতির স্বর্গরাজ্য, নেতৃত্বে সচিব কামরুজ্জামান সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে কদমতলী থানা প্রেসক্লাবের মানববন্ধন ফরিদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে শওকতকে যাবজ্জীবন কারাদণ্ড ইশরাক হোসেনকে নিয়ে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রচারের অভিযোগে প্রতিবাদ ​অভিযোগ ভুল প্রমাণিত: স্বপদে ফিরলেন ডিএসসিসির প্রকৌশলী গোলাম কিবরিয়া বৃক্ষরোপণে সাজাই দেশ প্রতিপাদ্যে রাঙামাটিতে বৃক্ষমেলার উদ্বোধন দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট: মহেশখালীর টার্মিনালে ত্রুটির কারণে কমেছে সরবরাহ কেশবপুরে দেশীয় ফল ও প্রদর্শনী মেলার আয়োজন রামগড় উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও কাজী শামীম, সদস্য সচিব সাংবাদিক নিজাম উদ্দিন নোয়াখালীতে বাসি খাবার বিক্রির অভিযোগে দুই বিরিয়ানি হাউজে জরিমানা ​নলডাঙ্গায় অপরাধ দমন ও জনসচেতনতায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত আরসিইপিতে সম্পৃক্ত হতে সিঙ্গাপুরের সমর্থন চেয়েছে বাংলাদেশ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার দেশের অর্থনীতি ট্রিলিয়ন ডলারের নিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে সাংবাদিক শফিকের মুক্তি না দেয়ার প্রতিবাদে সাধারণ সাংবাদিকদের মানববন্ধন গাজী নজরুল ইসলামকে শ্যামনগরে অবাঞ্চিত ঘোষণা, নোয়াখালীতে দুই চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ আসামিকে আটক কালীগঞ্জে সাবেক ইউপি সদস্যের জমি দখলের অভিযোগ রাঙ্গুনিয়ায় স্কুল ছুটির পর ৭ বছরের শিশু অপহরণ অভিযোগের পাহাড়ে চাপা রাজউক জোন ৬/১: সুমন আহমেদের বিরুদ্ধে দুর্নীতির বিস্ফোরণ, তদন্তে গড়িমসি কেন? সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান এসআই করুন বিশ্বাসের বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলন, ঘুষ নিয়ে আটকে ছেড়ে দেওয়ার অভিযোগ বাংলাদেশের সাগরে তেল-গ্যাস অনুসন্ধান দরপত্রে আগ্রহ ব্রিটিশ জ্বালানি প্রতিষ্ঠান সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ  রাঙ্গুনিয়ায় ২টি দেশীয় বন্দুক ও কার্তুজসহ তিনজনকে আটক সাংস্কৃতিক আগ্রাসন রোধে সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখার আহ্বান সাতক্ষীরায় ভোক্তা অধিকারের অভিযানে দুধ ভান্ডার কে এক লাখ টাকা জরিমানা ঢাকা প্রতিদিনের, সাংবাদিক শফিকরে গ্রেফতার, তীব্র নিন্দা ও মুক্তির দাবি গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ কালো টাকা’র কাজী ইমদাদ হচ্ছেন দুদক চেয়ারম্যান ঢাকাসহ দেশের ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১ নম্বর সতর্ক সংকেত বিআইডব্লিঊটিএর নিবাহী প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিডিও ছড়িয়ে অপপ্রচার: ফেসবুক পোস্টে সত্যতা জানালেন সাতক্ষীরা-৪ এর এমপি মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা চাটখিলে সাংবাদিককে হুমকি, নাম-ছবি বিকৃত করে অপপ্রচার; থানায় অভিযোগ নলডাঙ্গায় মহাসড়কে ভুট্টা শুকানোর দায়ে মোবাইল কোর্ট  ২ জনকে জরিমানা পাসপোর্টধারীর বদলে অন্য নারীকে ইতালি পাচার, ৫৬টি পাসপোর্টসহ ৭ সদস্য আটক দেশে ৪৫ লাখ মামলা বিচারাধীন, বিচার ব্যবস্থার ওপর বড় চাপ: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আসছে নতুন রিয়েলিটি শো প্রতিভার সন্ধানে বিমানে আর্জেন্টিনাকে নিয়ে রসিকতা নরকযন্ত্রণায় ক্ষুব্ধ এলাকাবাসী, নীরব পৌর কর্তৃপক্ষ মাদক, জুয়া, চোরাচালান ও অবৈধ বালু-পাথর লুট বন্ধ করতে হবে: এমপি রুবেল আবারও তীব্র গ্যাস সংকটে আশঙ্কা মাগুরায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু  মাদরাসায় ঝুলছিল ছাত্রীর মরদেহ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ

স্বাস্থ্যে দুর্নীতির স্বর্গরাজ্য, নেতৃত্বে সচিব কামরুজ্জামান

স্বাস্থ্যে দুর্নীতির স্বর্গরাজ্য, নেতৃত্বে সচিব কামরুজ্জামান
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ সরকারি চিকিৎসকদের বদলি ও পদোন্নতিতে দিতে হয় ৫ থেকে ২০ লাখ টাকা; বনিবনা না হলে আটকে রাখা হয় ফাইল, ঠিকাদারদের কার্যাদেশ পেতে গুনতে হয় ২ থেকে ৫ শতাংশ হারে কমিশন। নথি অনুমোদন বা দপ্তরের কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন ইত্যাদি বিষয়েও মন্ত্রী বা প্রতিমন্ত্রীর অনুমতি বা অনুমোদন নেওয়ার প্রয়োজন মনে করেন না। এসব অভিযোগ যার বিরুদ্ধে, তিনি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

তার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, প্রশাসনিক বিধি লঙ্ঘন, চিকিৎসকদের বদলি ও পদোন্নতিতে অনিয়ম এবং উন্নয়ন প্রকল্পে প্রভাব বিস্তারের অভিযোগ তুলে তদন্তের দাবি জানানো হয়েছে। সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো একটি অভিযোগপত্রে এসব অনিয়মের বিষয় উল্লেখ করা হয়েছে। এতে দাবি করা হয়েছে, উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হলে স্বাস্থ্য খাতে সংঘটিত অনিয়ম ও প্রশাসনিক দুর্বলতার প্রকৃত চিত্র সবার সামনে উন্মোচন হবে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানকে লেখা এই অভিযোগপত্রে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তে বিধি অনুসরণ করা হচ্ছে না এবং গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত এককভাবে নেওয়া হচ্ছে। এতে মন্ত্রণালয়ের স্বাভাবিক কার্যক্রম, জবাবদিহি ও প্রশাসনিক স্বচ্ছতা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগকারীর দাবি। অভিযোগে আরও বলা হয়েছে, চিকিৎসকদের বদলি ও পদোন্নতির ক্ষেত্রে অনিয়ম এবং আর্থিক লেনদেনের একটি অভিযোগ বহুদিন ধরে বিভিন্ন মহলে আলোচিত। চিকিৎসকদের বদলি ও পদোন্নতির ক্ষেত্রে মোটা অঙ্কের অর্থ লেনদেন হয় এবং সমঝোতা না হলে সংশ্লিষ্ট নথি দীর্ঘদিন আটকে রাখা হয়। একই সঙ্গে ঠিকাদারি বিল অনুমোদনের ক্ষেত্রেও কমিশন গ্রহণের অভিযোগ আনা হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, সম্প্রতি রাজশাহী মেডিকেল ইউনির্ভাসিটি ১২০০ শয্যার হাসপাতাল ও ক্লিনিক ফ্যাকাল্টির ভবন নির্মাণ প্রকল্পের আহ্বানকৃত একটি দরপত্রের মূল্যায়নের ধারাবাহিকতা উপেক্ষা করে সম্পূর্ণ অনৈতিকভাবে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদান করা হয়েছে। দরপত্রের লোয়েস্ট বিডার হয় ওয়াহিদ কনস্ট্রাকশন। দ্বিতীয় লোয়েস্ট হয় এইচআইসিসি-এমসিএইচএল জেভি, তৃতীয় লোয়েস্ট হয় স্পেক্ট্রা-ইউসিসি জেভি এবং চতুর্থ হয়েছে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লি.। এর মধ্যে এনডিইর ব্যাংক গ্যারান্টির এক্সটেনশন পেপার ছিল না এবং স্পেক্ট্রার প্রদত্ত কাগজপত্রে অসংগতি ধরা পড়ে। সামগ্রিক বিবেচনায় এবং পিপিআর আইন অনুসারে কাজ পাওয়ার কথা ওয়াহিদ কনস্ট্রাকশনের। কিন্তু এই প্রতিষ্ঠানের অনুকূলে কার্যাদেশ প্রদান না করে চার মাস নথি আটকে রাখা হয়, পরবর্তী সময়ে এইচআইসিসি-এমসিএইচএল জেভিকে কার্যাদেশ প্রদান করা হয়। ওয়াহিদ কনস্ট্রাকশন লি.-এর প্রস্তাবিত ব্যয় ছিল ৪৯৭ কোটি ৩৩ লাখ ২১ হাজার ৩৬২ টাকা, অন্যদিকে এইচআইসিসি-এমসিএইচএল জেভি প্রস্তাবিত ব্যয় ছিল ৫৩৯ কোটি ৮১ লাখ ২০ হাজার ৩২৫ টাকা। অর্থাৎ প্রায় ৪০ কোটি টাকা বেশিতে কার্যাদেশ প্রদান করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে, স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরীর পক্ষ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করলে ওয়াহিদ কনস্ট্রাকশন অপারগতা প্রকাশ করায় কার্যাদেশ পায়নি।

অভিযোগে থেকে জানা গেছে, সচিব নিজের পছন্দের কয়েকজন কর্মকর্তাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে বহাল রেখে তাদের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম পরিচালিত করছেন (এই কর্মকর্তারা বিগত সময়ে বিতর্কিত কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন) বিশেষ করে কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন, প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ এবং নথি নিষ্পত্তির ক্ষেত্রে মন্ত্রী বা প্রতিমন্ত্রীর সঙ্গে যথাযথ সমন্বয় করা হচ্ছে না।

এ ছাড়া মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ডেলিগেশন অব ফিন্যান্সিয়াল পাওয়ার অনুযায়ী মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন কেনাকাটা/আর্থিক সব নথি মন্ত্রী পর্যায়ের অনুমোদন নেওয়ার কথা। তবে অনেক নথি সচিব নিজেই অনুমোদন করে থাকেন। স্বাস্থ্য সচিবের দপ্তরে নথি নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা তৈরি করে রাখা হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ ফাইল ১০ থেকে ৩০ দিন, এমনকি কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি সময় স্বাক্ষরের অপেক্ষায় থাকে বলে অভিযোগ করা হয়েছে। এর ফলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, প্রশাসনিক সিদ্ধান্ত এবং বিভিন্ন সেবা কার্যক্রম বিলম্বিত হচ্ছে বলেও জানান তারা। অভিযোগকারী দাবি করেছেন, বর্তমান সরকারের স্বচ্ছতা, জবাবদিহি ও প্রশাসনিক সংস্কারের লক্ষ্য বাস্তবায়নে এসব অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে স্বাস্থ্য সচিবের সম্পদ, প্রশাসনিক সিদ্ধান্ত এবং উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদ্ঘাটনের আহ্বান জানানো হয়েছে।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর এক নেতা বলেন, নিয়োগ পাওয়ার পর থেকেই সচিব মো. কামরুজ্জামান চৌধুরী সমন্বিতভবে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা না করে অনেকটা স্বেচ্ছাচারীভাবে পরিচালিত করছেন। এতে বর্তমান সরকারের প্রত্যাশা অনুসারে স্বাস্থ্য বিভাগ কাজ করতে পারছে না। অভিযোগগুলোর বিষয়ে জানতে গত মঙ্গল ও বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। এমনকি তার ব্যক্তিগত ফোনে শর্ট মেসেজ দিলেও তিনি কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেননি। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বিষয়গুলো এরই মধ্যে সরকারের উচ্চ পর্যায়ে পৌঁছে গেছে, যা নিয়ে মন্ত্রণালয়ের একটি বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া বলেন, রাষ্ট্রে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হওয়াই অনভিপ্রেত বিষয়। জনপ্রশাসনের জন্য অস্বস্তিকর এবং বিব্রতকর। রাষ্ট্রের একজন কর্মকর্তার উচিত কাজে নিজের স্বচ্ছতা ধরে রাখা এবং সমালোচনার ঊর্ধ্বে থেকে কাজ করা। প্রসঙ্গত, চলতি বছরের গত ৩ মার্চ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে চুক্তিভিত্তিক সচিব হিসেবে নিয়োগ পান মো. কামরুজ্জামান চৌধুরী। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রাব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসারে ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয় তাকে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জি-২০ তে অংশ নিতে নয়াদিল্লি যাচ্ছেন আরিফুর রহমান

  নিজস্ব প্রতিবেদক আসন্ন জি-২০ শীর্ষ সম্মেলনকে সামনে রেখে ভারতের রাজধানী নয়াদিল্লিতে সর্বাত্মক প্রস্তুতি চলছে। ভারতের সভাপতিত্বে চলতি মাসের ৯ ও ১০ সেপ্টেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে অংশ নিতে নয়াদিল্লি যাচ্ছেন দৈনিক ভোরের পাতা পত্রিকা সিনিয়র সাংবাদিক আরিফুর রহমান। ভারত সরকারের আমন্ত্রনে আগামীকাল (৭ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে হযরত ঢাকা হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে “ভিস্তারা এয়ারলাইন্স” বিমানযোগে দিল্লি পৌছাবেন। দিল্লির প্রগতি ময়দানে আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক সম্মেলন। বিশ্বের সবচেয়ে ধনী ও শক্তিধর দেশের নেতারা অংশ নেবেন এই সম্মেলনে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রোঁ, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একের পর এক অতিথি এসে পৌঁছাবেন বৃহস্পতিবার রাত থেকে। এই সম্মেলনের জন্য দিল্লির প্রগতি ময়দানকে নতুন করে গড়ে তোলা হয়েছে।

আরও পড়ুন
language Change