ডেস্ক রিপোর্টারঃ
সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠন ও নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ-এর যৌথ উদ্যোগে বিশ্বনেতা নেলসন ম্যান্ডেলার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও 'নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৬' প্রদান করা হয়েছে।
গত রবিবার (১৯ জুলাই) বিকেল ৫ টায় ঢাকার বাংলামোটরস্থ বিশ্ব সাহিত্য কেন্দ্রে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। নেলসন ম্যান্ডেলা: আদর্শ ও কর্মময় জীবন শীর্ষক এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী জনাব এম নাজিম উদ্দীন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জজকোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোঃ হাবিবুল হক। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠন এবং নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব মোঃ মাসুদ রানা।
অনুষ্ঠানে বক্তারা নেলসন ম্যান্ডেলার বর্ণাঢ্য কর্মময় জীবন, বর্ণবাদ বিরোধী দীর্ঘ সংগ্রাম এবং শান্তির দর্শন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। দেশের বিভিন্ন ক্ষেত্র থেকে আগত বরেণ্য ব্যক্তিবর্গ ও গুণীজন এ সময় উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শেষ পর্বে মানবকল্যাণ ও সমাজে নিজ নিজ পেশায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ২২ জন বিশিষ্ট গুণীজনকে সম্মানিত করা হয়। এর মধ্যে আইন পেশায় বিশেষ অবদানের জন্য নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কারে ভূষিত হন অনুষ্ঠানের বিশেষ অতিথি অ্যাডভোকেট মোঃ হাবিবুল হক। শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত