শেখ তাইজুল ইসলাম মোংলা প্রতিনিধিঃ
বাগেরহাট শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের এক আইনজীবীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাত ১টার দিকে শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে এবং তিনি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাজ শেষে শুক্রবার গভীর রাতে নিজ বাড়িতে ফিরছিলেন অ্যাডভোকেট নিজাম উদ্দিন। পথিমধ্যে শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় পৌঁছালে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তার পথরোধ করে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে এবং স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি বাগেরহাট জেলা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এর সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ চালিয়ে যাচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত