আকাশ মনি :
.
উৎসবমুখর পরিবেশ ও শিশুনন্দিত আবহে উদযাপিত হলো ছোটদের জনপ্রিয় পত্রিকা 'কানামাছি'র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে ২৫ জুলাই (শনিবার) বিকেল ৪টায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এক উন্মুক্ত ছড়া-কবিতা পাঠ ও 'একুশ ছুঁয়ে কানামাছি' শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। দেশের বিশিষ্ট শিশুসাহিত্যিক ও কবিদের অংশগ্রহণে এ আয়োজন পরিণত হয় এক অনন্য মিলনমেলায়।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশুসাহিত্যিক রহীম শাহ, শিশুসাহিত্যিক আনজীর লিটন, শিশুসাহিত্যিক আহমেদ জসিম, শিশুসাহিত্যিক চন্দনকৃষ্ণ পাল, শিশুসাহিত্যিক রমজান মাহমুদ, শিশুসাহিত্যিক জাকির হোসেন কামাল এবং কানামাছি’র সম্পাদক ও প্রকাশক মঈন মুরসালিন।
সম্মানিত অতিথিগণ 'কানামাছি' পত্রিকার দুই দশকের পথচলার প্রশংসা করে বলেন, শিশু-কিশোরদের মনন গঠনে এবং শুদ্ধ সাহিত্য চর্চায় পত্রিকাটি দীর্ঘ ২০ বছর ধরে যে ভূমিকা রেখে আসছে, তা অত্যন্ত প্রশংসনীয়। আগামীতেও কানামাছি নতুন প্রজন্মের মাঝে সুস্থ ধারার সাহিত্য ছড়িয়ে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সূচনা বক্তব্যে কানামাছি
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত