তারিখ লোড হচ্ছে...

হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ ৪ জন আটক রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা ১০ আগস্ট পর্যন্ত বৃদ্ধি জনতা ব্যাংকে ছুটির দিনেও অফিস করানো নিয়ে ক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীরা বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় অভিনেত্রীকে নির্যাতনের অভিযোগ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন মাদক ও চাঁদাবাজের বিরুদ্ধে লালবাগ ২৪নং ওয়ার্ডে প্রতিবাদী মিছিল মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগ জানাযা শেষে গণপিটুনিতে খুনির মৃত্যু, বাড়িতে আগুন স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল সাতক্ষীরায় সরকারি মৎস্য খামারের মাছ হরিলুট, ভাড়ার টাকা গায়েব,বাড়ি ভাড়া উত্তোলনের অভিযোগ  মার্শাল আর্ট ক্লাব কাপে শ্রীমঙ্গলের দুই শিক্ষার্থীর সাফল্য বটিয়াঘাটায় ঘুমন্ত যুবককে হাত-পা বেঁধে বস্তাবন্দি করার অভিযোগ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা পুনরায় শুরু যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে আমরাও শান্ত থাকব: ইরান অ্যাডভোকেট শান্ত হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে আইনজীবীদের বিক্ষোভ মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গুলিস্তানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ: দুর্ভোগে দক্ষিণ-পশ্চিমের ২১ জেলার মানুষ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাঁধে দুর্নীতির ভুত: ৪ মাস ধরে আটকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টেন্ডার ফ... হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল পাথরঘাটায় নৌ পুলিশের ঘুষ গ্রহন,ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে নাটোরে পৃথক অভিযানে ৩ হাজার ইয়াবা ও ৭০ বোতল এসকাপ সিরাপ উদ্ধার, আটক ২ শাল্লার উজানগাঁও গ্রামের রুপ মিয়ার বসতঘর থেকে বিট্রিশ আমলের লোহার পিলার(মেগনেট) উদ্ধার দুর্নীতির দায়ে অপসারিত চেয়ারম্যানের মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগ সুন্দরবন সুরক্ষায় অঙ্গীকার: আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবসে মোংলা-রামপালে বেডসের বৃক্ষরোপণ অভিযান কালীগঞ্জে ফের বিদ্যুতের নড়বড়ে খুঁটি, বড় দুর্ঘটনার আশঙ্কা বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সংসদ ভবনে এলাকায় অনাকাঙ্ক্ষিত হট্টগোল সামাল দেন প্রতিমন্ত্রী ইশরাক বেনাপোলে ব্যবসায়ীর বাড়ি ভাঙচুর, প্রাণনাশের হুমকি থানায় অভিযোগ টানা ৩ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায় শিক্ষামন্ত্রীর পদত্যাগে যা বলছেন বলিউড তারকারা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা-বাবা খুন, পুত্র আটক এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের রাজনীতির মাঠে এক নক্ষত্র নাদিম চৌধুরী রাঙামাটিতে ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক বাবা-মা  চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি'র চেয়ারম্যান হামিদ রানা ইয়ামিন হত্যা: সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল সতীর্থদের বিশেষ উপহার দিয়েছেন মেসি, কি ছিল সেই ব্যাগে? হামলার শিকার সাংবাদিক রাজু হামিদ: জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি ঢাকা প্রেসক্লাবের এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা বর্ণাঢ্য আয়োজনে ছোটদের পত্রিকা কানামাছির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফিঙ্গারপ্রিন্টে কাজ হচ্ছে না, যাচাই হবে আইরিশ সাতক্ষীরা তালার ধানদিয়ায় রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন  রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক এমপি নজরুলের একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর ভিডিও

জনতা ব্যাংকে ছুটির দিনেও অফিস করানো নিয়ে ক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীরা

জনতা ব্যাংকে ছুটির দিনেও অফিস করানো নিয়ে ক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীরা
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

জনতা ব্যাংকে ‎সাপ্তাহিক ছুটির দিনে যখন সন্তান তার বাবার পাশে একটু খেলার অপেক্ষায় থাকে, যখন ক্লান্ত শরীরটা একটু বিশ্রামের প্রহর গোনে,ঠিক তখনই ভেসে এলো এক স্বৈরাচারী ফরমান! কোনো আলোচনা নেই, নেই কোনো সার্ভিস রুলসের তোয়াক্কা। এক অদৃশ্য ক্ষমতার জোরে কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনকে এক নিমেষে জিম্মি করে ফেলা হয়েছে বলে অভিযোগ তুলেছে ব্যাংক কর্মকর্তারা । কিন্তু প্রশ্ন উঠেছে,এটা কি কেবলই ব্যাংক সেবার গতি বাড়ানোর চেষ্টা, নাকি স্পষ্ট অনিয়ম আর মানসিক নির্যাতনের আরেক নাম?

‎অভিযোগের তীর সরাসরি,রাজধানীর মতিঝিলে অবস্থিত জনতা ব্যাংক পিএলসি-র প্রধান কার্যালয় এবং ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের দিকে! বাংলা কিউআর মার্চেন্ট সম্প্রসারণ আর নিবন্ধনের লক্ষ্যমাত্রা পূরণের অজুহাতে এক ই-মেইলের বার্তাতেই ব্যাংকটির হাজারো কর্মকর্তার ওপর নেমে এসেছে ছুটির দিনেও খাটুনির খড়গ। আগামী ২৪ ও ২৫ জুলাই, শুক্র ও শনিবারের মতো নির্ধারিত সরকারি সাপ্তাহিক ছুটি বাতিল করে সবাইকে মাঠে নামার নির্দেশ দেওয়া হয়েছে।

‎ব্যাংকিং নিয়মনীতি ও প্রচলিত সার্ভিস রুলসকে বুড়ো আঙুল দেখিয়ে কীভাবে এমন একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়, তা নিয়ে এখন তোলপাড় পুরো ব্যাংকিং পাড়া। সার্ভিস রুলস অনুযায়ী একজন এমডি ই-মেইল বা খুদে বার্তা পাঠিয়ে এভাবে ছুটির দিনকে বাধ্যতামূলক কর্মদিবস ঘোষণা করতে পারেন কিনা, সেই আইনি ভিত্তি নিয়ে উঠেছে বড় প্রশ্ন। আরও বড় অনিয়ম হলো, নির্দেশনায় নির্দিষ্ট কিছু কর্মকর্তার কথা বলা হলেও মাঠপর্যায়ের এরিয়া প্রধান ও শাখা ব্যবস্থাপকরা এখন পুরো অফিসকেই জোর করে হাজির করার তোঘলকি কাণ্ড চালাচ্ছেন!

‎চাকরির প্রয়োজনে রাত-দিন অতিরিক্ত কর্মঘণ্টা দেওয়া ব্যাংক কর্মকর্তারা আজ দিশেহারা। অতীতে ঈদের ছুটি বাড়লে যেমন আগেভাগে অতিরিক্ত কাজ করে দেওয়া হতো, এখানে তেমন কোনো বিকল্প ছুটির বন্দোবস্ত রাখা হয়নি। দেওয়া হচ্ছে না কোনো অতিরিক্ত প্রণোদনা বা ওভারটাইম সুবিধাও। সোজা কথায়, কোনো নিয়ম না মেনে, কর্মীদের শ্রমকে নিখরচায় শুষে নেওয়ার এক চরম অপকৌশল এটি! ‎ডিজিটাল ব্যাংকিং নিশ্চিত করার নাম করে কর্মীদের অধিকার ও বিশ্রাম হরণ করার এই মানসিক অত্যাচার কতদিন চলবে? প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের দোহাই দিয়ে ব্যাংক কর্মকর্তাদের ক্রীতদাসের মতো ব্যবহার করা কোন ধরনের শাসন? এই অনিয়ম ও স্বেচ্ছাচারিতার জবাব এখন সময় এসেছে চেয়ে নেওয়ার!

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ময়লা-আবর্জনার স্তূপে অতিষ্ঠ চাটখিল, প্রশাসনকে দুষছেন জনগণ

ময়লা-আবর্জনার স্তূপে অতিষ্ঠ চাটখিল, প্রশাসনকে দুষছেন জনগণ

আবদুল মোতালেব চাটখিল (নোয়াখালী) প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিল উপজেলার পৌর বাজারের ময়লা-আবর্জনার স্তূপকে কেন্দ্র করে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলার ব্যস্ত চাটখিল-রামগঞ্জ সড়কের পাশে, ১১ নম্বর মুক্তিযুদ্ধ কমপ্লেক্স সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে পৌর বাজারের বর্জ্য ফেলা হচ্ছে। এতে দুর্গন্ধ, পরিবেশ দূষণ এবং জনস্বাস্থ্য ঝুঁকি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন পৌর বাজারের বিভিন্ন দোকান, কাঁচাবাজার ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করা বিপুল পরিমাণ ময়লা-আবর্জনা ওই স্থানে এনে ফেলা হয়। কিন্তু নিয়মিত অপসারণ ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে সেখানে বিশাল ময়লার স্তূপ তৈরি হয়েছে। বিশেষ করে গরম আবহাওয়া ও বৃষ্টির সময় দুর্গন্ধ অসহনীয় হয়ে ওঠে। চাটখিল-রামগঞ্জ সড়ক উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। প্রতিদিন হাজার হাজার মানুষ এ সড়ক ব্যবহার করেন। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, নারী ও বৃদ্ধদের চলাচলের সময়

আরও পড়ুন
language Change