রুস্তম ফারাজী, কেশবপুরঃ
যশোরের কেশবপুর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে শাহিন (৩৪) নামে এক মাদককারবারিকে ২০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে। বুধবার (২৯ জুলাই) দুপুরে পৌর শহরের গাজীর মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সে গাইবান্ধা জেলার খামার বোয়ালী গ্রামের আজগর আলীর ছেলে। ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন এর দিক-নির্দেশনায় উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোকলেচুর রহমান, সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) ইসরাফিল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর শহরের গাজীর মোড় এলাকা থেকে শাহীনকে ২০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, দুইশত পিচ ইয়াবাসহ শাহীন নামে এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। মাদক, সন্ত্রাসমুক্ত উপজেলা গড়তে থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত