তারিখ লোড হচ্ছে...

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল কাশিয়ানীতে সরকারি পুকুরের গাছ বিক্রির অভিযোগ, সোহেলের বিরুদ্ধে যুবদল নেতা হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন লালবাগে কিল্লারমোড় বাজারের পেছনে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী ভূমি অফিস জেলা প্রশাসকদের ১৪ নির্দেশনা কেশবপুরে বায়সা কালী মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছানোর চিন্তা টিকটকে টাকা পাঠানোর সুবিধা আসছে সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল খেলয়ার রবার্তো কার্লোস বিশ্ববাজারে সোনার দাম বাড়ল আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম এর আম্মার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা নারী যাত্রীদের প্রশ্ন: কিসের গোলাপি বাস, কখন আসে, কোথায় যায় প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

পূষ্পধারা হাউজিং এর নতুন জালিয়াতির ফাঁদ, পা দিলেই সর্বনাশ

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

জমি বিক্রির প্রচারণায় কথিত একটি বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে ক্রেতাদের আকৃষ্ট করার অভিযোগ উঠেছে রিয়েল এস্টেট প্রতিষ্ঠান পুষ্পধারা প্রপার্টিজের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি পুষ্প ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি তুলে সম্ভাব্য ক্রেতাদের ভবিষ্যতে জমির মূল্য কয়েকগুণ বাড়বে-এমন আশ্বাস দিয়ে বিনিয়োগে উৎসাহিত করছে।

অনুসন্ধানে দেখা যায়, পুষ্পধারা তাদের প্রচারণায় দাবি করছে, মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রায় ১০০ বিঘা জমির ওপর আন্তর্জাতিক মানের একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। সম্ভাব্য ক্রেতাদের কাছে প্রচারণায় বলা হচ্ছে, ওই বিশ্ববিদ্যালয়ের আশপাশে জমি কিনলে ভবিষ্যতে তা পানির দামে হীরা কেনার মতো লাভজনক বিনিয়োগ হবে।

অনুসন্ধানে জানা গেছে, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়টি সরকারের অনুমোদনপ্রাপ্ত নয়। সরকারি গেজেট, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) স্বীকৃতির তথ্য ওই বিষয়ে পাওয়া যায়নি।

আরও দেখা যায়, পুষ্পধারার ওয়েবসাইটে সহযোগী প্রতিষ্ঠানের তালিকায় ‘পুষ্পধারা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’ নামটি উল্লেখ করা হয়েছে। যদিও প্রতিষ্ঠানটি আইনগতভাবে প্রতিষ্ঠিত হয়নি। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কার্যক্রম নেই, ক্যাম্পাস। নেই সরকারি অনুমোদনের তথ্যও।

এদিকে, জমি বিক্রির নামে প্রতারণার অভিযোগও রয়েছে পুষ্পধারা প্রপার্টিজের বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাসকে বিপণন কৌশল হিসেবে ব্যবহার করে ক্রেতাদের কাছ থেকে জমি বিক্রির চেষ্টা চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে, পতিত আওয়ামী লীগের মন্ত্রী কিংবা এমপির কাছ থেকে টাকা নিয়ে পুষ্পধারা কথিত এই বিশ্ববিদ্যালয় করবে। এই কারণে পুষ্পধারা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাট, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দুর্নীতিগ্রস্ত সাবেক মেয়র ফজলে নুর তাপস, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেনের সঙ্গে যোগাযোগ রাখছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের নামে ১০০ কোটি টাকা ফান্ড সংগ্রহের চেষ্টা করছেন পুষ্পধারার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলীনূর ইসলাম। আর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগসূত্র তৈরি করছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মুহাম্মদ মনিরুজ্জামান। তাদের কৌশল এখানেই শেষ নয়, বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রোভিসি, ট্রেজারার নিয়োগ দেওয়ার নামে টাকা হাতিয়ে নিচ্ছে পুষ্পধারা এরকম অভিযোগ রয়েছে।

পুষ্পধারার নানারকম প্রতারণায় সহযোগিতা করে যাচ্ছেন পরিচালক ফয়সাল আহমেদ খান, দুর্নীতির দায়ে বাংলাদেশ ব্যাংক থেকে চাকরিচ্যুত মো. মঈন খান, মো. হাসিবুল হক ওরফে ডেসটিনি মামুন, মো. জুলফিকার আলী, এনামুল হক, মো. আতিকুর রহমান, মো. মমিনুল ইসলাম মিয়াজী, সৈয়দ মাসুদুর রহমান, তুষার দেওয়ান, মোহাম্মদ আলী রেজা। এরা কোম্পানির পরিচালক হিসেবে প্রতারণা চালিয়ে যাচ্ছেন।

এমনকি কোনো সাংবাদিক তাদের বিরুদ্ধে নিউজ করলে দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। গুম, খুনের হুমকিও পাচ্ছেন সাংবাদিকরা। মামলার হুমকি দিচ্ছে।

৫ আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর পুষ্পধারায় আওয়ামী লীগের দোসররা এখন বিএনপির লেবাস ধারণ করেছেন। পুষ্পধারার এই প্রতারণায় সহযোগিতা করছেন ফুটপাতের চাঁদাবাজ পাতি নেতা খায়রুজ্জামান রাজ ওরফে ‘হিজড়া রাজ।’ এই ‘হিজড়া রাজ’ ঢাকায় সমকামী নেটওয়ার্ক পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমকামী নেটওয়ার্কের সক্রিয় এই সদস্য নিজেকে স্থানীয় সংসদ সদস্য মির্জা আব্বাসের ঘনিষ্ঠ লোক বলে পরিচয় দেন। এই হিজড়া রাজ ডেসটিনি মামুনের লাঠিয়াল হিসেবে কাজ করছেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কেউ কোনো বিশ্ববিদ্যালয়ের নাম ভাঙিয়ে প্রতারণা করলে তা শাস্তিযোগ্য অপরাধ। বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আইন অনুযায়ী সরকারের অনুমোদন, শিক্ষা মন্ত্রণালয়ের প্রক্রিয়া এবং পরবর্তী গেজেট প্রকাশ বাধ্যতামূলক। বিশ্ববিদ্যালয় হওয়ার আগেই বিশ্ববিদ্যালয়ের পরিচয়ে প্রচারণা চালানো আইনসম্মত নয়।

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী সরকার কর্তৃক অনুমোদিত এবং আইনের অধীনে প্রতিষ্ঠিত না হলে কোনো প্রতিষ্ঠান নিজেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচয় দিতে পারে না। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সরকারের অনুমোদন ও সরকারি গেজেট প্রকাশ অপরিহার্য।

আইনে আরও বলা হয়েছে, কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম এমন হতে পারবে না, যা বিদ্যমান কোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নামের সঙ্গে বিভ্রান্তিকর সাদৃশ্য সৃষ্টি করে।

আইন লঙ্ঘনের ক্ষেত্রে সরকার, শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারে। অনুমোদন ছাড়া বিশ্ববিদ্যালয় হিসেবে প্রচারণা, শিক্ষার্থী ভর্তি বা শিক্ষা কার্যক্রম পরিচালনা আইনবিরোধী।

অনুসন্ধানে পুষ্পধারা প্রপার্টিজের বিরুদ্ধে আরও কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য প্রশাসনিক পদ-যেমন উপাচার্য (ভিসি), উপ-উপাচার্য (প্রোভিসি) ও ট্রেজারার নিয়োগের আশ্বাস দিয়ে অর্থ আদায়ের অভিযোগ। তবে এসব অভিযোগের পক্ষে স্বাধীনভাবে যাচাইযোগ্য নথি এই প্রতিবেদনের সময় পর্যন্ত পাওয়া যায়নি।

অভিযোগগুলোর বিষয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলীনূর ইসলামের বক্তব্য জানার চেষ্টা করা হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রকাশ করা হবে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত  পুষ্পধারার চেয়ারম্যান মুহাম্মদ মনিরুজ্জামানের একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোন সদুত্তর দিতে পারেননি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

এলজিইডি’র পিডি এনামুল কবিরের অনিয়ম দুর্নীতি তদন্তের দাবি

এলজিইডি’র পিডি এনামুল কবিরের অনিয়ম দুর্নীতি

নিজস্ব প্রতিবেদক॥ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলী এবং প্রকল্প পরিচালক এনামুল কবিরের ক্ষমতার অপব্যবহার,জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন,মানি লন্ডাারিং প্রক্রিয়ায় বিদেশে অর্থ পাচার,আয়কর ফাঁকি প্রদান, অনিয়ম ও দুর্নীতি তদন্তে কমিটি গঠন এবং বিশেষায়িত তদন্ত করার জন্যে সংশ্লিষ্ট দপ্তরসমুহকে নির্দেশনা প্রদানের জন্যে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবের সমীপে আবেদন করা হয়েছে। ১৬ ফেব্রুয়ারী-২০২৬ তারিখে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবের সমীপে জনস্বার্থে দায়েরকৃত এক আবেদনে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলী প্রকল্প পরিচালক এনামুল কবির ক্ষমতার অপব্যবহার,অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে অঢেল সম্পদের মালিক হয়েছেন। অনিয়ম দুর্নীতির মাধ্যমে সরকারি প্রকল্পে প্রভাব খাটিয়ে তিনি শত কোটি টাকার মালিক হয়েছেন। সরকারি চাকরিজীবনের সঙ্গে তার সম্পদের বৈধতার মধ্যে স্পষ্ট অসমতা লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল

আরও পড়ুন
language Change