রুস্তম ফারাজী, কেশবপুরঃ
কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত শনিবার রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় দুই বছর মেয়াদি ২১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির বিগত কমিটির সভাপতি লিয়াকত আলী।
নবগঠিত কমিটিতে মুন্সি আব্দুল মান্নানকে সভাপতি, বেলায়েত হোসেনকে সাধারণ সম্পাদক এবং সেখ ফিরোজ আহমেদকে যুগ্ম সম্পাদক নির্বাচিত করা হয়েছে। নতুন কমিটির নেতৃবৃন্দ শিক্ষার মানোন্নয়ন, শিক্ষা প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং শিক্ষক-কর্মচারীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এদিকে, সেখ ফিরোজ আহমেদ কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক নির্বাচিত হওয়ায় কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি এস এম মুনজুর রহমান ও সাধারণ সম্পাদক বাসুদেব সেনগুপ্ত তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত