মো. জুয়েল হোসেন | সিরাজগঞ্জ প্রতিনিধি: অনলাইন নিউজ পোর্টাল ‘বার্তা বাজার’-এর সম্পাদক ও প্রকাশক নাছির উদ্দিন পাটওয়ারীর রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় সিরাজগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) মাগরিবের নামাজের পর সিরাজগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে বার্তা বাজার এর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও প্রেস ক্লাবের সদস্য সোহান সেখ এর আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ও নাছির উদ্দিন পাটওয়ারীর দ্রুত আরোগ্য কামনা করেন।
অনুষ্ঠানে অসুস্থ আরও চার সিনিয়র সাংবাদিক—সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক ও দৈনিক সংবাদের জেলা বার্তা পরিবেশক আব্দুল কুদ্দুস, সাবেক সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার ফেরদৌস রবিন, সাবেক সাংগঠনিক সম্পাদক এবং দৈনিক আমাদের সময় ও গাজী টেলিভিশনের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, প্রেস ক্লাবের সদস্য ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়ের আরোগ্য কামনায় বিশেষ দোয়া করা হয়।
পাশাপাশি প্রেস ক্লাবের সদস্য ও নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি সুজন সরকার সুজনের মরহুম মায়ের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।
মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম বাবু, প্রেস ক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ, সিনিয়র সাংবাদিক জাকিরুল ইসলাম সান্টু, সহ-সাধারণ সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু, সাংগঠনিক সম্পাদক রহমত আলী, দপ্তর সম্পাদক এনামুল হক এবং সমাজ কল্যাণ সম্পাদক মিলন শেখ।
এছাড়াও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি হিসেবে দৈনিক দোলন চাঁপা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফজল এ খোদা লিটন, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি শুভ কুমার ঘোষ, দৈনিক ভোরের আকাশের মাসুদ রানা, ঢাকা পোস্টের নাজমুল হাসান, আই নিউজ বিডি'র বিভাগীয় প্রধান ও দৈনিক সবুজ বাংলাদেশ এর জেলা প্রতিনিধি মো. জুয়েল হোসেন, দৈনিক অগ্নিশিখার মোঃ রকিবুল ইসলাম, দৈনিক চিত্রের হোসেন আলী, দৈনিক নাগরিক ভাবনার মাসুদ রেজা, NPB-এর শামীম শাহরিয়ার রাফি, ৫২ টিভির ইউসুফ-উ-জ্জামান ইমরান ও দৈনিক আইন বার্তার জেলা প্রতিনিধি শাহ আলমসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত