আন্তর্জাতিক ডেস্কঃ
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি হাসপাতালের শিশু ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় পিআইএমএস হাসপাতালের নার্সারিতে ১৬ নবজাতক ছিল।
তাদের মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
হাসপাতাল কর্মকর্তাদের বরাতে জিও নিউজ জানায়, নার্সারিতে থাকা একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) কম্প্রেসর বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন পুরোপুরি নেভানোর পর সেখানে কুলিং কার্যক্রম চালানো হচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত