শেখ জোবায়ের আল জামান,সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরার দেবহাটায় শ্মশানের জমি দখলের অভিযোগে মানববন্ধন ও গণমিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত করা হয়েছে সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদেষের জগদীশ সরকারকে।
হাতে প্রতিবাদী ব্যানার, মুখে স্লোগান। এভাবেই দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ এলাকায় মানববন্ধন ও গণমিছিল করেন স্থানীয় বাসিন্দারা।
বিক্ষোভকারীদের অভিযোগ, সুবর্ণাবাদ মহাশ্মশানের দাহ্য কাঠ রাখার স্থান ও শ্মশানের জমি দখল করা হয়েছে। এতে দীর্ঘদিনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি তাদের।
আমাদের শ্মশানের জায়গা দখলমুক্ত করে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চাই।
মানববন্ধন শেষে এলাকাবাসী দ্রুত তদন্ত করে শ্মশানের জমি দখলমুক্ত করার দাবি জানান। এদিকে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদেষের জগদীশ সরকারের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, শ্মশানের নির্ধারিত স্থান দ্রুত দখলমুক্ত করে স্থায়ী সমাধান নিশ্চিত করুক প্রশাসন। এখন দেখার বিষয়, অভিযোগের বিষয়ে প্রশাসন কী পদক্ষেপ নেয়।
এসময় বক্তব্য দেন দেবহাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, উপজেলা হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দ্র কান্ত মল্লিক, স্থানীয় ইউপি সদস্য বিধান চন্দ্র, মহাশ্মশানের সহ সভাপতি পরিতোষ গোলদার, কোষাধ্যক্ষ মৃণাল কান্তি হালদার, স্বপ্না মল্লিক, রেনুকা হালদার প্র
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত