তারিখ লোড হচ্ছে...

বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগের পাহাড় লীরা গ্রুপের এমডি আলমগীর ইকবালের বিরুদ্ধে দুদকে অভিযোগ বিপিসির কর্মকর্তা এটিএম সেলিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভুয়া বিল-ভাউচার দিয়ে সরকারি অর্থ আত্মসাৎ, ডলার কারসাজিতে কেন্দ্রীয় ব্যাংকের সুমন ডিএই তে প্রধান সহকারী নাসির উদ্দীনের বদলি ঘিরে উত্তেজনা, নানা অনিয়মের অভিযোগ দুর্নীতির অভিযোগে বরখাস্ত আরিফুরের পুনর্বহালের তদবির পিপিআর বিধিমালা ভেঙে সমাজসেবা অধিদপ্তরের কামরুল- ফিরাদুলের পৌনে ৭ কোটি টাকা দুর্নীতি কাস্টমস কর্মকর্তা ওয়াসেক বিল্লাহর বিরুদ্ধে ঘুষ-চোরাচালান সিন্ডিকেটের অভিযোগ বিএমইটি ঘিরে একচেটিয়া প্রভাবের অভিযোগ ৮৮৪ কোটির রেল প্রকল্প গিলছে মাফিয়া চক্র, সুবিধা পাচ্ছেন বিতর্কিত ঠিকাদাররা উত্তর কাস্টমস বন্ডে মাসুম-হাসনাইন সিন্ডিকেটের দৌরাত্ম্য গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী উজির আলীর বিরুদ্ধে টেন্ডার সিন্ডিকেটের অভিযোগ বঙ্গবন্ধু পরিষদ নেতা প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের বিরুদ্ধে অভিযোগের পাহাড় নলডাঙ্গা হালতি বিলে মোবাইল কোর্ট: ২০ হাজার টাকা জরিমানা, জাল ধ্বংস ও নৌকা জব্দ পুরস্কৃত ডেইরি খামারে হামলা-অবরোধ, দৃষ্টিশক্তি হারানোর শঙ্কায় উদ্যোক্তার বাবা মোংলায় কোস্টগার্ডের তত্বাবধানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: প্রতিমন্ত্রী সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছ অনুষ্টানে রাজাপুরা পীর হোসাইনীয় শেরপুরে সরকারি চাল সংগ্রহে আওয়ামী লীগ নেতাদের মালিকানাধীন মিল, বরাদ্দ নিয়ে প্রশ্ন রাঙামাটিতে কোতয়ালী থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা নব-নিযুক্ত পাজেপ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমাকে খাগড়াছড়ির সর্বস্তরের মানুষের ফুলের শুভেচ্ছা কেশবপুরে চায়ের দোকানে কেরামবোর্ড খেলা বন্ধের ঘোষণা বিশ্ব সাহিত্য কেন্দ্রে মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী উদযাপন ও শান্তি পুরস্কার প্রদান লালবাগে সিনিয়র-জুনিয়র নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন হানিয়া আমিরের গোপন ভিডিও ভাইরাল, নেটদুনিয়ায় তুমুল বিতর্ক সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে হানি ট্র্যাপে টিকটকাকে বিয়ে পড়ে বড় মাশুল গুনলেন ফ্রিল্যান্সার আমার আর বোধ হয় চাকরি করা হলো না, ফেসবুকে পুলিশ কর্মকর্তার আবেগঘন পোস্ট কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা নাটোরের নলডাঙ্গায় ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাতক্ষীরা দেবহাটায় শ্মশানের জমি দখলের অভিযোগে মানববন্ধন ও গণমিছিল বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড লংগদুতে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মোংলায় মসজিদের ওয়াকফ সম্পত্তি নিয়ে অনিয়ম কোটি টাকা আত্মসাতের অভিযোগ শেরপুরে সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন মগবান ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মানোন্নয়নে গণশুনানি সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পর... দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জুলুস রংপুরের ঘটনায় দ্রুত সময়ে জড়িতদের গ্রেফতার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ আগুনে ১৫ নবজাতকের মৃত্যু সম্প্রচারে আসছে দেশের প্রথম হাইব্রিড টেলিভিশন ভিওডি বাংলা সিরাজগঞ্জে সার সংকট নিরসনে জেলা প্রশাসকের জরুরি সভা এমপি আয়নুল হকের গাড়িবহরে হামলার প্রধান আসামি গ্রেপ্তার বেহেলী চেয়ারম্যানের বিরুদ্ধে ৩০০ টাকা আদায় ও চাল কম দেওয়ার অভিযোগ পর্যটন নগরী শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বাস স্টপেজের দাবিতে মানববন্ধন দীঘিনালায় বন্যাকবলিত মানুষের পাশে জেলা বিএনপি ও জেলা পরিষদ ‎সুন্দরবনে আবারো বড় জাহাঙ্গীর বাহিনীর তান্ডব ট্রলারসহ জিম্মি ৫

পিপিআর বিধিমালা ভেঙে সমাজসেবা অধিদপ্তরের কামরুল- ফিরাদুলের পৌনে ৭ কোটি টাকা দুর্নীতি

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোটারঃ

সমাজসেবা অধিদপ্তরের সদর কার্যালয়ে সরকারি অর্থ বরাদ্দের সুনির্দিষ্ট বিধি-বিধান ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর-২০২৫) লঙ্ঘন করে প্রায় পৌনে ৭ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন অধিদপ্তরের সহকারী পরিচালক (গুদাম, যন্ত্রপাতি ও যানবাহন) মো. কামরুল হাসান সরকার এবং সহকারী পরিচালক (প্রশাসন-১) মো. ফিরাদুল হক।

দাপ্তরিক নথিপত্র ও কেনাকাটার হিসাব বিশ্লেষণ করে তাদের বিরুদ্ধে সরকারি ক্রয় প্রক্রিয়ায় বিধি লঙ্ঘন, কাজ খণ্ডিত করে পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দেওয়া এবং ভাউচার ও বিলের মাধ্যমে সরকারি অর্থ ব্যয়ের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

সরকারি কেনাকাটায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রণীত আইন ও বিধিমালার তোয়াক্কা না করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাতের চক্রান্ত বাস্তবায়নের অভিযোগ উঠেছে। অনুসন্ধানে পাওয়া দাপ্তরিক নথি ও কেনাকাটার হিসাব অনুযায়ী, এই প্রক্রিয়ায় মো. কামরুল হাসান সরকার ও মো. ফিরাদুল হক সরাসরি যুক্ত থেকে পুরো প্রক্রিয়ার কারসাজি সম্পাদন করেছেন বলে অভিযোগ রয়েছে।

পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর-২০২৫) অনুযায়ী কোটেশন প্রদানের অনুরোধ বা Request for Quotation Method (RFQ) পদ্ধতিতে বাৎসরিক ক্রয়ের সর্বোচ্চ সীমা ৩০ লাখ টাকা নির্ধারিত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অথচ সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন নথিতে RFQ খাতে মোট ৩ কোটি ৪৯ লাখ ১২ হাজার টাকা ব্যয় দেখানো হয়েছে। অর্থাৎ নির্ধারিত সীমার তুলনায় ৩ কোটি ১৯ লাখ ১২ হাজার টাকা অতিরিক্ত ব্যয় দেখানো হয়েছে।

অভিযোগ রয়েছে, একই খাত বা কাজকে বারবার ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে RFQ পদ্ধতিতে নিজেদের পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে নিউ বাকেরগঞ্জ ডেকোরেটর, ক্যাপিটাল ইলেকট্রিক, আরজে কনস্ট্রাকশন, সেলভিশন সিস্টেমস, আফরিন এন্টারপ্রাইজসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের নামে কোটি কোটি টাকার কাজ বরাদ্দ দেওয়ার অভিযোগ উঠেছে।

একইভাবে সরাসরি ভাউচারের মাধ্যমে বা নগদ কেনাকাটার ক্ষেত্রেও বিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পিপিআর-২০২৫ অনুযায়ী এ ধরনের ক্রয়ে বাৎসরিক সর্বোচ্চ সীমা ১০ লাখ টাকা। অথচ সমাজসেবা অধিদপ্তরের খরচের নথিপত্র বিশ্লেষণ করে সরাসরি ভাউচারের মাধ্যমে ২ কোটি ১৪ লাখ ৯৪ হাজার টাকা কেনাকাটা দেখানো হয়েছে। অর্থাৎ নির্ধারিত সীমার তুলনায় ২ কোটি ৪ লাখ ৯৪ হাজার টাকা অতিরিক্ত অর্থ ভাউচারের নামে উত্তোলন করা হয়েছে বলে অভিযোগ।

অভিযোগ অনুযায়ী, সরকারি e-GP বা উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ায় না গিয়ে ভাউচারের মাধ্যমে কোটি কোটি টাকার সরকারি অর্থ ব্যয় করা হয়েছে। কম্পিউটার সামগ্রী, সেমিনারের ব্যাগ, আপ্যায়ন, জ্বালানি, পরিষ্কার-পরিচ্ছন্নতার সামগ্রী এবং যানবাহন মেরামতের নামে শত শত ভাউচার তৈরি করে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে মো. কামরুল হাসান সরকার ও মো. ফিরাদুল হকের বিরুদ্ধে।

এর পাশাপাশি গত অর্থবছরের RFQ খাতের আরও ১ কোটি ১৫ লাখ টাকার বিল নিয়ে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। অনুসন্ধানকৃত নথিতে দাবি করা হয়েছে, গত অর্থবছরে প্রস্তুত করা এসব বিলের সঠিক দাপ্তরিক ভিত্তি না থাকায় এবং বিধিবহির্ভূত হওয়ায় অ্যাকাউন্টস অফিস বা হিসাবরক্ষণ কার্যালয় থেকে বিলগুলো প্রত্যাখ্যান করে ফেরত পাঠানো হয়েছিল।

অভিযোগ রয়েছে, মো. কামরুল হাসান সরকার ও মো. ফিরাদুল হক পরস্পর যোগসাজশ করে হিসাবরক্ষণ অফিসের প্রত্যাখ্যাত ওই বিলগুলো চলতি অর্থবছরে পুনরায় পাস করিয়ে অর্থ উত্তোলন করেছেন। ফলে আগের অর্থবছরে আটকে দেওয়া ১ কোটি ১৫ লাখ টাকার বিল পরবর্তী অর্থবছরে সরকারি অর্থ হিসেবে পরিশোধ করা হয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে।

পিপিআরবহির্ভূত কেনাকাটা এবং আর্থিক অনিয়মের বিষয়ে সহকারী পরিচালক (গুদাম, যন্ত্রপাতি ও যানবাহন) মো. কামরুল হাসান সরকারকে প্রশ্ন করা হলে তিনি গত অর্থবছরের ডিসেম্বর মাসে এ দায়িত্বে এসেছেন বলে দায় এড়ানোর চেষ্টা করেন । তবে অনুসন্ধানে পাওয়া নথিপত্রে ওই সময়ের কেনাকাটার সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ রয়েছে বলে দাবি করা হয়েছে।

বিশেষ করে অডিট ও হিসাবরক্ষণ কার্যালয় থেকে প্রত্যাখ্যাত ১ কোটি ১৫ লাখ টাকার বিল পরবর্তী অর্থবছরে মো. কামরুল হাসান সরকারের পাওনা হিসেবে দেখিয়ে উত্তোলন করা হয়েছে-এমন তথ্যও অনুসন্ধানে পাওয়া গেছে।

অন্যদিকে সহকারী পরিচালক (প্রশাসন-১) মো. ফিরাদুল হকের সঙ্গে অভিযোগের বিষয়ে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরবর্তীতে তাকে খুদে বার্তা পাঠানো হলেও তিনি কোনো উত্তর দেননি।

গত অর্থবছরের কেনাকাটায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগের বিষয়ে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুবের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, গত অর্থবছরে RFQ-তে যে পরিমাণ কোটা ছিল, সেই পরিমাণই ব্যয় করা হয়েছে। তবে অনুসন্ধানে পাওয়া তথ্য ও হিসাবের সঙ্গে তার বক্তব্যের ভিন্নতা রয়েছে।

গত বছর স্থগিত করা ১ কোটি ১৫ লাখ টাকার বিল চলতি অর্থবছরে ইতোমধ্যে উত্তোলন করা হয়েছে-এ বিষয়ে জানতে চাইলে মহাপরিচালক প্রথমে বলেন, বিষয়টি তার জানা নেই, জেনে বলতে হবে।

পরবর্তীতে লিখিত জবাবে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব বলেন, স্থগিত থাকা বিলগুলোতে হিসাবরক্ষণ অফিসের আপত্তি ছিল না। বরং বরাদ্দ সীমাবদ্ধতার কারণে এগুলো বকেয়া দায় হিসেবে পরবর্তী বছরের বাজেট থেকে সরকারি নিয়ম এবং জিএফআর-এর বিধান মেনে স্বচ্ছতার সঙ্গে নিষ্পত্তি করা হয়েছে।

RFQ খাতে ৩ কোটি ৪৯ লাখ ১২ হাজার টাকা ব্যয়ের বিষয়ে মহাপরিচালক জানান, পিপিআর-২০০৫ অনুযায়ী RFQ সীমার মধ্যে থেকে আলাদা অর্থনৈতিক খাতে কাজগুলো বিভিন্ন নিবন্ধিত প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। তিনি আরও জানান, বর্তমান দায়িত্বে যোগদানের পর RFQ কমিয়ে উন্মুক্ত দরপত্র বা OTM পদ্ধতিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

নগদ ও সরাসরি ক্রয়ের বিষয়ে মহাপরিচালক বলেন, ভাউচার বা নগদ ক্রয়ের সীমা ২৫ লাখ টাকা এবং প্রয়োজনে Direct Contracting Method (DCM) প্রযোজ্য। তার বক্তব্য অনুযায়ী, বিপিপিএর অনুমোদনক্রমে ২০২৫-২৬ অর্থবছরে ম্যানুয়াল কাজ হলেও ২০২৬-২৭ অর্থবছরে সব ক্রয় e-GP পদ্ধতিতে করা হবে।

কার্য খণ্ডিতকরণ ও ঠিকাদার নির্বাচনের বিষয়ে মহাপরিচালক বলেন, অহেতুক প্যাকেজ বিভাজন এড়াতে ছয়টি কাজ OTM পদ্ধতিতে প্রতিযোগিতামূলকভাবে করা হয়েছে। চলতি অর্থবছরে RFQ-তে নতুন কোনো আদেশ দেওয়া হয়নি। ফলে নির্দিষ্ট ঠিকাদারকে সুবিধা দেওয়ার অভিযোগটি সঠিক নয় বলেও তিনি দাবি করেন।

তবে অনুসন্ধান এবং নথিপত্র বিশ্লেষণে গত অর্থবছরের খাতওয়ারি হিসাব অনুযায়ী RFQ খাতে অতিরিক্ত ৩ কোটি ১৯ লাখ ১২ হাজার টাকা, সরাসরি ভাউচারে অতিরিক্ত ২ কোটি ৪ লাখ ৯৪ হাজার টাকা এবং পূর্বে ফেরত পাঠানো ১ কোটি ১৫ লাখ টাকার বিল-এই তিন খাত মিলিয়ে সর্বমোট ৬ কোটি ৭৯ লাখ ৬ হাজার টাকার আর্থিক অনিয়ম ও সরকারি অর্থ তছরুপের অভিযোগের চিত্র পাওয়া গেছে।

এদিকে সমাজসেবা অধিদপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বলেন, কোনো কাজ না করেই এভাবে সরকারি অর্থ তছরুপ করা হয়েছে এবং এর পেছনে দুই সহকারী পরিচালকের একটি সিন্ডিকেট কাজ করেছে। তাদের মতে, সরকারি অর্থ সুরক্ষা ও ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে অভিযোগগুলো দ্রুত নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জোড়া খুনের প্রধান আসামিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ

স্টাফ রিপোর্টার:  দুই সপ্তাহ পার হলেও জমি নিয়ে বিরোধে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের জোড়া খুনের মামলার প্রধান আসামিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ৬৭ জন আসামির মধ্যে গ্রেপ্তার হয়েছেন মাত্র ৪ জন। নিহতদের পরিবারের অভিযোগ, পুলিশের ভূমিকা রহস্যজনক। আসামিদের ভয়ভীতির মধ্যে আছেন তারা। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর বিলের প্রায় ৪৯ একর জমির দখল নিয়ে গত ২০ নভেম্বর বিরোধে জড়িয়ে পড়ে দুইপক্ষ। শুরু হয় সংঘর্ষ। এতে মারা যান আব্দুস সাত্তার ও তোবজুল হোসেন। এলাকাবাসী জানান, আদালতে বিচারাধীন থাকা জমি রফিকুল ইসলাম ওরফে রফিক মাস্টার ও তার লোকজন দখল নিতে গেলে সংঘর্ষ বাঁধে। নিহত হন সাইদুর রহমানের দুই সমর্থক। আগে থেকেই জানানো হলেও জমির ভোগদখলকারীদের নিরাপত্তায় পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, অভিযোগ ভুক্তভোগী পরিবারের। নিহত আব্দুস সাত্তারের মেয়ে রাশিদা খাতুন ৬৭ জনের নাম উল্লেখ করে

আরও পড়ুন
language Change